ছোট গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোট গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

চলার পথের ভালোবাসা


ভালোবাসি রোদের মিষ্টি উষ্ণতার স্পর্শ টাকে
ভালোবাসি শান্ত অনুভুতির শীতল বাতাস টাকে ।

ভাবতে ভাবতে গাইতে ভালোবাসি,
ভালোবাসি এলোকেশে থাকতে।

একটু আগে বাথরুমে ছোট কাজ সারতে গিয়ে প্যান্টের চেইনটা নষ্ট হয়ে গেছে ইমরান এর (কাল্পনিক নাম)। । তারপর থেকেই অনেক অস্বস্তিতে আছে ইমরান। যতই শার্টটা টেনেটুনে সমান করে জায়গাটা ঢেকে রাখার চেষ্টা করছে, ততই ট্রেনের হু হু বাতাসে শার্ট উড়ে গিয়ে প্যান্টের চেইনের খোলা জায়গাটা বের হয়ে আসছে।

চারপাশে অনেক মানুষ, বিশেষ করে মেয়ে অনেক। তাই লজ্জাটা বেশী লাগছে ইমরানের। তার ওপর বিপরীত দিকে বসে থাকা একটা মেয়ে বার বার ওর দিকে তাকাচ্ছে। বোধহয় ওর ব্যাপারটা টের পেয়ে গেছে। টের পেয়ে গেছে, ভালো কথা। কিন্তু বার বার এভাবে তাকিয়ে ওকে আরও বেশী লজ্জায় ফেলে দেওয়ার মানে কি?

ট্রেন কমলাপুর এসে দাড়িয়েছে। সবাই নামার জন্য হুড়াহুড়ি করছে। ইমরানও নামার জন্য সামনে এগিয়ে যায়। হঠাৎ ওর চোখ পড়ে মেয়েটার ওপর। বার বার তাকিয়ে দেখা মেয়েটি। ভিড়ের মধ্যে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, সামনে এগুতে পারছে না। যে যার মত মেয়েটাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে।

ইমরান এগিয়ে গিয়ে ওর শরীর দিয়ে মেয়েটাকে আড়াল করে দাঁড়ায়। মেয়েটার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে।
"কি ব্যাপার, আপনি এগুচ্ছেন না যে?"
- ভাই, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। ছেঁড়া স্যান্ডেল পরে ভিড়ের মধ্যে হাঁটতে পারছিলাম না।
"স্যান্ডেলগুলো খুলে হাতে নিন।"
- জী...!!!
"যেটা বলছি, করুন।"

মেয়েটি পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেললো।
"নিন, এগুলো আপাতত পরে ফেলুন।"
- আপনি কি পরবেন?
"আমার খালি পায়ে হাঁটার অভ্যাস আছে। দেরী করবেন না, এভাবে ধাক্কা খেতে থাকলে যে কোন মুহূর্তে আমি আপনার গায়ের উপর এসে পড়বো।"

মেয়েটি হেসে ফেলে।ইমরান অবাক হয়ে তাকিয়ে থাকে। একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে। কিভাবে সম্ভব?
পিছনের মানুষজন ইমরানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ইমরানের তাতে কোন ভ্রূক্ষেপ নেই। ও মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে তাকিয়ে মেয়েটিকে দেখছে।

মেয়েটি হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। অনেক চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। ওর কি দোষ! পায়ের স্যান্ডেল খুলে দেবার সময় ইমরানের প্যান্টের চেইন নষ্ট হবার জায়গাটা দেখে ফেলার পর থেকে ও আর হাসি থামিয়ে রাখতেই পারছে না!

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

কেমনে পারিস মা!

জীবনের তাগিদে প্রবাসে যায় ছেলে।পেছনে রেখে যায় ভালোবাসার মানুষকে। লম্বা দূরত্ব ভালোবাসার ঘন্ত্ব কমিয়ে দেয়। একদিন জানিয়ে দেয় প্রেমিকা
- লং ডিসট্যান্স রাখা সম্ভব না
ছেলে নিরুপায়। এদিকে দেশে রেখে যায় মা টাকেও। প্রতিদিন কাজের ফাকে লাঞ্চটা সেরে নেয়। রেডিমেড লাঞ্চ। মায়ের হাতের ভাত ডাল না। প্রবাসে বসে প্রবাসী খাওয়া খেতে খেতে ছেলের মনে পরে মায়ের হাতের আপন ভাত ডালের কথা
- কিরে ভর্তা টা নিলিনা। টাকি মাছের ভর্তা।
টপ টপ করে পানি ঝড়ে ছেলের চোখ থেকে। ভিজিয়ে দেয় রেডিমেড লাঞ্চ। এমন সময় দেশ থেকে মায়ের ফোন আসে
- তোর মন খারাপ কেন
- কই নাত মা
- কেন যেন মনে হল মন খারাপ
- তুমি খেয়েছ
- না
- এরকম লেট করার মানে হয়না মা
- তুই দেশে আয় মা ছেলে মিলে একসাথে খাব
এভাবেই প্রবাসী ছেলের প্রতিবেলার খাওয়া সিক্ত হয় মায়ের অভাবে চোখের পানিতে। এদিকে দেশে বসে মা অপেক্ষায় থাকে কখন ছেলে দেশে আসবে। ভালো ভালো খাবার রাধবে । 
.
কিন্তু মায়ের বয়স হয়। দুই হাতে পরিবার সামলান সেই শক্ত দু হাতের জোর কমে দুর্বল হয়ে যায়। তখন মা ঘুমায় হাসপাতালের বেডে ,ছেলে রাত জেগে বসে থাকে মায়ের সিথানের কাছে। কথা বলার শক্তি নেই মায়ের্। তবুও ফিস ফিস করে দুর্বল কন্ঠে মা ছেলেকে জিজ্ঞেস করে
- বাসায় বাজার আছেত?
- আছে
- বুয়া আসে?
- উফ তুমি চিন্তা কোরোনাত মা
- দুপুরে খেয়েছিস?
সময় শেষ হয়ে আসে মায়ের্। চরম মুহুর্তটা এসে যায়। ছেলেকে ছেড়ে মা পাড়ি দেয় পরকালের রাজ্যে। বোবা হয়ে ছেলে বসে থাকে মায়ের লাশের পাশে। মৃত্যুর আগে দুখিনী মায়ের ছেলেকে বলা শেষ কথা ছিল
- দুপুরে খেয়েছিস?

টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরীর ডাইনি

ছেলে তখন ইন্টারে পড়ে। বোকা সোকা ছেলে। চপলতায় ডুড সাজতে পারেনা। আহাম্মক টাকে ঠিকি চিনে নেয় ক্লাসের কোন সুন্দরী ফাকিবাজ। বন্ধুত্বের প্যাকেজ অফার করে।
- তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড
- ক কি। ফ ফ্রেন্ড। তাও আমার সাথে
- ওহ রাকিব ইউ আর সো সুইট
.
রাতে দিনে বাক্যালাপ হয়। খিল খিল হাসিতে হৃদয়ে কম্পন উঠে বোকা ছেলের্। ভালোবাসা গলে গলে ঝরে বালিকার কন্ঠে
- ক্লাসের সবচেয়ে সুইট ছেলে যে তুমি জান
- অ্যা মানে
- আচ্ছা শুন আমার প্র্যাকটিক্যাল খাতাটা একে দাওনা। আমার না কাল একটা কাজ আছে
- সমস্যা কি!
- উফ বাবুটা এত্ত এত্ত সুইট উম্মা
বাংলালিংক চুম্বনে ছেলের মাথা থ্রিজি বেগে ঘুরায়। স্বপ্নটা বড় হতে থাকে। সে সাথে বড় হতে থাকে কাজের লিস্ট।
প্লিয লক্ষী বাবু নোটটা করে দাও
.
প্লিয প্লিয কেমির সাথে কথা আছে। পঞ্চাশটা টাকা ফ্লেক্সি করনা বাবু। রাততো মাত্র এগারোটা। এখন না পাড়লে কখন?
.
বাবু ডাকে কম্পিত হৃদয়ে ছেলে ছুট দেয় কার্ড আনতে। নিজের ভাগ্যকে ধন্যবাদ দেয়। এত ছেলে থাকতে ওর আব্দার শুধু আমার কাছে। কার্ডটা পেয়ে ছেলেকে আর একবার চুম্মা ছুড়ে দিয়ে বালিকা ব্যাস্ত হয়ে পড়ে কেমির নাম দিয়ে নতুন ভাইয়ার সাথে ভালোবাসার কেমিস্ট্রি ক্লাসে
.
এদিকে বোকা ছেলে সুস্থির সুখ নিয়ে অস্থির রাত্রি কাটায়। ঘটনাটা বোধহয় ঘটেই যাচ্ছে।
নিজের পড়াশোনা গোল্লায় উঠে। টাইম কই। বালিকার নোটের প্রায়োরিটি সবার আগে
- শুননা বাবু। একটা কাজ আছে। প্লিয তুমি আলীম স্যারের ক্লাসের পড়াটা টুকে নিও
বালিকা যখন হাতিরঝিলে প্রেমমাতৃক কাজে ব্যাস্ত ,বাবু তখন ক্লাসে বসে দুই খাতায় পড়া টুকতে বেদিশা অবস্থায়।
.
বালকের স্বপ্নটা যত জাল বুনে ,বালিকার কন্ঠের মধু তত বেশী ঝড়ে। মধুর বিনিময়ে কামলা খাটা কর্মসূচী চলতে থাকে মহাদ্যমে
.
দুই একবার বাবু ডেকে ,হাত টাত ধরে,আর মোবাইলে ভার্চুয়াল চুম্মার বিনিময়ে বেকুবটাকে দিয়ে যদি নোটস ,মোবাইল কার্ড আর কলেজের ব্যাগ আল্গানোর মত কাজ করা যায় তাহলে ক্ষতি কি। বাবু থেকে যদি ভাল কিছু হয় বাবুই সই।
.
বোকা ছেলে এসব বুঝেনা। সে শুধু বাবু ডাক শুনে আর মনে মনে বিশবছর মেয়াদী ফ্যামিলি প্ল্যানিঙ্গে বাবুর আব্বু পর্যন্ত চিন্তা করে যায়। সরল মনে সরল ভালোবাসা
.
একদিন ঠিক করে কথাটা বলেই ফেলবে। বালিকার প্রিয় ফুল বেলী। ওর জন্মদিনে বেলীফুলটা পেছনে লুকিয়ে ক্যাম্পাসে ঢুকে। দুরু দুরু বুক। ও কি করবে ,কিন্তু ওত বলে ও নাকি আমাকে ক্লাসে সবচেয়ে ভালোবেসে। হয়ত ও চায় আমিই আগে এগিয়ে যাই।
মোড়টা ঘুরতেই চোখে পড়ে তাকে। আজ সে রিকশায় নয় ,স্পোর্টস বাইকের পেছনে এসেছে। বালিকার হাত দুটো সামনের হ্যান্ডসাম হাঙ্কের কোমড় জড়িয়ে ধরা।
বোকা ছেলের পৃথিবীতে ভাঙ্গনটা শুরু হয়। লাফ দিয়ে নামে বাইক থেকে
- আরি বাবু ,মিট মাই বি এফ সাইফ।
- হ হাই
- সাইফ ও আমার সবচেয়ে কিউতি বাবু। তোমাকে বলেছিলাম না। ও না থাকলে আমার পাশ করা হতনা,ডেটও করা হতোনা
বোকা ছেলের কানে এসব কিছুই ঢুকেনা। পেছনে লুকিয়ে রাখা বেলীফুলের মালা পেছনেই থেকে যায়। হাতের চাপে ছিড়ে ছিড়ে পড়ে ফুল। ছড়িয়ে ছিটিয়ে থাকে একশো একটা স্বপ্ন
.
মনে তার হাজারটা প্রশ্ন। বাবু ডাকটা কয়জনকে ডাকা যায়। বাবু জিনিসটা আসলে কি। বাবু কি প্রেম , বন্ধুত্ব নাকি বন্ধুত্ব আর প্রেমের মাঝামাঝি বেজন্মা কোন কিছু। সুবিধামত অর্থের পরিবর্তন হয় যে বাবুর
.
সেটা না হোক ,চুমু টাও কি আসলে এতই সস্তা। হায়রে কপাল ,নোটসের বিনিময়ে চুমু কর্মসূচী
অসহায়ের হাসি হেসে ওঠে বোকা ছেলে। পাশ দিয়ে দিয়ে সাই সাই করে চলে যায় হ্যান্ডসাম হাঙ্কের কোমড় জড়িয়ে থাকা টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরীর ডাইনি..যে ডাইনি সুন্দরীতে পাল্টে শিকার ধরে রক্ত পান করে। হৃদয়ের রক্ত
.
বাছবিচার শুধু গায়ের রঙ্গে হয়না। পকেটের ওজনেও হয়। একদিকে এমন যেমন সাদা কালোর ফর্সার রেখা টানা হয়। অন্যদিকে তেমন বাইক,মানিব্যাগের হিসাবটাও কিন্তু কড়া হয়। আজীবন আউলা ঝাউলা খোচা দাড়ির ছেলেকে ভালোবাসার খোচা দিতে দিতে তার হৃদয়ে ইনফেকশন করে,শেষমেশ ক্রেডিট কার্ডেই গিয়ে থামে উচ্চাবিলাসী বালিকা। যারা ফুলে ফুলে ঘুরে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

কাজল

জন্মের পরই ফেলে রেখে নিখোঁজ হয় ওর মা। অবশ্য ও কার ঔরসজাত সন্তান ছিল, আমরা তা কখনোই জানতে পারিনি। ওরও তেমন আগ্রহ ছিল না জানার। হঠাৎ একদিন রাতে দরজার কাছে কান্নার শব্দ শুনতে পেয়ে দরজা খুলে ওকে কোলে তুলে নেই; এরপর মা’র কোলে তুলে দিয়ে বলি দেখো কেমন ফুটফুটে আর নিষ্পাপ দেখতে। চোখের দিকে তাকালে এমন মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকায় যে, বুকের ভেতরটা কেমন নড়ে উঠে।

: কে সে হতভাগিনী মা, যে এমন সুন্দর তুলতুলে বাচ্চাটিকে ফেলে রেখে চলে গেছে! মা’র কণ্ঠে বিস্ময় ঝরে পড়ে।

: কিভাবে জানবো; হয়ত পিতৃ পরিচয় দিতে পারবে না এমন কোন মা’র ঔরসে ও জন্মেছিল বলে, অভাগী মা ওকে রাতের অন্ধকারে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছে। মা আমার কিছুটা আবেগে আপ্লুত হয়ে বলেন-

: মা কী করে তার সন্তানকে ফেলে চলে যেতে পারে! কিভাবে সম্ভব!

: এ পৃথিবীতে অনেক কিছুই সম্ভব হয়। কেন পত্রিকায় নিউজ পড়নি- এক মা তার ছোট্ট সন্তানকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিল?

মা’র মুখটি বিমর্ষ দেখালে বলি, ও নিয়ে তুমি ভেবো না। দেখো বাচ্চাটা কেমন পিটপিট করে তাকাচ্ছে তোমার দিকে। এমন সময় ওর তুলতুলে কচি একটা হাত বাড়িয়ে মা’র মুখের কাছটা তে নিয়ে খামচে ধরতে চায়। মা আমার মাতৃত্বের স্বভাবসুলভ ভঙ্গি নিয়ে ওর দিকে তাকিয়ে বলে- ও লে লে বাবুটা তোর খিদে পেয়েছে বুঝি? আমি অবাক হই ওর কাণ্ড দেখে! মা’র কণ্ঠ শুনতেই ও কেঁদে ওঠে, যেন বলতে চায় এই যে আমার খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হইনি। এক্ষুণি আমাকে দুধ দাও! মা ওকে আমার কোলে দিয়ে বলেন, একটু ধর তো খোকা, ওর জন্য একটু দুধ করে আনি। আমি কোলে তুলে নিয়েই ওর সঙ্গে খানিকটা দুষ্টুমিতে মেতে উঠি। একটু পর মা বোতলে দুধ নিয়ে এসে ওর মুখে ধরতেই চুকচুক শব্দ করে খেতে শুরু করে। কি সুন্দর কাজল টানা চোখ! মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে মাকে বলি ওর একটা নাম রাখা উচিত। মা আমার মুখের দিকে জিজ্ঞাসার দৃষ্টি মেলে বলেন-

: তাইতো, ওকে আমরা কী নামে ডাকবো খোকা?

: দেখো কী সুন্দর ওর চোখ দু’টি! ওকে আমরা কাজল ডাকবো। মা’র চোখের দিকে তাকাতেই সম্মতি দিয়ে বলেন ঠিক আছে ওর নাম আজ থেকে তাহলে কাজল। অবশ্য ভাইয়া, বাবা, ছোট বোন ওদেরও কারও কোন আপত্তি ছিল না তাতে। সেদিন থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়।

আমাদের কথোপকথনের মাঝে কাজল দুধ শেষ করতে না করতেই এক সময় ঘুমিয়ে পড়ে। মা ওকে পরিষ্কার কাপড়ে মুড়িয়ে বিছানার এক পাশে শুইয়ে দেয়। রাত অনেক হয়েছে এবার ঘুমিয়ে পড় সবাই, বলে নিজের রুমে চলে এসে বিছানা পত্র ঠিকঠাক করে নিয়ে শুয়ে পড়ি কিন্তু ঘুম আসে না। কাজলের মায়া ভরা মুখটা ভেসে ওঠে, কী নরম আর তুলতুলে শরীর। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি তা মনে পড়ে না।

দেখতে দেখতে কাজলটা কেমন বড় উঠতে শুরু করে। হা পা শক্ত হয়েছে বেশ। এ ঘর থেকে ও ঘরে চোখের পলকেই কেমন ছুটোছুটি করে বেড়ায়। একদম ভয় পায় না কিছুতেই। যে ঘরেই থাকুক না কেন, মা রান্না ঘরে বসে ডাকতেই ছুটে যায় মুহূর্তে। যেয়ে এমন ভঙ্গি করে মা’র দিকে তাকায় যেন বলতে চায়- কী হয়েছে? আমাকে ডাকছ কেন? মা বলেন নে দুধ খা, খিদে পায়নি বুঝি তোর? ও মোচড়াতে মোচড়াতে ধীরে ধীরে মা’র কোলের কাছে যায়, তারপর মাথা দিয়ে ঘষতে শুরু করে দেয়। ও যে নিজে খাবে না তা আর তার বুঝতে অসুবিধে হয় না, মাও বাটিতে দুধ ঢেলে চামচে তুলে ওর মুখের কাছে তুলে ধরতেই চুকচুক শব্দ করে খেতে শুরু করে। পুরোটা শেষ করে না, বাটিতে অল্প অবশিষ্ট থাকতেই খাওয়া ফেলে রেখে দৌড়ে চলে আসে রান্না ঘর থেকে, এরপর এ ঘর ও ঘরে ছুটে বেড়ায়। মা ওকে একটু ডেকেই আবার রান্নায় মনযোগী হয়।

এভাবে কয়েক দিন পেরিয়ে যায়। এক সময় কাজল শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখে। হঠাৎ একদিন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক উৎসুক দৃষ্টি মেলে দেয়। মা ওর পেছনে গিয়ে দাঁড়াতেই তার দিকে মুখ তুলে এমন ভাবে তাকায়; যেন বলতে চায় আমি বড় হয়ে গেছি, আমাকে বাইরে যেতে দিতে হবে এখন থেকে। মা ওকে বলে ঠিক আছে যাবি, তবে খুব বেশি দূরে যাবি না, এদিক ওদিক একটু ঘুরে ফিরে চলে আসবি তাড়াতাড়ি। মা’র অনুমতি পেতেই ছুটে বেরিয়ে পড়ে ঘর থেকে অথচ একটু পরই ফিরে এসে দৌড়ে চলে যায় রান্না ঘরের দিকে। যেন ঠিক ওর জানা আছে মা এ মুহূর্তে সেখানেই আছেন। তিনি জিজ্ঞেস করেন কিরে চলে এলি যে? ও বলে ভয় লাগে, সবাই কেমন হা করে তাকিয়ে থাকে। মা হাসতে হাসতে কোলে তুলে নেয় ওকে।

একদিন ওর চিৎকার শুনে সবাই দৌড়ে যাই টয়লেটের কাছে। গিয়েই সবাই হাসিতে ফেটে পড়ি! আমাদের দেখাদেখি সেও টয়লেট করতে গিয়ে কমোডে পড়ে গিয়েছিল সেদিন। হাসি থামিয়ে মা ওকে তুলে নিয়ে ভাল করে গোসল করিয়ে দিয়ে বলেন- তোর এখনও কমোডে বসে টয়লেট করার বয়স হয় নি রে। তারপর টয়লেটের মেঝের পানি যাওয়ার ছিদ্র দেখিয়ে বলেন তোর যদি টয়লেটে যেতে ইচ্ছে করে তাহলে এখানে বসে করবি। ও বিনা প্রতিবাদে মা’র আদেশ মেনে নিয়ে ছিল। এরপর থেকে টয়লেট চাপলে মা’র দেখানো স্থানে কাজে সেরে নিত।

এভাবে আমাদের পরিবারে কাজলের হাসি আনন্দে দিন গুলো কেটে যেতে থাকে। দিনে দিনে ও আমাদের সবার মনে খুব গভীর ভাবে স্থান করে নিতে শুরু করে। দুপুরে যখন খেয়ে শুতে যেতাম সেও আমাদের সাথে বালিশে মাথা রেখে শুয়ে পড়তো। খুব একটা বাইরে বেরুত না কিন্তু যখন কৈশোর পেরিয়ে তারুণ্য তারপর একদিন যৌবনে পা রাখল হঠাৎ করেই অনুভব করলো ওর একজন সঙ্গিনী প্রয়োজন। বয়স তো আর কম হল না! এবার একজন সঙ্গিনী না হলেই যে নয়! এরপর থেকে ও প্রতিদিন বেরিয়ে পড়তো এবং যৌবনের সে দিন গুলোতে ভালবাসা ভাব বিনিময়ের জন্য সঙ্গিনী খুঁজতে লাগলো। পেয়েও যায়। প্রতিদিন নিয়ম করে তার সাথে দেখা সাক্ষাৎ করে, দিবসের খানিকটা সময় সঙ্গিনীর সাথে কাটিয়ে ফিরে আসতো গৃহে। আমরা কেউ ওকে বাঁধা দিতাম না। কেননা আমাদের ধারণা ছিল যৌবনে ও যাকে সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে তা ওর সঠিক সিদ্ধান্তই ছিল।

সময়ের অমোঘ নিয়মে সন্তান বড় হলে বিয়ে হয়, ঘর সংসার হয়। আলাদা বসতি গড়ার স্বপ্ন তৈরি হয়। ওর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। জীবন সঙ্গিনী বেছে নেয়ার পর একদিন হঠাৎ করেই সিদ্ধান্ত নিলো আলাদা থাকবে। আমাদের অবশ্য ওর সিদ্ধান্তে কোন আপত্তি ছিল না। কেননা ওর প্রতি আমাদের ভালবাসা এবং আস্থার কারণে আমরা জানতাম ও কখনও আমাদের ছেড়ে থাকবে না। রোজ সকাল বিকাল এসে খানিকটা সময় কাটিয়ে ফিরে যেত ওর নূতন বাসস্থানে। এভাবেই কেটে যাচ্ছিল দিন গুলো। ওর সংসারে নূতন অতিথি এলো। ব্যস্ততা বেড়ে গেল। আসা যাওয়াটাও কিছুটা কমতে শুরু করে কিন্তু আমরা কখনও ওকে ভুল বুঝিনি। সময় মানুষকে ইচ্ছে সত্ত্বেও অনেক কিছু করতে দেয় না। ওর ক্ষেত্রেও তেমনটা হলেও আন্তরিকতার কমতি ছিল না কখনও। সময় পেলেই চলে আসতো। এভাবে চলে যায় বেশ কিছু কাল। ধীরে ধীরে কাজল যৌবন পেরিয়ে একদিন বৃদ্ধ বয়সে উপনীত হল। ওর সারা গায়ে তার ছাপ গুলো স্পষ্ট হতে থাকে। আগের মত আর চলতে ফিরতে পারতো না, সে কারণে যাওয়া আসাটা কমতে লাগলো। এভাবে কমতে কমতে তা এক সময় প্রায় শূন্যের কোঠায় এসে উপনীত হল। এখন কাজল মাঝে মধ্যে আসে অল্প সময়ের জন্য। এভাবে বেশ কিছু কাল অতিক্রম হওয়ার পর হঠাৎ প্রায় আসা বন্ধ হয়ে যায়। বেশ কয়েক দিন খোঁজ পাই না আর। সবাই ওর জন্য উদ্বিগ্ন হই, তাকিয়ে থাকি ওর আসার পথে। না ও আর আসে না। মা বিষণ্ণ মুখে বলেন দেখ না খোকা একটু খোঁজ নিয়ে। আমি এ পাড়া ও পাড়া অলিগলি তন্নতন্ন করে খুঁজে ফিরে আসি, না ওকে কোথাও আর দেখা যায় না।

একদিন রাত প্রায় বারটা হবে। হঠাৎ দরজার কাছে কারও কান্নার শব্দ পেয়ে বুকটা ধক করে উঠে। বিছানা থেকে এক রকম লাফিয়ে চলে আসি দরজার কাছে। দরজা খুলতেই দেখি আমাদের কাজল, বয়োবৃদ্ধ কাজল। শরীরে অসংখ্য ক্ষতচিহ্নের সাথে কাদা মাখানো। ক্ষতচিহ্ন থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাজলকে ভীষণ ক্লান্ত দেখায়। যেন জীবনের এই সায়াহ্নে এসে ও পুরোপুরি বিধ্বস্ত অসহায়! ও মুখ তুলে তাকিয়ে কেঁদে ফেলে; সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে মাকে ডাকতে শুরু করি। মা ওকে দেখেই কোলে তুলে নিলে তার মুখটা তখন বেশ মলিন মলিন লাগে। মা ওকে খুব যত্ন করে গোসল করিয়ে ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে পরিষ্কার কাপড়ে মুড়ে বিছানার এক পাশে শুইয়ে দেয়। মনে পড়ে যায় সেদিনের কথা। প্রথম যেদিন এই একই ভাবে ওকে কোলে তুলে নিয়েছিলাম। সে রাতে আমাদের আর খাওয়া হয় না। অদ্ভুত এক বিষণ্ণতা আমাদের সবাইকে গ্রাস করে নেয় যেন। আমাদের সংশয় তৈরি হয়ে এই ভেবে কাজল আর বাঁচবে না হয়ত! ওকে ঘিরে কিছু সময় আমরা বসে অতীত চারণ করতে থাকি এবং এক সময় সবার চোখে ক্লান্তি নেমে এলে যার যার রুমে ফিরে এসে শুয়ে পড়ি।

রাত পেরিয়ে ভোর হয়। প্রতিদিনের মত সবাই জেগেও উঠি। কিন্তু কাজল তখনও ঘুমিয়ে, কী এক আশ্চর্য রকমের প্রশান্তি চোখে মুখে নিয়ে ও তখনও ঘুমিয়ে। না, ঘুম আর ভাঙ্গে না। ওর কাজল টানা চোখ যেন আমাদের দিকে তাকিয়ে হাসতে থাকে আর আমাদের চোখের কোনে বিন্দুর মতো ক’ফোঁটা জল চিকচিক করতে থাকে। আমাদের সেই ছোট্ট বিড়াল ছানা কাজল সেদিনের পর আর ঘুম থেকে জেগে ওঠেনি।