বাকস্বাধীনতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাকস্বাধীনতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৮ মে, ২০১৮

বিষের বোতলে মধুর লেবেল

ইচ্ছেগুলোকে আটকে রেখেছি-
প্রিয় সেই কাঁচের বয়ামে,
মাঝে মাঝে দেখি পলকহীন অপলক।
ওরা হৈ চৈ করে বেরুবার জন্য,
তবু অবাধ্য হয়না,
আটকে থাকে আমার নিষেধে।

সম্পর্ক ও দূরত্ব, সংযোজন-বিয়োজন , হিসাব- নিকাশ , চাওয়া - পাওয়া এমন কি সামাজিক ও মানবিক সব কিছুই পাবেন এক জীবনে।

আসলে জীবন একটা আনলিমিটেড কী ওয়ার্ড লিস্ট। আর এই কী ওয়ার্ড লিস্টের মালিক আপনি। যখন যে কী ওয়ার্ড চান মুছে দিতে পারেন। চাইলে আবার নতুন একটা কী ওয়ার্ড যোগ করে নিতে পারেন।

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

কোথাও কেউ নেই

জীবন মাঝে মাঝে মনে হয়  খুবই ছোট্ট আবার কখনো বা মনে হয় দীর্ঘ পথের যাত্রা,একা আশে পাশে কাউকে পাই না - কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই..............😭😭😭😭

আমি ভালোবেসেছিলাম তোমার চোখের নির্বাক চাহুনি,
ভালোবেসেছিলাম তোমার কম্পিত ঠোটের
ভূবন ভুলানো অমলিন হাসি।
চেয়েছিলাম তোমার আকাশের এক টুকরো নীল হবো,
কিংবা তোমার উঠোনের অলস বিকেলের সোনা রোদ।

চেয়েছিলাম অপলক দৃষ্টিতে তোমার শীতল সৌন্দর্য্য,
আর তোমার নির্মল কেশরাজির মিষ্টি ঘ্রান নিতে।
তোমার মোহে আচ্ছন্ন হয়ে আমার জীবনের শেষ সূর্যাস্ত
কিংবা তোমার কোলে মাথা রেখে আমার অন্তিমযাত্রা।

আর তুমি?????????😔😔😔😔😔😔😔

শুক্রবার, ৯ জুন, ২০১৭

ভালো থাকুক দেশের বাহিরে থাকা মানুষগুলো

আম্মা এক গ্লাস পানি দাও, টি শার্ট টা ধুয়ে দেও টাইপের ছেলে মেয়ে গুলো কখোনো বুঝবে না দেশের বাহিরে থাকা মানুষের কষ্ট। কষ্ট বললে ভুল হবে অনেক বেশি কষ্টই থাকতে হয়।

জীবন টা কতো কঠিন তারাই ভাল বুঝে। মায়ের আদর, বাবার শাসন, ভাই বোনদের স্নেহ মারামারি সবকিছু মিস করে তারা। খাওয়া দাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, কোন কষ্ট বাকি থাকে তাদের? যেই ছেলে মেয়ে কখোনো বাসি পচাঁ খাবার খেতে পারে না, সে ও খাওয়া শিখে যায়। অপছন্দনীয় খাবার খাওয়া শিখে যায়। তারা বুঝে কিভাবে রান্না করতে হয়। তারা বুজে কিভাবে অল্প টাকায় চলতে হয়। কিভাবে হিসাব করতে হয়। তারা অনেক কিছুই বুঝে যা দেশে ফেমিলির সাথে থাকা মানুষরা কখোনোই বুঝে না ।

দেশের বাহিরের লাইফে যে শুধু কষ্ট আর কষ্ট তাও নয় কিন্তু। এখানে আছে হ্যাপিনেসের অনেক কিছু। দেশের বাহিরে থাকলে স্ট্রাগল কি তা শিখা যায়। বাপ মার কমতিটা বুঝতে পারা য়ায। জীবন টাকে অন্যভাবে দেখতে পারা য়ায। জগৎ টাকে চিনতে পারা য়ায।স্বাধীন ভাবে থাকা য়ায।

আর আমি যতো যা ই বলি দেশের বাহিরের লাইফ অভিশাপ না আর্শিবাদ তা যারা দেশের বাহিরে থাকে তারাই ভালো বুঝে। আপনারা যারা পরিবারের ছাতার নিচে থাকি তারা কখোনো বুঝবেন না।

বাই দ্য ওয়ে, দেশের বাহিরে থাকা মানুষগুলো ভালো থাকুক,যে যেখানে থাকুক......

এক ইফতার চোরের হৃদয়বিদারক কাহিনী


‘মাফ চাই, ছাইড়া দেন স্যার’,
স্যার! দুইটা পায়ে ধরি, আর মাইরেন না, স্যার আমি রোজা রাখছি, আর আমু না কুনোদিন।
রোজার কথা শুনে থেমে গেলো দু'জন মারধোরকারী!
বাড়ি কই তোর??
-- কলাবাগান বস্তিতে।
--তুই মসজিদ থেকা চুরি করস? তোর কলিজা কত বড়?
শুনে পাশের লোকটা বললো, ‘’ভাই থামলেন কেন? দেন আর কয়ডা, রোজার মাসে চুরি কইরা বেড়ায়, সালারে লাইত্থান। তুই চুরি করস আবার কিসের রোজা রাখস রে? মিছা কথার জায়গা পাস না?
এই বলেই কান বর়াবর আরেকটা থাপ্পড় বসিয়ে দিলো। ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে রইলো। কান্না আর হই হুল্লাড়ের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন। দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে। আজকে এলাকার মসজিদে ইফতার পার্টি, সেই আয়োজন চলছিলো মসজিদে।
ইমাম সাহেব বললেন- কি হইছে এখানে?
লোকেরা বলা শুরু করলো, হুজুর চোর ধরছি! ছেচড়া চোর! ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন ১২-১৩ বছর বয়সের এক ছেলে দেয়াল ঘেঁষে বসে আছে, ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে, গায়ের রঙ কালো হলেও আঘাতের রেখাগুলো স্পষ্ট ফুটে উঠেছে।
ইমাম সাহেব সামনে আসাতে ছেলেটি আরও বেশি ভয় পেয়ে গেল।
--কী চুরি করছে, দেখি?
পাশে লোকটি পলিথিনের পোটলা আগায় দিয়ে বললো- দেখেন হুজুর, দেখেন... ইফতারের আয়োজন চলতেছে, এই ফাঁকে শালায় পলিথিনে ভইরা লইছে। এক্কেরে হাতেনাতে ধরছি!
হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন কয়েকটি জিলাপি, ৬টা আপেল আর কিছু খেজুর।
হুজুর বললেন- তাই বইলা এভাবে গণপিটুনি দিচ্ছো কেন? একটা বাচ্চারে কেউ এভাবে মারে নাকি?
এবার লোক জনের উত্তেজনা একটু কমল।
হুজুর ছেলেটিকে জিজ্ঞ্যেস করলেন- তোর বাপ কি করে?
ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেলো। বললো- সাইকেল ঠিক করতো, বাপের অসুখ তাই অহন কাম করে না। হুজুর আমারে ছাইড়া দেন। আমি আগে কুনোদিন চুরি করি নাই। কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পাই নাই। পরে দেহি মসজিদে খাবার। বাড়িতে নিবার জন্যে তুইলা নিছি। ভুল হইয়া গেছে আমারে মাফ কইরা দেন
পাশ থেকে লোকগুলো বলতেছে, এগুলা সব মিথ্যাকথা, ধরা খাইয়া এখন ভদ্র সাজে।
হুজুর বললো- ইফতার শেষ হোক, সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে। ছেলেটাকে কেউ পানি দেও, ও অনেক হাঁপাইতেছে।
একজন পানির বোতল আগায় দেয়। ছেলেটি উত্তর দেয়- ইফতারের সময় খামু। আমি রোজা!
ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখ নিয়ে তাকালেন। ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন।
ইফতার আর নামাজ শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে আগালেন। এক চালা টিনের ঘর, বাইরে দুয়ারে ছেলেটির বাবা বসে আছে।
সব কিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্যে হাত উঠালো। হুজুর বাধা দিয়ে বললেন- যথেষ্ট মার হইছে, ওরে আর মাইরেন না।
বাবাটি কাঁদতে কাঁদতে বলে- বিশ্বাস করেন হুজুর, আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই। বেশ কয়দিন ধইরা আমার অসুখ। কাম কাজ নাই, পোলাপানগো ঠিক মত খাওন যোগাইতে পারি না। কিন্তু পোলায় চুরি করবো কুনোদিন ভাবি নাই। ও অমন পোলা না।
এসব কথার মধ্যেই ছেলেটির বোন বেরিয়ে আসে। মেয়েটির বয়স ৬ বছর হবে।
বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, কোমল স্বরে বলে- ভাইয়া, জিলাপি আনোনাই? তুমি না আইজকা জিলাপি আনবা কইছো?
ভাইটির মুখে কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে।
এর মধ্যেই আরেকটি ৪ বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে আসে-ভাইয়া, ওরে না, ওরে না আমারে আগে দিবা, আমারে।
এই বলেই হাতটি বাড়িয়ে দেয়, ভাইয়ের মুখের দিকে কিছুক্ষন চুপ থেকে বলে- ভাইয়া তুমি একলা একলাই খাইয়া আইছো? আমার জন্যে আনো নাইই?
ভাইটি এবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে।
বোন দুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায়। ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্নাজুড়ে দেয়। মা আচল দিয়ে মুখ চেপে বাইরে বের হয়ে আসে।
মা বলে-মাইয়া দুইটা কয়দিন ধইরা জিলাপি খাইতে চাইতেছে, ওগো বাপের অসুখ। টেকা পয়সাও নাই, তাই পোলাটারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাইয়া আনতে। ছোট মানুষ বুঝে নাই, তাই ভুল করে ফেলছে। খাবার সামনে পাইয়া নিয়া নিছে, অরে আফনেরা মাফ কইরা দিয়েন।
এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে- মা, ভাইয়া আইজকাও জিলাপি আনে নাই, ভাইয়া আমাগো খালি মিছা কথা কয়!
ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে
হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা! ভাইয়া তোমার পকেটে কি? এই বলেই হাত ঢুকিয়ে দেয়, বের করে দেখে দুইটা জিলাপি!!
ভাই তুমি আনছো? দুই বোনের মুখে হাসি ফুটে উঠে!
ভাইটি এবার ভয়ে মুখ চুপসে যায়! লোক দুটির দিকে ভয়ার্ত ভাবে তাকিয়ে বলে- স্যার এইটা আমি চুরি করি নাই। আশা ভরা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে- বিশ্বাস করেন হুজুর, এইটা আমার ভাগের জিলাপি, ইফতারির সময় আমার ভাগেরটা উঠাইয়া রাখছিলাম বোইন দুইটার জন্যে, সত্যি আমি চুরি করি নাই হুজুর।
সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, হুজুর ছেলেটারে টেনে বুকে জড়িয়ে নেয় মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকে, লোক দুইটা এবার স্বশব্দে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় বাবার হাতদুটি ধরে বলে-ভুল হয়ে গেছে আমাদের, আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা, মাফ করে দিয়েন আমাদের।
লোক দুইজনের একজন পকেট থেকে মানিব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে দেয়, বলে- এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালোমন্দ খাওয়ায়েন।
এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়,
তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারলো না, বিদায় নিয়ে দ্রুত সবাই চলে এলো।
পুনশ্চঃ
আমরা শুধু অপরাধীকে দেখি, কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না, দেখতে চাইও না। আমরা চকের বাজার, বাবুবাজার, খানদানী, নামিদামি, নানা শাহী ভোজ দিয়ে ইফতার করতে যাই অথচ পাশের মানুষটি যে দু’মুঠো খাবারের জন্যে রাস্তায় বের হয়েছে, সেদিকে দৃষ্টি দেই না। নামিদামি রেস্টুরেন্টে গেলে আর ইভেন্ট করে সেল্ফি তুললে কি আমাদের পূণ্য দশ গুণ বেশি হয়ে যাবে? আমরা ইফতার পার্টির নাম দিয়ে পিকনিক করি, আমরা এলাকায় দোয়া মাহফিল করে এ বাসায় ও বাসায় প্যাকেট বিলি করি, যাদের খাদ্য আছে তাদের মাঝেই চলে বিতরণ, অথচ যারা অভাবী তাদের ভাগ্যে এসব জোটে না। আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে ওদের পাশে দাঁড়াতে? আমরা কি এতটাই ফকির? আসলে ফকির আমরা না, ফকির ওরাও না, ফকির হচ্ছে আমাদের মন-মানসিকতা! ফকির হচ্ছে আমাদের বিবেক।
(পড়ুন এবং নিজের বিবেককে জাগান। গত বছর রমজানে এই পোস্টটি ভাইরাল হয়েছিলো। লেখকের নাম জানা যায়নি। ধারণা করছি, মসজিদটি বশিরউদ্দিন রোডেরই হবে)।  

#সংরহিত

বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

ধন্যবাদ টেনশন তোমাকে

টেনশন জিনিসটার মাঝেই মহা চিন্তার ময় এক ভাবনা লুকাইয়া আছে ।জীবনের নানা বাকে নানা ভাবে নিজেকে নিয়ে মিথ্যার বেড়া জাল যখন বাস্তবে এসে পড়ে তখন এক টা ছেলে বা মেয়ে টেনশনে পতিত হয় ।

চারদিক থেকে যখন ধেয়ে আসে ক্যারিয়ার গড়ে তুলার নানা কথা বার্তা । কে হয় না ,কি হলো ,কবে হবে ইত্যাদি কথার তীরে বিদ্দ্য হতে হতে টেনশন এর মাত্রা বেড়েই চলে ।

জীবন নামক রেলগাড়ি টা তখন ঠিক লাইনচুত্য হবার আশঙ্কাও থাকে । অনেকেই অনেক খারাপ পথে পা বাড়ায় । কেউ বা জীবন যুদ্ধ পরাজিত হয়ে চুপসে যায় সমাজ থেকে ।

আমাদের মূল টেনশন টাই হইতাছে অর্থ কেন্দ্রিক । বাড়ি,বাবা, মা তার প্রতিক্ষায় রয়েছে । কিছু তো একটা করতেই হবে । আর এই টেনশন নামক জিনিসটাই হাজার টা সম্ভবনা কে নস্ট করে দিয়ে যায় । কেউ কিন্তু ইচ্ছা করে টেনশন করে না ।

বুধবার, ১৭ মে, ২০১৭

মেচ লাইফের বিয়া

অনেক বিয়ের কার্ড দেখেছি যেখানে লেখা থাকে, 'উপহার নয়, দোআ ই কাম্য'

আর এক বুক দোআ নিয়ে খেতে গিয়ে আবিষ্কার করলাম, সেখানে উপহার গ্রহণের জন্য একটি টেবিল বরাদ্দ রাখা হয়েছে । উপহার লিপিবদ্ধ করার জন্য একজন জ্যান্ত মানুষ রীতিমত বসে আছে।

আবার আরেকজন আছে বেশ ভালোভাবে তদারকি করে। ভাবখানা এমন খালি হাত দেখলে পারে না বয়কে ডেকে বলে, হেতেরে মুরগীর রান দিস না, কিছু না নিয়ে বিয়া খাইতো আইছে। মনে হয় জীবনে কোন দিন বিয়া খায় নাই।

বাই দ্য ওয়ে, চট্টগ্রাম থাকা কালীন মেচ লাইফে অনেক বিয়ার দাওয়াত খাইচ্ছি আমি আর মেচের মাহফুজ ভাই । কোনটা অনুমোদিত আবার কোনটা অনুমোতি ছাড়াই তবে বেশির ভাগ অনুমোতি ছাড়াই ।

রাতের গল্প


প্রত্যেক রাতেরই একটি করে গল্প থাকে,ফিসফিসানি থাকে, থাকে কয়েকশ দীর্ঘশ্বাস কিংবা ছোট্ট একটা ইতিহাস। ভোরের আলো ফোটার সাথে সাথে সবটাই আড়াল হয়ে যায় কর্মব্যস্ত দিন কিংবা ঘুমন্ত দুপুর এ।

প্রত্যেক রাতের গল্পেরই প্রাণ আছে, কিছু নিঃশ্বাস আছে, কিছু বিশ্বাস-অবিশ্বাস আছে,আছে মন ভাঙার শব্দ কিংবা, অভিমানের গন্ধ। আর সে রাত কেউ অনুভব করে কেউ বা করে না,তাতে কী আসে যায়

একেকটা রাত যেন শতবর্ষের জমানো গল্পের পাহাড়, কান্না-হাসির বোঝা। সব শহরেই রাত নামে, গল্প জমে। আর তা কেউ জানে বা হয়তো জানে না।

খুব চুপচাপ চারপাশটা,কয়েক ঘণ্টা আগেই যে আবারও রাত নেমেছে, কারন দিনের আলো যে একটু অন্যরকম, যে আলো রাতের আঁধারকে যে আড়াল করে চায়।

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

ধর্ষক এবং তাদের সমর্থকদের সামাজিকভাবে সকল কিছু থেকে বয়কট করা উচিৎ

সাধারনত তেঁতুল গাছে তেঁতুলই হয়।

কোন পিতা যখন বলে, তিনি তার ধর্ষক সন্তানের পক্ষে আছেন, ঠিক তখনি তিনি একজন ধর্ষক সন্তানের জন্ম দেন।আমার বিশ্বাস ধর্ষনের মত জঘন্যতম অপরাধের প্রাথমিক শিক্ষাটা পারিবারিক নৈতিকতার উপরেই নির্ভর করে ( দু’একটি ব্যাতিক্রম ঘটনাও থাকতে পারে)।

তুমি যখন কোন নারীর দিকে তাকাবে, তখন তুমি সেখানে দেখতে পাবে তোমার মা/বোনের চেহারা । তুমি যেমন চাওনা তোমার মা/বোনের উপর কেউ জুলুম করুক। তেমনি ভাবে তুমি যাদের দিকে তাকাবে, তারাও কারো না কারো মা/বোন, তারাও যেন তোমার দ্বারা জুলুমের শিকার না হন। 

বি : দ্র : আমাদের দেশে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৩২৫টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ৩২৫ শিশুর মধ্যে ৪৮ জন শিশু গণধর্ষণের শিকার হয়েছে, ৩১ জন প্রতিবন্ধী বা বিশেষ শিশু, ৫ জন গৃহকর্মী শিশু। এদের মধ্যে ১৫ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

২০১৫ সালে ৫২১ শিশু ধর্ষণের শিকার হয়েছে যাদের মধ্যে ৯৯ শিশু গণধর্ষণের শিকার হয়, ৩০ শিশুকে ধর্ষণের পরহত্যা করা হয় এবং ৪ জন শিশু ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ২০১৪ তে ১৯৯টি শিশু ধর্ষণের শিকার হয়েছে যাদের মধ্যে ২২টি শিশু গণধর্ষণের শিকার হয়েছে, ২১টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ২৩টি শিশু ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ২০১৩ এবং ২০১২ সালে যথাক্রমে ১৭০ এবং ৮৬টি শিশু ধর্ষণের শিকার হয়।

এগুলো কেবল সেই সকল ঘটনা, যেগুলোর ক্ষেত্রে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাহলে এবার ভাবুন, সারা দেশে ক’জন অভিভাবক ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরকরার দুঃসাহস করেছেন ? আর কতজন ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস করেননি ? কিংবা ভাবুন তো, মোট কতটি ঘটনায় অভিভাবক লোকলজ্জার ভয়ে ধামাচাপা দিয়ে ফেলেছেন ?

নারীদের সম্মতির কি প্রয়োজন নাই?

বনানী এলাকার ধর্ষণের ঘটনা এখন সকলেই আলোচনা করছেন। ধর্ষণের অভিযোগ যাদের বিরুদ্ধে এদের পরিচয়ও পাওয়া গেছে তিনি আপন জুয়েলার্স এর মালিকের ছেলে। এরা বিত্তবান, ক্ষমতাবান ঘরের ছেলে। আর ভিক্টিম? দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা দুইজন, খুব বিত্তবান না হলেও মোটামুটি স্বচ্ছল ঘরের মেয়ে তো হবেই।

কথা হচ্ছে নারীদের কি তারা মানুষ বলে বিবেচনা করে না? যতটুকু জানি নারীর সাথে পুরুষ, নারীটির সম্মতি ছাড়া শারীরিক মিলনকেই ধর্ষণ বলে। নারীটি যেই হোক, বন্ধু বা অপরিচিত, স্ত্রী বা অনাত্মীয়, এমনকি যদি যৌনকর্মীও হয়, নারীটির সম্মতি ছাড়া শারীরিক মিলনকেই ধর্ষণ বলে।

মুল প্রশ্নটিতে আসি, নারীটির সম্মতি ছাড়া শারীরিক মিলন করে আপনি কি বুকি বুঝাতে চান?নারীদের সম্মতির প্রয়োজন নাই? নারীদের এরা আসলে ভোগের বস্তু মনে করে। এমনকি যারা ধর্ষণকে নিন্দা করে এদের মধ্যেও একদলকে পাবেন যারা ধর্ষণকে মনে করে যে, নারী হচ্ছে মূল্যবান বস্তু, নারীকে ধর্ষণ করা ওদের দৃষ্টিতে অনেকটা একজনের ভোগের বস্তু আরেকজন মালিকের পারমিশন ছাড়া খেয়ে ফেলা।

বাই দ্য ওয়ে,এরা সবাই বিত্তবান ও ক্ষমতাবান ঘরের শিক্ষিত,উচ্চ শিক্ষিত ছেলে। তাদের অপকর্মের বিচার হবে কিনা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ। প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এইসব ব্যাবহার করে বিচারের ফাঁকে বেরিয়ে আসা আজকাল অসম্ভব কিছু না।

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

এদেশে জন্ম হয়ে কিছু না পেলেও, অন্তত ঠাট্টা পাই যথেষ্ট পরিমাণে



শীতপ্রধান দেশগুলোতে প্রায়ই শোনা যায় শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির। এতজন মারা গেছেন। সেসময় সেসব দেশের রাষ্ট্রপ্রধানদের মুখের হাসি মিলিয়ে যায়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেশের রাষ্ট্রপ্রধানদের বিপর্যস্ত করে তুলে। রাষ্ট্রপ্রধানরা মনে করেন, এটা তাদের জন্য যুদ্ধাবস্থার মতো।

ব্যতিক্রম শুধু বাংলাদেশেই । এদেশের মানুষের দুর্যোগ নিয়ে রাষ্ট্রের মন্ত্রীরা হাসাহাসি করেন। সুনামগঞ্জের হাওড়ের বন্যা পরিস্থিতিতে ফসল এবং জলজ প্রাণীর ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করায় মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আপনারা বলতেছেন, এত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এত মেট্রিক টন মাছ মরেছে। এটা মেপে দেখলো কে?

প্রধানমন্ত্রীর কথা শুইনা কেন জানি "আদুভাই" এর কথা মনে পইরা গেল । আদুভাই দেখলো বইয়ে লেখা, "পৃথিবীর তিনভাগ জল একভাগ স্থল।" তখন সে ঠাট্টা করছিলো, " এঁহ...এটা মেপে দেখলো কে?"

মানুষ কষ্টে আছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। মাছ মরে গেছে সব। নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। আর আমাদের দেশের মন্ত্রীরা মজা লয় "ইউরেনিয়াম পাওয়া গেলে তো ভালো কথা। ইউরেনিয়াম অনেক দামি জিনিস!" আমাদের দেশের মন্ত্রিরা দেশের মানুষের দুর্গতি নিয়ে ঠাট্টা করেন। আহারে আমার বাংলাদেশ!

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

আমরা নিজেদের কতটুকু সহিষ্ণু প্রমাণ করছি?

আমাদের দেশে তাবলীগের যে বিশ্ব-ইজতেমা হয় টঙ্গিতে, সেখানে আজান এবং নামাজ কোনটাইতে মাইক ব্যবহার করা হয়না । যারা ইজতেমায় অংশগ্রহণ করেছেন তারা বিষয়টা জানেন।

এনাদের যুক্তি মোটামুটি এরকম :- মাইক্রোফোন শব্দকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যেটা লাউডস্পীকারের মাধ্যমে পুনরায় শব্দশক্তিতে পরিণত হয়। অর্থাৎ, আমরা মাইকে যে শব্দ শুনি, সেটা প্রকৃত অর্থে কোন মানুষের কণ্ঠ-নিসৃত শব্দ না ।

অবিশ্বাস্য হলেও এটা সত্যি, মাইক আবিষ্কারের পর মসজিদে প্রথম যখন সেটা ব্যবহার করে আজান এবং নামাজ পড়ানো শুরু হলো, একদল আলেম-ওলামা হৈচৈ শুরু করলেন। নবিজি কি কখনো মাইক ব্যবহার করেন নাই। তাহলে আমরা কেন মাইক ব্যবহার করবো?

আলেম-ওলামাদের মধ্যেই যখন মাইকের ব্যবহার নিয়ে এত বিতর্ক, এমন অবস্থায় কেউ যদি মাইকের আজান ভালো লাগেনা বলে টুইট করে তাহলে এটা কি করে ইসলাম-বিদ্বেষ হয় আমার বুঝে আসেনা। কারো ভালো লাগা - খারাপ লাগা কেনো আমাদের মনমতো হবে। সনু নিগম যদি ওনার বক্তব্যের জন্য অসহিষ্ণু হয়ে থাকেন, তাহলে তাকে গালাগাল করে তার একান্ত ব্যক্তিগত মতামতকে সম্মান না করে আমরা নিজেদের কতটুকু সহিষ্ণু প্রমাণ করছি?

বাই দ্যা ওয়ে, নিজেকে ইসলামপ্রেমী প্রমান করার জন্য তাহলে কি মিথ্যা বলতে হবে, ওই আজান খুব মিষ্টি ছিল ?

বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

মুক্ত মানুষ এরশাদ কাক্কু


১৯৯২ সালে জেনারেল এরশাদের বিপক্ষে দায়ের-করা মামলার রায় হয়েছে ২০১৭ সালে, ২৫ বছর পর । যখন তিনি সরকারে, প্রেসিডেন্টের নীচে, কি একটা গোজামিল পদে জাতির সেবা করছে তথন।

এরশাদ কাক্কু খালাস পাইছে, খালাস না পাইলে কি ৮৭ বছর বয়সে শাস্তি দিত,অপরাধের ২৭ বছর পর?যারা বিচার শুরু করেছিলেন, এটর্ণি জেনারেল, দুদকের লোকেরা, বিচারক, কে কে জীবিত আছেন? মামলা যার ইচ্ছায় করা হয়েছিল, বেগম জিয়া জীবিত আছেন বটে, তবে সাক্ষীরা গোপাল হয়ে গেছেন।

জেনারেল এরশাদের জন্য একটা 'স্পেশাল পদ' সৃস্টি করেছে সরকারে, উনার দলের লোকেরা এমপি/মন্ত্রী । ২৭ বছর পর যে মামলায় জেনারেল এরশাদ জয়ী হয়েছেন, সেই মামলা নাকি আবার আপিলও করবে বর্তমান দুদক । সেই মামলার না কি আবার বিচারও হবে । বাই দ্য ওয়ে, থেমে যা জাতি কোর্টে প্রস্রাব করিস না।

#ঘটনার_সংক্ষিপ্ত_বিবরণী
জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা, উনার সহযোদ্ধা ছিল ৫০ জনের বেশী যারা উনার সময়ে সেনা প্রধান হতে পারতেন, কিন্তু জেনারেল জিয়া পাকিস্তান ফেরত এই শিয়ালের কাছে নিজের জীবনটা জমা রেখেছিলেন। জিয়া হত্যার পর, জেনারেল এরশাদ জিয়ার পরিবারকে সম্পদ দিয়ে চুপ রেখেছিলেন, ১০ লাখ টাকা ততকালীন সময়ে ফিক্সড ডিপোজিটে রেখেছিলেন জিয়ার বাচ্চাদের জন্য,২ টি বাড়ী, গাড়ী, চাকর, চাকরাণী, ফ্রি স্কুল সবকিছুর ব্যবস্হা করেছিলেন, তারপরও, বেগম জিয়া ১০ বছর পর, রাগের মাথায় মামলা ঠুকে দিয়েছিলেন, আজ শেখ হাসিনার সময়, জেনারেল এরশাদ খালাস পেলেন, মুক্ত মানুষ

শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা রাজনৈতিক স্বার্থের

নবীজি তার স্ত্রী ‍আয়েশা(রাঃ)কে পুতুল খেলার অনুমোদন দিয়েছিলেন। পুতুল কি মূর্তি নয়?

বাংলাদেশের মত অনেক দেশের মুসলিম কৃষকেরা ফসলের ক্ষেতে পাখি তাড়াতে কাকতাড়ুয়া তৈরি করেন। ‍এই কাকতাড়ুয়া কি মূর্তি নয়?

প্রকৃতপক্ষে পূজা বা ‍উপাসনার ‍উদ্দেশ্যে কোনো মূুর্তি তৈরি করা ‍ইসলাম সমর্থন করে না। কিন্তু ভাস্কর্য তো শিল্প সৃষ্টির ‍উদ্দেশ্যে, ‍উপাসনার ‍উদ্দেশ্যে নয়। যারা ‍আজকে মূুর্তি বা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন, তারা ‍তো ‍এটাও জানেন- ‍ইসলামে ছবি তোলাও হারাম। তাহলে তারা যখন বক্তৃতা করে ‍এসব বিবৃতি দিচ্ছেন তখন কি তাদের ছবি তোলা হচ্ছে না?
‍
একটা প্রশ্ন-ইসলামে কি ‍আসলেই ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ? ‍নাকি আসলে ব্যাপারটা রাজনৈতিক?

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

''ইলিশ'' নামক বিলাসিতা মানায় না

বাংলা নববর্ষের ‘পহেলা বৈশাখ’ শহর, বন্দর, গ্রামগঞ্জে জাতি-বর্ণনির্বিশেষে আবেগের উৎসব । বৈশাখি মেলা বসে দেশের বিভিন্ন স্থানে। বয়স-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের উৎসব বাংলা ‘নববর্ষ’।

বাঙ্গালীর ঐতিহ্য পান্তা- ইলিশ। । এই উৎসব শুরু হয়েছিল সম্রাট আকবরের শাসনামলে। তখন ধনী-গরীব মানুষের ভেদাভেদ বুলানোর জন্য রাজার বাড়িতে, বড় কোন ধনী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান করা হতো। ধনী-গরিব সবাই মিলে সেখানে গান-বাজনা, নৃত্য করত।

পূর্বে বৈশাখ আনন্দের স্বাদ হলেও ইদানীং হয়ে উঠছে বিস্বাদের কারণ । "বৈশাখ" মানেই আমেজ আমেজ ভাব তৈরি হতো আনন্দের সহিত কিন্তু ইদানীং ঘটছে তার উল্টো। যেমন বৈশাখে অনেক কিছুতে দামের "ছাড়" দিলেও ইলিশ মাছের দাম ঠিক তার উল্টো।আসলে বৈশাখী উৎসবটা কৃষকদের ঘিরেই। যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান।কিন্তু ইদানীং হয়ে যাচ্ছে বিলাসিতার উৎসব।

সার,পানির পাম্পের তেলের দাম দিয়ে তাদের খরচ আসেনা । যেই দেশে কৃষকদের নুন আনতেই পান্তা ফুরায় সেই দেশের কৃষকদের ''ইলিশ'' নামক বিলাসিতা মানায় না ।

বাই দ্য ওয়ে, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা..........

সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

ল্যাংটা বাবা কি জেয়


আকাশের মেঘ, মাংসের টুকরো থেকে শুরু করে মাছ, আলু, গাছ, মৌচাক সবখানেই তারা খুজে পাচ্ছেন আল্লাহ ও রাসুল(সাঃ) এর নাম।

কিছুদিন আগে দেখলাম একটা গাছ কাটা হয়েছে যা থেকে রক্ত পরছে। বলা হয়েছে এটা কারবালার প্রান্তর এর গাছ। এখনও সেখানে গাছ কাটলে গাছ থেকে রক্ত বের হয়।

দয়া করে কেউ এড়িয়ে যাবেন না
শরীরে মুসলমানের রক্ত থাকলে লিখুন আমীন.........!!!!!


আর সাথে সাথে খেলা শুরু সবাই পাগলের মত আমীন লিখে চলছে।আরে ভাই গাছটি কোথা থেকে আসল, নাম কি বা কেনই বা এমন হচ্ছে তা জানার প্রয়োজন ও মনে করলেন না আর বিষয় গুলো তারা যে পর্যায়ে নামিয়ে এনেছেন তা খুব দুঃখজনক। এসব করে তাদের লাভটাই বা কি আমার জানা নেই।

বাই দ্য ওয়ে,গাছটির নাম “ব্লাডউড ট্রি” যা অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এই গাছ কাটলে রক্তের মত লাল নির্যাস বের হয়। আমার সাধারণ মানুষরা অন্ধভাবে সব বিশ্বাস করেই বরং নিজের ঈমানের বেশী ক্ষতি করছি। আর এভাবে জন্ম হচ্ছে বিড়ি বাবা, ইটা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, না জানি আরও কত বাবার।

রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

না জেনে কখনোই বিচার করা ঠিক না

এক ২৪ বছর বয়সী যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে চিৎকার করে তার বাবাকে বলছিল,
"বাবা, দেখো গাছগুলো কেমন পেছনে চলে যাচ্ছে।"

ওর বাবা কেবল হাসছিল। কাছাকাছি বসে থাকা একটা তরুণ যুগল এই দৃশ্য দেখে সমবেদনার হাসি হাসছিল। হঠাৎ ছেলেটি আবার চিৎকার করে বলে উঠলো,
"বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে।"

যুগলটা আর নিজেদের শান্ত রাখতে পারলো না। তারা ছেলেটির বাবাকে বললো,
"আপনি কেন আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার দেখাচ্ছেন না?"

লোকটি মুচকি হেসে উত্তর দিল,
"দেখিয়েছি এবং আমরা মাত্রই হাসপাতাল থেকে ফিরছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, আজই কেবল ওর দৃষ্টি শক্তি পেয়েছে।"

আসলে দুনিয়ার প্রতিটি মানুষেরই একটি গল্প থাকে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে তাকে কখনোই বিচার করা ঠিক না। সত্যটা আপনাকে চমকে দিতেই পারে।

(গল্পটি একটি ইংরেজি ছোট গল্প থেকে অনুবাদ করা)

শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

হৃদয়হীন যন্ত্রদানব


বিষ্মিত হৃদয়ে ভাবি,আর কতটা পথ পাড়ি দিলে তোমাদের অবিশ্বাসী মনে বিশ্বাস ফিরে আসবে আর কতটুকু আগুনে ঝলসালে বুঝবে আমি সত্যি ঝলসে গেছি ।

দাসপ্রথা শেষ হয়েছে সেই কবে। কিন্তু প্রবাস জীবন মনে হয় আজও আমাকে দাসত্ব করেই রেখেছে । প্রবাসে নায্য বেতন, যোগ্য কাজের দাবীর বোবা কান্নায় ভূমিকম্প হৃয়ের গহীনে। আর তাই প্রবাসে বুকে ঘামের কালিতে হৃদয়ের কাগজে লিখি শ্রম সাহিত্য।

যে দিকে তাকাই, দৃষ্টি থমকে যায় যান্ত্রিক নাগরিকতার দেয়ালে। শহুরে ব্যস্ততার তীব্র কষাঘাত আমাকে অনুভূতি হীন করে তোলে।হৃদয় দিয়ে সবকিছু পেতে চাই। হয়ত পাইও। কিন্তু অনুভবের আগেই ব্যস্ততার হিংস্র চোয়াল আমায় কামড়ে ধরে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। বদলে দেয় হৃদয়হীন এক যন্ত্রদানবে।

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

কেউ কেউ খেলতে নামে না বরং যুদ্ধে নামে

২০০৯ সালে কৌশিক বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিল। প্রথম ম্যাচেই ইঞ্জুরিতে পড়েন কৌশিক তারপর দেড় বছর পর আবার ফিরে এসে কৌশিক থেকে একজন সফল অধিনায়ক মাশরাফি হওয়ার গল্প পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই ।

শুনেছি একজন সৌরভ গাঙ্গুলি যে কিনা ভারতের আইডল এন্ড আইকন ক্রিকেটার সে বলছে, 'ইশ!! আমাদের যদি একটি মাশরাফি থাকতো ।'

কেনো বলবে না? যে ক্রিকেটার ইনজুরি নিয়েও বলতে পারে, 'ফ্যাকচার যেহেতু নেই তাই পেইন কিলার নিয়ে খেলতে নামবো কোন অসুবিধা হবে না কারণ গত ম্যাচও তো পেইন কিলার খেয়েই খেলেছি।'

বুকে হাত দিয়ে কোন খেলোয়ার কি মাশরাফির মতো বলতে পারবে, আমার পায়ে হাজারটা অস্ত্রোপচার হোক তবুও আমি এই দৌড় থামাতে চাই না। আমি বিশ্বাস করি আমাদের মাশরাফিকে প্রজন্ম কখনো হারবে না । আমাদের সফল হওয়ার জন্য আব্রাহাম লিংকনের জীবন কাহিনী লাগবে না একজন মাশরাফির জীবন কাহিনীই যথেষ্ট।

#ম্যাশের_অবসর_নিয়ে_আমি_একটি_কথায়_বলবো,
হুইল চেয়ার নিয়ে দ্রুত বেগে আসছেন মাশরাফি বল ছুড়ে মারলেন ঠিক অফ স্টাম্পের উপর দিয়ে। ব্যাটসম্যান অলতো করে ক্যাচ উঠিয়ে দিয়ে প্যাভলিয়নে ফিরে গেলেন।এমন দৃশ্য আমি অন্তত দেখতে চাই না।

সেই কবে থেকেই দেখতেছি মানুষটা খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে যাচ্ছে। আমি খেলা চাই না আমি মাশরাফিকে চাই। আমি তাকে পঙ্গু দেখতে চাই না। আপনারা কি তাকে পঙ্গু করে মেরে ফেলবেন? আসেন তাকে জোর করে অবসরে নিয়ে যাই না হলে এই ক্রিকেট পাগলা একদিন খেলতে খেলতে মাঠেই মারা যাবে ।

বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

এ যেন শুধু মাশরাফির পক্ষেই সম্ভব


অস্থায়ী বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজ এর সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়ে জায়গা করে নেন এ-দলে আর এ-দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ৮ নভেম্বর, ২০০১ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার পথচলা । ওয়েস্ট ইন্ডিজ এর কোচ অ্যান্ডি রবার্টস এর হাত ধরেই ক্রিকেট টিমের সাথেই পথ চলা তিনি আমাদের মাশরাফি বিন মুর্তজার (পাগলা)।

হা এটা সত্য টেস্টে তার এক ইনিংসে ৫ উইকেট নেই। ওয়াসিম, ম্যাকগ্রার মতো শত শত উইকেট নেই তার। ব্রেট লি, শোয়েব আখতারের মতো গতিদানব নন তিনি। ক্রিকেটের পরিসংখ্যান, স্পিড গানের হিসাব দিয়ে যাকে চেনা যাবে না। কাগজ-কলম আর বই খুলে যাকে চিনতে পারবেন না। শুধু টেলিভিশন আর ছাপার অক্ষর যার পরিচয় দিতে পারবে না। সেই আমাদের মাশরাফি বিন মুর্তজা আমাদের পাগলা।

তবে হে নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এই দেশের প্রথম গতিতারকা। মাশরাফি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের একজন। মাশরাফি দেশের ক্রিকেটারের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। ক্রিকেটার কেবল নয়, কোনো জাতির ইতিহাসে এমন মানুষই আসে শতবর্ষের আরাধনায়। মাশরাফি হলো গ্রিক ট্র্যাজেডি আর ভারতীয় রোমান্টিকতার মিশেলে এক মহাকাব্য।

বাংলাদেশ ক্রিকেটের প্রথম লিজেন্ড তিনি- যার জন্যে সম্পুর্ন অচেনা অজানা মানুষটাও পার্সোনাল ত্যাগ করতে রাজি হয়ে যাবে। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেট খেলোয়াড়- যে কিনা সবার কাছ থেকেই শর্তহীন ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব পেয়েছে। ক্রিকেটার মাশরাফির থেকে বড় অর্জন আজ অনেক জুনিয়র ক্রিকেটারেরই আছে, কিন্তু ব্যক্তি মাশরাফির যে ব্যক্তিত্ব আর সবার কাছে থেকে তিনি যে সম্মানটা পান সেই অর্জন আর কারো নেই। সুপারস্টার ক্রিকেটার আজ আছে আমাদের দলে, তবে লিজেন্ড নেই মাশরাফির মত।

আমাদের পাগলা টাকার লোভে নাচেন না। নৈতিকতার প্রশ্নে আপসহীন তিনি ত্যাগ করতে রাজি কাছের বন্ধুকেও। আবার বন্ধু অন্তপ্রান মাশরাফি আইপিএল থেকে পাওয়া কোটি টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে বলেন, রানার বাসায় কিছু টাকা দেয়া লাগবে, আমাদেরই তো বাসা ঐটা।

আর তাইতো দুরারোগ্য রোগের রোগী ফ্যান জানায়, লিগামেন্ট প্রতিস্থাপনের প্রয়োজন হলে আমার কাছ থেকে নিন, জীবিত মানুষের লিগামেন্ট লাগালে আপনি আরো কয়দিন বেশি খেলতে পারবেন। এই মাশরাফি যখন নিজের স্ত্রীর জন্যে যখন রক্তের ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকেন, সম্পুর্ন অচেনা মানুষ এগিয়ে এসে নিজের হাতের রক্তের প্যাকেট এগিয়ে দেয়। মাশরাফির শরীরে ইঞ্জুরি হয়নি এমন জায়গা কম । মেডিক্যাল মিরাকল এই মানুষটার শেষ জীবন কাটবে হুইল চেয়ারে, তীব্র ব্যথায়- এই নিষ্ঠুর সত্য জেনেও তিনি লাফিয়ে পড়েন মাঠে ক্যাচ ধরতে। কারন তিনি মাশরাফি তিনি আমাদের পাগলা।

১৬ কোটি মানুষের ভরসা নিয়ে নামেন তিনি মাঠে। মাথায় লাল সবুজের পতাকা বেধে যান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। দল থেকে বাদ পড়ার খবর শুনলে কাঁদেন, দলের কোন ছোটভাই কাদলে তাকে থামাতে সবার আগে নিজে ছুটে যান।

গতকালই তিনি নিজেই অবসরের ঘোষণা দিলেন আর বলেন ''নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ৭ উইকেট পেয়েছিল রুবেল। ভালো করার পরও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই। তার না থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না ।মনে হলো ও (রুবেল) আমার জন্য খেলতে পারছে না। আমাদের পেসারদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।তরুণ খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, এটা আমাদের তরুণ বোলারদের গড়ে তোলার জন্য সঠিক সময়। টি-টোয়েন্টিতে খেলে কিছু অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে, টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। আমার সিদ্ধান্তে পেছনে এটি আরেকটি বড় ব্যাপার। ''

একটা মানুষ আর কত দিবে? জুনিয়র ভাইদের সুযোগ তৈরি করেদিতে আজ নিজের জায়গাটাও ছেড়ে দিলেন আর এ যেন শুধু মাশরাফির পক্ষেই সম্ভব।

শনিবার, ১ এপ্রিল, ২০১৭

আমার কাছে কুমিল্লা জান্নাতুল ফেরদাউস।

অভিবাসীর ঘামের টাকায় সচল রাখছে আমাদের দেশের অর্থনীতিকে
শুধু মাত্র যাদেরকে আপনারা "কু" নামে ডাকেন তাদের থেকেই ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ এবং অবস্থান হিসেবে প্রথম।

আমরা কুমিল্লা বাশির রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি।
আমরা যারা কুমিল্লার তারা কি কোথাও কি লিখিত দিয়েছিলাম আমাদের সব ভোট নৌকায় দিবো? কোথাও কি আমাদের মুচলেখা আছে আমাদের সব ভোট নৌকায় যাবে? ভোট যদি আপনাদের ভাষায় গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে? তাহলে এই জনপদের লোকজন শুধু তাদের এই অধিকারটুকু ব্যবহার করেছে।আর তাতেই আপনাদের ফেটে যাচ্ছে। 

বাপের তাল্লুকের মত আসছেন নাম পরিবর্তন করতে,আপনাদের মতে আমরা কুমিল্লা বাশি "কু" । হে ভাই আমরা কুমিল্লা বাশি "কু" ,আমরা পচা শামুক । আর এইটা তো জানেনই পচা শামুকে পা কাটা যায় ।

বাই দ্য ওয়ে,বাংলাদেশি হিসেবে আমি যতটুকু গর্ব করি কুমিল্লার হিসেবে তারচেয়ে আরও বেশি করি। আপনার কাছে আপনার টুংগীপাড়া জান্নাত হলে, আমার কাছে কুমিল্লা জান্নাতুল ফেরদাউস।