বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

মুম্বাই আদালতে শিল্পার 'চুমু মামলা'


সেই কবে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার একটা চুমু খেয়েছিলেন তাকে, সেই মাশুল এখনো টেনে চলছেন বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি। প্রকাশ্যে চুমু খাওয়ার অপরাধে ভারতের রাজস্থান এবং উত্তর প্রদেশে শিল্পার নামে গত ৪ বছর ধরে চলতে থাকা ৩টি মামলা এবার স্থানান্তরিত হলো মুম্বাইয়ের সুপ্রিম কোর্টে। শিল্পার আইনজীবি আনন্দ গ্রোভারের আবেদনের প্রেক্ষিতে দুজন বিচারক এই মামলাগুলোকে মুম্বাইয়ে স্থানান্তরের নির্দেশ দেন। শিল্পার কর্মব্যস্ততার কারণেই এমনটা করা হয়েছে বলেই জানা গেছে।২০০৭ সালে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার এইডস ক্যাম্পেইনে দিল্লী এসেছিলেন। সে সময় প্রকাশ্যেই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গিয়ার। এই ঘটনায় পরবর্তীতে রাজস্থানে দুটি এবং উত্তর প্রদেশের গাজীবাদ জেলায় একটি মামলা দয়ের করা হয়। এই মামলায় গিয়ার এবং শিল্পার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিলো। ২০০৮ সালে তা প্রত্যাহার করে নেওয়া হলেও বিষয়টিকে কখনোই সহজভাবে নেননি গিয়ার। ভারতের জন্য অসম্মানজনক উল্লেখ করে এ প্রসঙ্গে গিয়ার বলেছিলেন, ‘পুরো বিষয়টিই করা হয়েছে প্রচারণার জন্য। এসব কোর্টের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা- ভারতের জন্য বদনাম বই সুনাম বয়ে আনবে না।’
বলিউডি অভিনেতা শাহরুখ খান তার পরবর্তী ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগাকে। ইউটিভি’র জন্য লেডি গাগার একটি সাক্ষাৎকার নিয়েছেন কিং খান। সেখানেই তিনি তার পরবর্তী ছবির কেন্দ্রীয় চরিত্রে গাগাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। বলিউডি ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করলেও, কেন্দ্রীয় চরিত্রে নয় বরং ছোট চরিত্রে অভিনয় করতেই বেশি আগ্রহী বলে জানিয়েছেন গাগা।এ প্রসঙ্গে গাগা বলেছেন, ‘কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মতো অলীক স্বপ্ন আমার নেই। তবে ছোট কোনো চরিত্র পেলে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই।’

মুন্নাভাই সিরিজে আসছে 'মুন্নাভাই কি আত্মকথা'

বলিউডে মুন্নাভাই সিরিজে আবারও নতুন ছবি তৈরি হচ্ছে বলেই খবর রটেছে। পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়া আবারো পর্দায় হাজির করছেন মুন্নাভাই এবং সার্কিটকে। খবর জি নিউজ-এর।

সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি  অভিনীত নতুন এ ছবির নাম হবে ‘মুন্নাভাই কি আত্মকথা’।

খবর রটেছে, আগামী বছরই এ ছবির কাজ শুরু করবেন পরিচালক হিরানী।

প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন, ‘সঞ্জয় এবং আরশাদ দুজনই মুন্নাভাই সিরিজের অন্য ছবিগুলোর মতো তাদের নিজ চরিত্রে ফিরছেন। এখন ‘মুন্নাভাই কি আত্মকথা’ ছবিটির স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে। আগামী বছরই ছবি তৈরিতে হাত

সালমানের প্রথম প্রেম শাহীন!

সোমি আলিকেই সালমানের প্রথম প্রেমিকা হিসেবে জানেন সবাই। তবে সম্প্রতি দীলিপ কুমারের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন এক তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

দীলিপ কুমার এবং সায়রা বানু দম্পতির ভাতিজি শাহীনই হলেন সালমানের জীবনের প্রথম প্রেম। কলেজে পড়ার সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-শাহীন। সে সময় তাদের এই সখ্যতার কথা অনেকেই জানতেন। পরে অবশ্য সুমিত সায়গলকে বিয়ে করে ঘর-কন্না শুরু করেন শাহীন। সায়েশা নামে তার একটি কন্যা সন্তানও হয়েছে।

সম্প্রতি দীলিপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহীনের সাক্ষাৎ হয়েছিলো। সে সময় তারা সহজ-স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণই করেছেন।

হৃত্বিকের 'ধূমপান ছাড়ার সহজ উপায়'


বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান ধূমপান ছেড়েছেন খুব বেশি দিন হয়নি। তবে কীভাবে তিনি এই মরণনেশার হাত থেকে বের হয়ে এসেছিলেন সে সম্পর্কে অনেকেই জানতেন না। অবশেষে সেই রহস্য এবার জানার সুযোগ পেলেন সবাই। জানা গেছে, অ্যালেন কার- এর ‘দ্য ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ বই পড়ে মাত্র ৭ দিনেই ধূমপানের আসক্তি থেকে নিজেকে মুক্ত করেছিলেন হৃত্বিক। আর এবারে বইটি তিনি বিলি করছেন কাছের মানুষদের কাছে।২০১০ সালে প্রকাশিত ‘দ্য ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ বইটির প্রচারণায় অংশ নিয়েছিলেন অ্যান্থনি হপকিন্স, অ্যাস্টন কুচারের মতো হলিউডি তারকারা। বইটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিজের জন্য সেটির অর্ডার দিয়েছিলেন হৃত্বিক। সময় বের করে ১ দিনেই পুরো বইটি তিনি পড়ে ফেলেছিলেন। এর ৭ দিনের মাথায় ধূমপায়ী থেকে অধূমপায়ীর খাতায় নাম লেখাতে পেরেছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি ৪০ কপি ‘দ্য ইজি ওয়ে টু কুইট স্মোকিং’ বই কিনেছেন হৃত্বিক। আর সেগুলো তিনি বিলি করছেন পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং কাছের মানুষদের কাছে। ইতোমধ্যেই সঞ্জয় দত্ত এবং ববি দেওলকে বইটি পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

নগ্ন ছবি: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বীণার

নগ্ন ছবি ছাপার অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন পাকিস্তানের বিতর্কিত মডেল-অভিনেত্রী বীণা মালিক। জালিয়াতির অভিযোগ তুলে তিনি মুম্বই হাইকোর্টে মামলারও তোড়জোড় করছেন। ‘এফএইচএম ইন্ডিয়া’ পত্রিকা তাদের শেষ সংখ্যায় একটি সম্পূর্ণ নগ্ন ছবি ছেপে সেটি বীণার বলে দাবি করে।এ নিয়ে তুমুল জলঘোলা শুরু হয় পাকিস্তানে। দেশে এ নিয়ে গোঁড়াদের তোপের মুখে পড়েন বীণা। বিষয়টি সরকারের শীর্ষ স্তর পর্যন্তও গড়ায়।
তবে ৩৩ বছরের বীণা বলেছেন, ওই পত্রিকাটি আমাকে ঠকিয়েছে, আমি কখনওই নগ্ন হয়ে পোজ দিইনি। ওই ছবিটা বিকৃত করে বানানো, আমার নয়।‘এফএইচএম ইন্ডিয়া’ ডিসেম্বর সংখ্যায় একটি নগ্ন ছবি ছাপে।তাতে ক্যাপশন ছিল- ‘পাকিস্তানি ডব্লুএমডি বীণা মালিক অন আসিফ, বোর্খাস অ্যান্ড ওয়ার্ক ভিসাস’। নগ্ন-ছবির মালকিনের হাতে ছিল একটি ট্যাটু। তাতে লেখা ছিল- ‘আইএসআই’।
বীণা অস্বীকার করলেও পত্রিকাটির সম্পাদক কবীর শর্মা আগাগোড়া বলে আসছেন, ওই ফটোশ্যুট হয়েছিল মুম্বইয়ে। আমাদের কাছে তার ভিডিও রয়েছে,রয়েছে এ সংক্রান্ত বীণার একটি ই-মেলও। যাতে তিনি বলেছেন, ‘ছবিটা দেখে আমি খুশি. কভারটা দেখার জন্য মুখিয়ে রয়েছি’।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

আপনি কি বাংলা নাটক খুঁজছেন ?

আপনি কি বাংলা নাটক খুঁজছেন ?
এই ডাউনলোড টি তে

ক্লিক করে আপনার পছন্দের নাটক খুঁজে নিন উপভোগ করুন বা ডাউনলোড করুন সহজেই ।এখানে নাটক গুলো কমডি ,রোমান্টিক ইত্যাদি ভাগে ভাগ করা আছে ।আবার আপনার পছন্দের অভিনেতা, আভিনেত্রি বা,পরিচালক ও বিভিন্ন টি ভি চ্যানেলে প্রচারিত নাটক সার্চ করার অপশন রয়েছে ।
তা ছাড়া এম্পি থ্রি ও ই-বুক ইত্যাদি ডাউনলোড সুবিধা রয়েছে । সবচেয়ে বড় সুবিধা হল ডাউনলোড না করে ও নাটক দেখার সুবিধা ভোগ করতে পারবেন নেট স্পীড কম হলেও ।
ডাউনলোড এর জন্য আপনাকে আপনার পছন্দনীয় নাটকের থামলাইনে বা নামে ক্লিক দেবার পর নিচে একটি অডিও আইকন দেখবেন আইকনে ক্লিক দিন ।দেখতে চাইলে প্লে আর ডাউনলোড করতে চাইলে ডাউনলোড এ ক্লিক দিন এবং সেভ অপশন আসবে আপনি আপনার পছন্দনীয় ড্রাইভ এ সেভ করে নিন ।
এই সাইটে দেয়া নাটকগুলোর প্রিন্ট ভালো না ।
এর থেকে  এই সাইটের

দেয়া নাটকের প্রিন্ট অনেক পরিস্কার থাকে ।