খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট রিভিউ এবং কনফিগারেশন...

 

 

 

দেশের অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সতন্ত্রতা এবং ভাল মন্দ নিয়েই চলছে শুরুর থেকে। বলা বাহুল্য আমাদের মত সল্পউন্নত দেশের মধ্যে এতোগুলো ইন্টারনেট সার্ভিস দাতা প্রতিষ্ঠান থাকলেও আমরা ভাল সার্ভিস কারো থেকেই পাই না। 

যেভাবে সংযোগের আবেদন করবেনঃ

১. আপনার শহরের নিকটস্থ বিটিসিএল অফিসে যেয়ে তাদের দেয়া নির্দিষ্ঠ আবদেন ফর্মে আপনার যে নামে টিএনটি(বর্তমান বিটিসিএল) এর টেলিফোন লাইন আছে সেই সব প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
২. টেলিফোন লাইনের এক কপি ফটোকপি।
৩. তারপর, যার নামে টেলিফোন লাইন তার ভোটার আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি, এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত।
৪. বিটিসিএল এর এডিএসএল মডেম মূল্য ২৫০০টাকা সাথে সার্ভিস চার্জ ৪০০টাকা। এই সর্বমোট ২৯০০টাকা এর তিন পেজের একটি ডিমান্ড নোট তারাই লিখে দিবে। ডিমান্ড নোট+২৯০০টাকা তাদের বলা মত ব্যাংকে গিয়ে জমা দিবেন। (শুধু টাকা আর ডিমান্ড নোট জমা দিবেন।)
৫. সেই ব্যাংক টাকা সহ ডিমান্ড নোটের এক কপি জমা নিয়ে বাকী ২কপি আপনাকে দিবে।
৬. বাকী দুই কপি ডিমান্ড নোট, আবেদন ফর্ম, ছবি এবং ভোটার আইডি কার্ডটি এবার বিটিসিএল অফিসে জমা দিবেন।
৭. বাকী দু কপি ডিমান্ড নোট এর মধ্যে বিটিসিএল অফিস এক কপি রেখে আপনাকে এক কপি দিয়ে দিবে। এবং খুব বেশি হলে তিন দিনের মধ্যে আপনার একাউন্ট তৈরী করে আপনাকে জানানো হবে। না জানালে ২/৩ দিন পরে খোঁজ নিতে ভুলবেন না।
বাস! আবেদনের কাজ শেষ! :)
নোট: বিটিএল এর এই সার্ভিষ বাংলাদেশের অনেক জেলাতে এখনও পৌছায় নাই।

সুবিধা-অসুবিধাঃ

১. সুবিধা বা অসুবিধা বলতে আমি এখনো তেমন জটিল কোন অসুবিধা পাই নাই। যেখানে জিপি-তে আমার দৈনিক ১০-১৫ বার লাইন কেটে যেত অটোমেটিক। সেখানে গত একমাসেও এমন সমস্যায় একবারো পড়তে হয় নাই।
২. মাত্র ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস এর আনলিমিটেড সংযোগ। প্রোয়োজন অনুযায়ী লাইন স্পীড পরিবর্তণ করতে পারবেন। তবে মাইগ্রট করতে হলে স্থনীয় অফিসে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে আবদেন করে জানাতে হবে। আবেদন করাটা কারও কারও কাছে সমস্যাও মনে গতে পারে।
৩. সময় মত বিল না দিতে পারলে প্রায় সব নেট সার্ভিসের লাইন কেটে যায়, তবে বিটিসিএল এর ক্ষেত্রে এমনটা হবে না কারন, আপনার টেলিফোন বিলের সাথে ইন্টারনেট বিল পাবেন। তাই আপনার সুবিধামত সময় বিল জমা দিতে পারবেন। তবে, সময়মত বিল দেয়াই আদর্শ নাগরিকের কাজ! :)
৪. একই সাথে টেলিফোনে কথা বলা এবং নেট চালাতে পারবেন। তবে একটি সমস্যা হতে পারে, আপনার মূল টেলিফোন সংযোগ আপনার মডেমের সাথে হতে হবে। সেথানে থেকে হাব এর মাধ্যমে একাধিক সংযোগ বরে করতে পারবেন। এমনটা লা করলে কখনও কল আসলে বা করতে চাইলে মেডেমের লাইন পাবেন না।
৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কার্ডের মাধ্যমে এবং ইউএসবি ক্যাবলের মাধ্যমেও মডেমকে সিপিউ এর সাথে লাগাতে পারবেন।
৬. সর্বোচ্চ ১২টি পিসিতে একই সংযোগ দিয়ে চালাতে পারবেন। তবে, ভাল গতির জন্য কম পিসি ব্যবহার করাই উত্তম।

পিসিতে সেটআপ পদ্ধতিঃ

আর অন্যান্য হার্ডওয়্যারের যেমন সফটওয়্যার ইন্টল করতে হয়। তেমনি আপনি যদি সরাসরি ল্যান কার্ড দিয়ে ব্যাবহার করতে ইচ্ছুক না হন অথবা সমস্যা ফেস করে তবে, সরাসরি ইউএসবি ক্যাবল দিয়েও মডেম চালাতে পারবেন। তার জন্য মডেমের দেয়া সফটওয়্যার ইন্সটল করে নিবেন। নয়তো ল্যান দিয়েই চালাবেন।

লাইন কনফিগার করবেন যেভাবেঃ

১. উইন্ডোজ কন্ট্রোল প্যানেল থেকে Network Connections এ প্রবেশ করুন।
২. Network Connections এর বাম প্যানেল উইন্ডো থেকে Create a new connection এ ক্লিক করুন।
৩. Create a new connection এ ক্লিক করলে নতুন একটি উইন্ডে ওপেন হবে নিচের মত। সেখানে থেকে Set up my connection manually সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৪. পরের ধাপে, Connect using a broadband connection that requires a username and password সিলেক্ট করে Next করুন।
৫. পরের ধাপে, ISP Name এ BTCL লিখে দিন এবং Next করুন।
৬. এবার বিটিসিএল থেকে আপনাকে দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। তারপর নিচের চেক বক্সগুলো চেক করুন এবং Next করুন।৭. এবার পরের ধাপে, Add a shortcut to this connection to my desktop এর বাম পাশের চেক করুন এবং Finish করুন।
৮. এবার বিটিসিএল নেট এ লগইন/কানেক্ট করার উইন্ডো পাবেন। Connect বাটনে ক্লিক করুন। ২/৩ সেকেন্ডর মধ্যে কানেক্টেড হবে। তারপর উপভোগ করুন ব্রডব্যান্ড সার্ভিসের মজা!! :)

কিছু সংযুক্তিঃ

১. সংযোগ একটিভ করে দিতে আপনার বাসায় বা প্রতিষ্ঠানে বিটিসিএল এর প্রতিনিধি আসবে। তাদের সংযোগ সেটআপ এর কাজ তাদেরকেই করতে দিবেন। কারন আপনি এসবের জন্য অতিরিক্ত ৪০০টাকা জমা দিয়েছেন মডেমের সাথে। ভুলেও অতিরিক্ত অর্থ প্রদান করতে যাবেন না। তবে, যদি মনে করেন ৫০/১০০ টাকা চা-নাস্তা খেতে দিতে পারেন, সেটা আপনার মানবতা মাত্র! :)
২. আগামী ১৫ জানুয়ারী থেকে সকল বিটিসিএল প্যাকেজের স্পীড দ্বীগুন করা হবে বলে জানানো হয়েছে!

মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৩

লেজার রশ্মির মাধ্যমে মোনালিসা চাঁদে গেল

দূরবর্তী অবস্থানে দ্রুতগতির তথ্য প্রেরণের পরীক্ষা হিসেবে ৫০০ বছর আগে লিওনার্দো-দা-ভিঞ্চির আঁকা কাল্পনিক ছবিটি পাঠানো হলো চাঁদে। ২ লক্ষ্য ৪০ হাজার মাইল দূরে ডিজিটাল তথ্য প্রেরণের এই পদ্ধতিটি প্রথম সফলভাবে করে নাসা। Lunar Orbiter Laser Altimeter (LOLA)’র প্রিন্সিপাল এবং মেনচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির ডিভিড স্মিথ জানায়, “দূরের উপ-গ্রহের এটাই প্রথম একমুখি লেজার যোগাযোগ। ভবিষ্যতে রেডিও যোগাযোগের ব্যাকআপ ব্যবস্থা হিসেবে এই পদ্ধতি ব্যবহার করা যাবে। রেডিও লিংকের তুলনায় এটি অনেকে বেশি গতিতে তথ্য প্রেরণ সম্ভব।”

মোনালিসার ছবিটি পাঠানোর জন্য Lunar Laser Communications Demonstration (LLCD) পদ্ধতি ব্যবহার করা হয়। সহজ কথায় বলতে গেলে, প্রথমে ছবিটি ডিভিডিতে রাইট করা হয় এবং এর পিক্সেল ডাটা গুলো ভাগ ভাগ করে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদে প্রেরণ করা হয়।



বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারনে কিছু তথ্যের বিকৃতি হয় এবং তা ঠিক করা হয় Reed-Solomon error correction পদ্ধতির মাধ্যমে। ৩০০ বিট পার সেকেন্ড গতিতে ছবিটি লেজারের মাধ্যমে চাঁদে যায়।

বিজ্ঞানকে জানুন এবং নিজের ব্যাক্তিগত জীবনে প্রয়োগের চেষ্টা করুন। আর বিজ্ঞানের ভুল ব্যাখ্যা প্রদান করে সার্থ উদ্ধারের প্রচেষ্টা থেকে বিরত থাকুন।

আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়েছি।আজ আমরা একটা সভ্য এবং অধুনিক সমাজ গড়ে তুলেছি।ইতোমধ্যেই বিজ্ঞানের হাজারো শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে।সূর্যের মত বিশাল বস্তু আবার ইলেকট্রনের মত ক্ষুদ্র কণিকাও আজ আমাদের আশ্চর্য়ের বিষয় নয়।ন্যানোটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মাইক্রোইলেকট্রনিক্স বর্তমান যুগের গবেষণার মূল কেন্দ্রবিন্দু। তারপরও আমাদের আজকের এই আধুনিক পৃথিবীতে দাড়িয়ে, আপনিও কি বলবেন, কিছু কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান আজো দিতে পারে না এমনকি ভবিষ্যতেও দিতে পারবে না?
বিজ্ঞান যখন কোন বিষয়কে ব্যখ্যা করতে সমর্থ হয় অথবা হয় না
বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা,পরিমাপ এবং পর্যবেক্ষণের মাধ্যমে কোন ঘটনা এবং বিষয়বস্তুকে বিশ্লেষণ করে থাকে। কোন একটা ঘটনা বা বিষয়বস্তুর সাথে বিভিন্ন কারণ, তত্ব, সময়, গতীশীলতা, পরিমান ইত্যাদি সংশ্লিষ্ট থাকে। যেগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে থাকেন এবং বিভিন্ন তত্ব ও সূত্র উদ্ভাবন করেন, যেখানে ঘটনা বা বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট বিষয় সমূহকে চলক বা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয়। যদি কোন একটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারে এমন কোন তত্ব এরং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন ভেরিয়েবল সমূহের মান যদি আপনার জানা থাকে তাহলে আপনি ঐ ঘটনাকে সহজেই বিশ্লেষণ করতে পারবেন।
যেমন, আপনি অফিস থেকে মোটর সাইকেলে চেপে আপনার বাসায় পৌঁছালেন।আপনি যদি পৌঁছানোর সময় এবং মটরসাইকেলের গতিবেগ জানতে পারেন তাহলে আপনি অফিস থেকে বাসার দূরত্ব বের করতে পারবেন। এখানে সময়(t),গতিবেগ(v) এবং দূরত্ব(s) ভেরিয়েবল হিসেবে কাজ করবে।
আসলে আমাদের জ্ঞানের সীমানা সীমাবদ্ধ আর আমাদের বাস্তব পৃথিবীতে ঘটে চলা ঘটনার সংখ্যা অসংখ্য। প্রতিটা ঘটনাকেই এ ধরণের ভেরিয়েবল দ্বারা প্রকাশ করা সম্ভব। বিভিন্ন বিজ্ঞানীরা যখন গবেষণা করেন তখন বিভিন্ন কারণ বিশ্লেষণ করে প্রথমে ভেরিয়েবল দ্বারা প্রকাশ করার চেষ্টা করেন। এর পর প্রতিটা ভেরিয়েবলেন প্রকৃতি এবং সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন যা থেকে উদ্ভাবিত হয় বিভিন্ন তত্ব এবং সূত্র।
আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার করণে আমরা বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করতে ব্যার্থ হই।আমরা আসলে প্রতিদিন বেশ কিছু ঘটনার সম্মুখীন হই যেগুলোকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায়
  • কিছু ঘটনা যে গুলোকে উপযুক্ত বিজ্ঞান প্রয়োগ করে উপযুক্ত ব্যাক্তি ব্যাখ্যা করতে পারেন।
  • কিছু ঘটনা যেগুলোকে ভেরিয়েবল দ্বারা প্রকাশ করতে আমরা ব্যার্থ হই।
  • কিছু ঘটনা যেগুলো হঠাৎ ঘটে এবং প্রয়োজনীয় সবগুলো ভেরিয়েবল জানা সম্ভব হয় না।
  • আর কিছু ঘটনা ঘটে যে গুলোর জন্য প্রয়োজনীয় তত্ব এখনো উদ্ভাবিত হয় নি যার জন্য গবেষণার প্রয়োজন আছে।
বাস্তব জীবনে অনেকেই বলে থাকেন, যে তারা বিভিন্ন যাদুবিদ্যা, মায়াবী, ভৌতিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার সাথে পরিচিত। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবনা যে ভৌতিক এবং আধ্যাত্মিকতা বলে কিছু নেই, তবে এটা বলতে দ্বিধা নেই যে আমাদের অনেক ভৌতিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার অন্যতম কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা।আর তাই আমরা বলে থাকি “কিছু কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান আজো দিতে পারে না এমনকি ভবিষ্যতেও দিতে পারবে না?”
…………………………………………………………..
বিজ্ঞানকে জানুন এবং নিজের ব্যাক্তিগত জীবনে প্রয়োগের চেষ্টা করুন। আর বিজ্ঞানের ভুল ব্যাখ্যা প্রদান করে সার্থ উদ্ধারের প্রচেষ্টা থেকে বিরত থাকুন।

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

ফেসবুকের অর্ধেক মালিকানা দাবি করে ফেঁসে গেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী।


ফেসবুকের অর্ধেক মালিকানা দাবি করে ফেঁসে গেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী। অভিযোগ করে নিজেই জড়িয়ে গেলেন প্রতারণা মামলায়। নিউইয়র্কে বসবাসরত এই ব্যবসায়ীর নাম পল সিগলাই।

মিথ্যা অভিযোগ করে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গকে নাজেহাল করার অভিযোগে নিউইয়র্কের ওয়েলেসভিলের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সিগলাই। এরপর শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।

এ সম্পর্কে যুক্তরাজ্যর এটর্নি প্রিট ভারারা সাংবাদিকদের জানিয়েছেন, আদালতই সিগাইর পরিণতি ঠিক করবে।

জানা গেছে, ২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সিগলাইর ফ্যাক্স ব্যবসায়ের প্রোগ্রামিং তৈরি করতে সম্মতি জানিয়েছিলেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। তার দাবি, ওই সময় ফেসবুক ধরনের একটি প্রোগ্রামিং নিয়েও কথা হয়েছিল। দুই পৃষ্ঠার একটি চুক্তিও হয়েছিলো। কিন্তু জুকারবার্গ পরে নিজেই এ ব্যবসা শুরু করেছেন। তাই আইনগতভাবে ফেসবুকের  অর্ধেক মালিকানার দাবিদার তিনি। এ বিষয়ে তিনি আদালতে একটি অভিযোগনামা দাখিল করে জুকারবার্গ বরাবর একটি দাবিনামাও পাঠান।

তবে বরাবরই আইডিয়া চুরির এ অভিযোগ অস্বীকার করেছেন জুকারবার্গ। তিনি বলেছেন, ওই সময় ফেসবুকের আইডিয়া নিয়ে কোনো কথা হয়নি। তখন যে চুক্তিটি হয়েছিলো তা হচ্ছে স্ট্রিট ম্যাপিং সফটওয়্যার ডেভেলপসেন্ট নিয়ে।

আদালতে দায়েরকৃত অভিযোগনামার সাথে উপস্থাপিত চুক্তিপত্রটিতে জালিয়াতি করে প্রকৃত তথ্য আড়াল করার অপচেষ্টার নজির পেয়েছে বিচারক। চুক্তিপত্রটি যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সিগলাইকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

স্যামসাং অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি।


 ২০ অক্টোবর লন্ডনের আপিল আদালতে আমেরিকাভিত্তিক টেক-জায়ান্ট অ্যাপল পেটেন্ট আইন লঙ্ঘনসংক্রান্ত মামলায় দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক-জায়ান্ট স্যামসাংয়ের কাছে হেরে গেছে। শুধু তাই নয়। অ্যাপলকে জনসমক্ষে নতুন এক বিজ্ঞপ্তি ছাপার মাধ্যমে ক্ষমাও চাইতে হবে।

শুক্রবার আপিল আদালতের বিচারক তার দেয়া রায়ে বলেছেন, স্যামসাংয়র গ্যালাক্সি ট্যাবলেট অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি। একই আদালত পূর্বে দেয়া এক রায়ে বলেছিল, স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাপলের পেটেন্ট বা স্বত্ব লঙ্ঘন করেনি। সেই রায়ই বহাল রাখা হয়েছে।

রায়ে বলা হয়, দুটি ডিভাইসের মধ্যেই সাদৃশ্য রয়েছে। তবে ডিজাইন নকল করা হয়নি। আদালতের নতুন এক নির্দেশে বলা হয়েছে, মার্কিন টেক-জায়ান্টকে সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে কোরিয়ার কোম্পানির কাছে ক্ষমা চাইতে হবে। ওই বিজ্ঞাপনে সাফ লিখতে হবে, স্যামসাং অ্যাপল আইপ্যাডের ডিজাইন নকল করেনি।

বিচারক তার রায়ে ফন্টের আকার কি হবে, তাও সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন। ফন্টের সাইজ বাধ্যতামূলকভাবে এরিয়াল ১৪ এর অনুরূপ হতে হবে।

এদিকে স্যামসাংয়ের এক মুখপাত্র বলেছেন, এ রায়কে স্বাগত জানাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।

‘উইন্ডোজ ৮’ অপারেটিং সিস্টেম ও সারফেস ট্যাব বাজারে ছেড়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ‘উইন্ডোজ ৮’ অপারেটিং সিস্টেম ও সারফেস ট্যাব বাজারে ছেড়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন। বহু মাস ধরে উন্নয়ন, প্রিভিউ ও পর্যবেক্ষণের পর নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ে টেক জায়ান্ট মাইক্রসফট।

দু ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম ভাগে উইন্ডোজ ৮ ও দ্বিতীয় ভাগে মাইক্রোসফট নির্মিত প্রথম ট্যাবলেট কম্পিউটার ‘সারফেস ট্যাব’ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। এ সময় কয়েক হাজার সাংবাদকর্মী  ও ব্যবসায় প্রতিনিধি  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত অভ্যাগত অতিথিদের সামনে টাচ ফাংশনসমৃদ্ধ উইন্ডোজ ৮-এর নানা গুনাগুণ বর্ণনা করেন মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার ও কর্মকর্তা স্টিভেন সিনোফস্কি। এরপর দ্বিতীয় অংশে অ্যাপলের আইপ্যাড ও গুগলের ট্যাবলেট ডিভাইসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্যনতুন ট্যাবলেট ডিভাইসকে চ্যালেঞ্জ করে আনা সারফেস ট্যাবের নানা বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

এ সময় সারফেস ট্যাবলেট সম্পর্কে সিনোফস্কি বলেন, ‘একই দামের অন্য ট্যাবলেটের চেয়ে দ্বিগুণ স্টোরেজ সুযোগ রয়েছে সারফেস-এ।’

এরপর ট্যাবলেটটির ভিডিও, মিউজিক, ইউএসবি ক্যামেরা সংযোজনসহ বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেন সারফেস ট্যাব প্রজেক্টের প্রধান প্যানোস প্যানি। প্রেজেন্টেশন উপস্থাপনের সময় একবার ট্যাবলেটটি হাত থেকে ফেলেও দর্শকদের দেখান তিনি।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করতে যাচ্ছে ফেসবুক এবং অ্যামাজান ডট কম।

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এর পর এবার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করতে যাচ্ছে অনলাইন সামাজিক বন্ধনের শীর্ষ নেটওয়ার্ক ফেসবুক এবং অ্যামাজান ডট কম।
এ তথ্য জানিয়েছেন বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।  গত মঙ্গল ও বুধবার গুগল এর পক্ষ থেকে যোগ্যতম প্রকৌশলীর অনুসন্ধানের প্রথম পর্ব নিয়ে আলাপ কালে তিনি এ তথ্য জানান।
গুগল এর নির্বাচনী পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, “প্রশ্নপত্র কঠিন হয়নি। আমাদের পরীক্ষার্থীদের এসব পারা উচিত।”
তিনি বলেন, “মাইক্রোসফটে কাজ করে আমাদের দেশের ছেলে মেয়েরা প্রমাণ করেছে তারা মেধাবী। এ কারণেই গুগল এসেছে। আগামীতে আসছে ফেসবুক আর অ্যামাজন ডট কম।”
এ ধরনের বড় বড় প্রতিষ্ঠান এদেশ থেকে আরো ছেলে মেয়েদের ডেকে চাকরি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক কায়কোবাদ বলেন, “ফেসুবক কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছে। গুগলের পর্ব শেষ হলে আমরা ওদের আমন্ত্রণ জানাব।”
নির্বাচনী পরীক্ষার মাধ্যমে কতজনকে নিয়োগ দেয়া হবে জানতে চাইলে গুগল ইন্ডিয়ার কর্মকর্তা অশ্বিনী শর্মা বলেন, “বাংলাদেশ থেকে কতজন নেব তা আমরা আগে থেকে ঠিক করে আসিনি। যোগ্যতম যতজন পাওয়া যাবে সবাইকে নিতে চায় গুগল।”
অবশ্য নাম গোপন রাখার শর্তে অপর এক কর্মকর্তা এ সংখ্যা প্রায় দেড় শতাধিক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ থেকে পরীক্ষা গ্রহণের মাধ্যমে ‘নুগলার’খোঁজার মিশনে নেমেছে গুগলটিম। যোগ্য হলে বাংলাদেশ থেকে অন্তত ১৫০ জন প্রকৌশলী নেয়া হবে।
এদিকে গুগল-এ চাকরি পেতে ১৬০ জন নিবন্ধন করলেও গত মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) কম্পিউটার কৌশল বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষাও দেখা গেছে প্রার্থীদের একই রকম আগ্রহ।
পরীক্ষা নিতে গুগল ইন্ডিয়ার একটি দল এখন ঢাকায় অবস্থান করছে। জানা গেছে, পরীক্ষার খাতা গুগলের ভারতের অফিসে দেখা হবে। এক সপ্তাহের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হতে পারে। নির্বাচিতদের টেলিফোনে পরবর্তী সাক্ষাৎকার নেয়া হতে পারে।আর চূড়ান্তভাবে নির্বাচিতদের যুক্তরাষ্ট্রে গুগলের প্রধান কার্যালয়ে আবারো পরীক্ষার মুখোমুখি হতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণরাই আগামী বছরের অক্টোবরের ১ তারিখে গুগলে যোগ দেবেন। চাকরি প্রার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়া এবং ভিসার ব্যবস্থা গুগল কর্তৃপক্ষই করবে।
তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ মন্ডল জানান, গুগল ভারতে ইন্টারভিউ-এর ব্যবস্থা করতে পারে। তবে তারা যদি বুয়েটে এসে ইন্টারভিউ নিতে চায়, তবে আমরা বুয়েটের পক্ষ থেকে বাংলাদেশে এসে ইন্টারভিউ নেওয়ার  ধরনের ব্যবস্থা করবো।
গুগলের আয়োজনে জীবনে প্রথম কোকো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করা মঞ্জুরা আফরিন পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “এই আয়োজন আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। পরীক্ষা দিতে পেরে খুবেই ভালো লাগছে। আশা করি গুগল আগামীতে এই রকম আয়োজন করবে।”

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

নিজেই বিচার করে দেখুন,বাংলাদেশে ইউটিউব ব্যান কতটা যুক্তিযুক্ত

আমাদের দেশেও মিশরের নকল করার পরিপ্রেক্ষিতে ইউটিউব বন্ধ করে দিয়েছে।তাই আশা করি  মতামত উড়িয়ে দেওয়ার মত করে ভাববেন না। এই বিষয়টি নিয়ে অনেকের সাথে আলোচনা, মতামত ও বিচার-বিশ্লেষণ করে আমি এতটুকু নিশ্চিত যে আমার মনে যেসব চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়া কাজ করছে, তা শুধু আমার একার নয়। বরং আপনারা সকলেই একটু ভেবে চিন্তে দেখলে আমার সাথে সম্মত হবেন।
আমার মনে হয় ইউটিউব ব্যানের কারণটি আপনারা সকলেই খুব ভালভাবে জানেন। যারা এখনও স্পষ্ট জানেন না তাদের অবগতির জন্য সংক্ষেপে জানাই:
মহানবী (সা:) এর অবমাননা করে ইউটিউবে “Innocence Of Muslim” নামক একটি ইসলাম বিরোধী চলচ্চিত্রের Trailer এবং পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও চিত্রটি প্রকাশের ফলে, সারা বিশ্বের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশে ব্যাপক বিক্ষোভ সমাবেশ ঘটে। বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। বেশ কিছুদিন রাস্তায় নেমে আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে এদেশের মুসলিম জনতা ইউটিউবের সেই চলচ্চিত্র নির্মাতার উপর ক্ষোভ প্রকাশ করে (!)। এরই ফলশ্রুতিতে, বাংলাদেশ সরকার ইউটিউব ব্যান করে দেন।
মিশরেই মূলত বিক্ষোভের শুরু হয়। যদিও ভিডিওটি অনেক কয় মাস আগেই প্রকাশ পায়, কিন্তু সেটা নিয়ে কারই তেমন কারও মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা শুরু হয় যখন মিশরের একটি চ্যানেল এর আরবি অনুবাদটি টিভিতে দেখায়। ব্যাপক বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে মিশরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িতে এবং অফিসে হামলা চালানো হয়, এতে রাষ্ট্রদূত এবং তাঁর কয়েকজন সহযোগী নিহত হন। পরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র একে একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করে যারা মুসলিমদের বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে হামলাটি চালায়।
এর কিছুদিন পরে টেকটিউনসেই দেখলাম যে গুগল নাকি ভিডিওটি ডিলিট করার জন্য বাংলাদেশ সরকারের পাঠান আবেদন নাকচ করেছে। শুনে খুব রাগ হল। একটা ভিডিও যারই জের ধরে এত বিক্ষোভ সমাবেশ, এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত নিহত হলেন; সেই ভিডিও ডিলিট করতে ওরা কিভাবে নাকচ প্রকাশ করে?
কিন্তু কিছুদিন পরে গুগলের কথা না ভেবে নিজেকেই প্রশ্ন করলাম, আমরা নিজেরা কতটা যুক্তিযুক্ত আচরণ করছি?
এত বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের ফলে “Innocence Of Muslim” যতটুকু প্রচার পেয়েছে, বাস্তবে এটি তার ১% এরও যোগ্য নয়। আপনি কি মনে করেন যে, এটিই ইউটিউবে একমাত্র ইসলাম বিরোধী ভিডিও? আমার মনে হয়, যারা এই ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল তাদের অধিকাংশ এমনটিই মনে করে।
কিন্তু বাস্তবতা হল, ইউটিউবে এমন ভিডিওর কোন অভাব নেই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত শুধু ইসলাম বিরোধী ভিডিওই খুঁজে খুঁজে দেখতে থাকেন, তবুও শেষ করতে পারবেন না। কারণ এমন প্রচুর ইউটিউব চ্যানেল এবং ইউজার আছে যারা কেবল ইসলাম সম্পর্কে মিথ্যার প্রচার করাকেই নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছে। তাই আপনি একটি ভিডিও দেখা শেষ করতে করতে আর একটি প্রকাশ পেয়ে যাবে!
এখন, ধরলাম আপনার চোখে এই একটি ভিডিওই পরেছে। আর আপনি এর বিরুদ্ধে আওয়াজ তুলবেনই তুলবেন। কিন্তু সেটা কি ইউটিউব বর্জন করে বা রাস্তায় নেমে সম্ভব?
বাংলাদেশের প্রেক্ষাপটে বলি: আমাদের দেশের ইন্টারনেট স্পীড এবং বহুমুল্যতার কারণে ইউটিউবে হাতেগোনা কয়েকজনই ভিডিও দেখে থাকেন। তাই অনলাইনে দেখার প্রশ্নই আসে না!
সেজন্যই, আমি নিশ্চয় বলতে পারি বাংলাদেশে যারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল তাদের ৭৫% ই আজ পর্যন্ত ইউটিউব ব্যবহার করেনি। অনেকে হয়ত বা ইন্টারনেটই ব্যবহার করেনা। তাহলে কোন হিসেবে তাঁরা দেশে ইউটিউব ব্যান করার দাবি জানিয়ে বিক্ষোভ করে?
আচ্ছা ধরে নিলাম আপনি উনাদের অন্তর্ভুক্ত নন বরং আপনি ইউটিউবের নিয়মিত একজন ব্যবহারকারী। আর এত কিছু শোনার পরেও আপনি ওই ভিডিওটির বিরুদ্ধে আওয়াজ তুলতে চান। কিভাবে তুলবেন? রাস্তায় নেমে, নাকি ইউটিউব ব্যান করে? ঘরের দরজায় খিল মেরে যুদ্ধ জয় করতে চান? বাহ!
ইউটিউবে ওই ভিডিওটিকে মাথায় তুলে মিশরের মুসলমানেরা যেই অহেতুক প্রচার ঘটিয়েছে, তাতে স্বাভাবিকভাবেই তার দর্শক সংখ্যা অনেক গুনে বেড়েছে। আর কেনইবা বাড়বে না, একটি ভিডিওর জন্য যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের হত্যা হয়ে যাচ্ছে তখন যেকোনো আমেরিকান বা ইউরোপ বাসীই কৌতূহলী হয়ে ভিডিওটি দেখতে যাবে। আমি নিজেই ওই ভিডিওর পেজটিতে বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু ভিডিওটি দেখিনি। ভিডিওর কমেন্টে ইসলাম বিরোধী অনেক কমেন্ট আছে, যা ভিডিওটির ইসলাম সম্পর্কে মিথ্যা প্রচার আরও বেশি জোরদার করে তুলছে। কিন্তু হায়, কেউ যে তাদের উদ্ধৃতি গুলোকে ভুল প্রমাণ করে সেগুলোর সঠিক ব্যাখ্যা দিবে, তেমন কোন মুসলমান সেখানে নাই। কোথায় আছেন আমাদের রাস্তায় নামা বাংলাদেশি মুসলমান ভাইয়েরা? তাঁরা এখন শান্তিতে বিছানায় শায়িত এই ভেবে, কেউ একজন ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করেছিল, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে ইউটিউব ই বন্ধ করে দিছি বাংলাদেশে! Problem SOLVED!!!
হয়তবা আমার পোস্টটি একটু বেশিই দীর্ঘ করে ফেললাম, কিন্তু আমার মনে হয় সবকিছুই বলার প্রয়োজন ছিল। ইসলাম নিয়ে যারা ইন্টারনেটে এমন ভুল প্রচার করে, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা কেবল ইন্টারনেটেই কার্যকরী হবে।
আর যদি রাস্তায় নামেতেই হয়, নামুন সেই সব নিরীহ মুসলমানদের জন্য আজও পশ্চিমা বিশ্বের কাল থাবার তলায় নিষ্পেষিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইলে, তুলেন যখন তাদের সহযোগিতায় ইসরায়েল হামলা চালায় আফগানিস্তানে; যাতে নিহিত হয় একটি নিষ্পাপ শিশু। কোথায় ছিলেন আপনারা যখন যুক্তরাষ্ট্র ৯/১১’র জের ধরে দখল করল ইরাক, আর একটি সুখী সমৃদ্ধ দেশকে ১০ বছরে বিধ্বস্ত মরুভূমি করে থুয়ে গেল। কতবার রাস্তায় নেমেছিলেন? কতগুলো আর্টিকেল লিখেছেন জনসচেতনতা তৈরি করতে? মুসলমান হিসেবে কোনই কি দায়িত্ব ছিল না আপনার? নিরীহ মানুষ নির্বিচারে মরলেও খবর নাই, আর এক ভিডিও নিয়ে এত তোলপাড়!
আমি কারও মনোভাবে আঘাত করতে লেখিনি, তাই কেউ আঘাত পেলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার লেখা এবং এর যুক্তিগুলোর সাথে সকলেরই সম্মতি থাকবে। এও আশা করি যে কর্তৃপক্ষ অতি শীঘ্রয়ই ইউটিউব থেকে ব্যান তুলে নিবেন। যাতে করে আমাদের প্রতিবাদী মুসলিম ভাইয়েরা সেই সব অমানুষদের মুখোমুখি জবাব দিতে সক্ষম হন

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

যে মহিলা বিশ্বাস করতোনা বাংলাদেশ হবে

৭১ সালে লাখ লাখ মানুষ জিয়াউর রহমানের নাম শুনেছিলেন, কিন্তু যুদ্ধের সময় Z-Force এর ৬ শত লোক ব্যতিত অন্যরা তাঁকে দেখেননি। তাঁর চেহারায় যুদ্ধরত সৈনিকের অভিব্যক্তি ছিল; আরও ছিল নীরব নীল বেদনার ঘন ছায়া। যুদ্ধের প্রথম দিকে এই বেদনার ছায়াটি ছিল তাঁর নিজ পরিবারের জন্য দুচিন্তায়, স্ত্রী ক্যানটনমেন্টে। জুনের মাঝামাঝি থেকে এই বেদনার কারণ ছিল লজ্জা; তাঁর স্ত্রী তাঁর কাছে আসবে না, ক্যানটনমেন্টে থাকবে। ক্যনটনমেন্টে অবস্হানরত বেশ কয়েকটি ফ্যামিলীকে সরায়ে ভারতে নিয়ে আসা হয়; জিয়ার স্ত্রীকে আনার জন্য তিনবার চেস্টা চালানো হয়, সে তিনবারই 'না' করে দেয়।
পাকিস্তানী বাহিনীর একজন অফিসার খালেদার দেখাশুনার দায়িত্বে ছিল; সে অফিসার খালেদাকে বুঝাতে সক্ষম হয়েছিল যে 'ভেতো বাংগালীরা' পাক বাহিনীর বিরুদ্ধে খড়কুটার মত নিশেষ হয়ে যাবে, জিয়ারা মারা যাবে অথবা ত্রিপুরার জংগলে মশার খাদ্যে পরিণত হবে। সে অফিসার বলেছিল, "বাংগালী তো বাংগালী, পাক আর্মিকে দেখলে ভারতীয় অফিসাররা প্যান্টে পেশাব করে দেয়"। খালেদা নিজের স্বামী থেকে সে অফিসারকে অধিক গুরুত্ব দিত, পাক বাহিনীর শক্তিতে বিশ্বাস করতো, বিশ্বাস করতো মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর হাতে নিশেষ হয়ে যাবে,বাংলাদেশ কখনো হবে না।
হতভাগ্য জাতি; যে মহিলা বিশ্বাস করতোনা বাংলাদেশ হবে, সে মুর্খকে জাতি তাদের মাথায় স্হান দিলো?

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

‘আইফোন ৫’ ঘোষণা দিয়েছে অ্যাপল।

দীর্ঘ ২ বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’ ঘোষণা দিয়েছে অ্যাপল।
অনুষ্ঠানে অ্যাপলের ভাষ্য, লম্বা, পাতলা, হালকা ওজন আর উজ্জ্বল চেহারা নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে প্রতীক্ষিত ‘আইফোন ৫’। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১১ সালের ৫ অক্টোবর অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর প্রথমবারের মত আইফোনের নতুন সংস্করণ বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল।
সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের চমকের জন্য। ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে কালবিলম্ব না করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আইফোন ৫-এর মোড়ক উন্মোচন করে সবাইকে ‘চমক’ দেন। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন- আইফোন ৫ আশানুরূপ চমক দিতে পারেনি।
মোড়ক উন্মোচনের পর আইফোন ৫ এর পরিচয় করিয়ে দেন অ্যাপলের বিপণন বিভাগের কর্তা ফিল শিলার। শিলার জানান, ‘অ্যাপলের তৈরি আইফোন ৫-ই সবার সেরা। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫ এর রেটিনা ডিসপ্লের মাপ ৪ ইঞ্চি। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক যুক্ত হওয়ায় এতে দ্রুত কাজ করা সম্ভব হবে।’
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, আইফোনের পুরোনো সংস্করণ আইফোন ৪এস এর দামের সঙ্গে নতুন আইফোনের দামের কোনো পার্থক্য নেই। ১৬ গিগাবাইট মডেলের আইফোন ৫ এর দাম পড়বে যুক্তরাষ্ট্রের টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে ১৯৯ ডলার। তবে পার্থক্য গড়ে দিয়েছে নতুন আইফোনের নকশা।
১৪ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনের প্রিঅর্ডার শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, হংকং ও সিঙ্গাপুরের বাজারে পাওয়া যাবে আইফোন ৫। ২৮ সেপ্টেম্বর আরও ২০ টি দেশে বিক্রি শুরু হবে নতুন এই স্মার্টফোনটির।
নতুন আইফোন বাজারে আনায় পুরোনো থ্রিজি মডেলের আইফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল।
১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫ এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। অ্যাপলের দাবি, নতুন প্রসেসর ও চিপসেট আইফোন ৫ এর প্রসেসিং ক্ষমতা আইফোন ৪এসের চেয়ে দ্বিগুণ করেছে। আইফোন ৫-এ আট মেগাপিক্সেল হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত হয়েছে, যার সুবিধা হচ্ছে, এতে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে। এর সিরি সফটওয়্যার ব্যবহার করে মুখে বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যাবে। আইফোন ৪ এস এর তুলনায় ১৮ শতাংশ পাতলা ২০ শতাংশ হালকা হয়েছে আইফোন ৫। এতে আরও যুক্ত হয়েছে ৯ পিনের ডক কানেক্টর, যার নাম দেওয়া হয়েছে- ‘লাইটিং’। পুরোনো ৩০ পিনের ডক কানেক্টরের চেয়ে ৮০ শতাংশ ছোটো এটি। ন্যানো সিমকার্ড আইফোন ৫-এ ব্যবহূত হবে ।
নতুন আইফোনটির পাশাপাশি সানফ্রান্সিসকোর অনুষ্ঠানে নতুন আইপড টাচ ও আইপড ন্যানোও বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সপ্তম প্রজন্মের মিউজিক প্লেয়ার আইপড ন্যানোর এবারের নকশা হয়েছে আয়তাকার। আড়াই ইঞ্চি মাপের টাচ স্ক্রিন যুক্ত মাল্টি টাচ প্রযুক্তির মিউজিক প্লেয়ারে থাকছে ব্লুটুথ সুবিধা। এর ব্যাটারি চলবে ৩০ ঘণ্টা টানা।
আইপড টাচে যুক্ত হয়েছে ৪ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ প্রযুক্তি। এতে আরও যুক্ত হয়েছে সিরি, আইওএস ৬ অপারেটিং সিস্টেম, আইক্লাউড, আইমেসেজ, ফেসটাইম, মেইল ও গেম সেন্টার সুবিধা। আইপড টাচে ৪০ ঘণ্টা টানা গান শোনা যাবে, ভিডিও দেখা যাবে আট ঘণ্টা।
আইফোন ৫ ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো, প্রযুক্তি ব্লগ ও সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল স্টিভ জবস ছাড়া প্রথমবারের মত আইফোন ৫ এর ঘোষণা দেওয়ার বিষয়টি। এদিকে নতুন পণ্য ঘোষণা দেওয়ার দিনে অ্যাপলের শেয়ারের দাম ১.৪ শতাংশ বেড়ে ৬৬৯.৭৯ ডলারে পৌঁছায়।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি মাসেই ১ কোটি আইফোন ৫ বিক্রির রেকর্ড গড়তে পারে অ্যাপল।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ফোরজি প্রযুক্তির আইফোন ৫ বাজারে আনায় স্যামসাং ও অ্যাপলের মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে। ইতিমধ্যে তাইওয়ানের এইচটিসি আইফোন ৫ বাজারে আনায় অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের অভিযোগে মামলা করেছে। এদিকে আরেক প্রতিদ্বন্দ্বী স্যামসাংও অ্যাপলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

৫৭১ মডেলের ল্যাপটপ বাজারে এসেছে

ভি ফাইভ ৫৭১ ভি ফাইভ ৫৭১
এসারের আস্পায়ার ভি ফাইভ ৫৭১ মডেলের ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর দিয়ে আসা এসব নোটবুকে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর থ্রি র‌্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি এলইডি-এইচডি পর্দা, ডিভিডি-রাইটার ইত্যাদি। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা নোটবুকটির দাম ৪৫ হাজার ৮০০ টাকা।

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

জেনে নিন কিভাবে 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট' তুলবেন


বিভিন্ন প্রয়োজনেই আমাদের 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'- এর প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সার্টিফিকেট তোলাটা কোন কঠিন কিছু না। নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন: (২৭ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে আমি নিজের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরে এ সংক্রান্ত এই পোস্টের পূর্বের তথ্যসমূহ আপডেট করলাম এবং এ তথ্যগুলো ঢাকা শহরের বাসিন্দাদের জন্যে প্রযোজ্য)

১. পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান:
প্রথমেই 'সোনালী ব্যাংক' থেকে পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান কাটুন। আপনার বাড়ির নিকটস্থ সোনালী ব্যাংকে গিয়ে (যেখানে ট্রেজারী চালান জমা নেয়া হয়) 'ক্যাশ গ্রহণ' কাউন্টার থেকে একটি ট্রেজারী চালান ফরম (মূলকপি) নিন। এরপর চালানের এই মূল কপিটি নিচের ছবি অনুসরণ করে সঠিকভাবে পূরণ করুন:

ট্রেজারী চালান পূরণের নিয়ম
এরপর উক্ত মূল কপিটির আরও ২ টি ফটোকপি করুন। এবার চালানের ৩টি কপি ৫০০ টাকা সহ সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা দিন। জমা দেবার পূর্বে ৩ টি চালানের (একটি মূল কপি এবং ২ টি ফটোকপি) মূলকপির পিছনে আপনার মোবাইল নম্বরটি লিখুন। এরপর স্বাক্ষর-সিল দিয়ে ২টি ফটোকপি ব্যাংক রাখবে এবং মূলকপিটি আপনাকে দিয়ে দেবে। সোনালী ব্যাংক থেকে সিলকৃত এই মূলকপিটির একটি ফটোকপি আপনার নিজের সংগ্রহের জন্যে রেখে দিন। প্রঙ্গত: উল্লেখ্য যে, ট্রেজারী চালান করা যায় - সোনালী ব্যাংক-এর এধরণের শাখা হতে ট্রেজারী চালান করার সময় ট্রেজারী চালানে থানার ১৩ সংখ্যার কোড নম্বরটি পূর্বেই নিজ নিজ থানা/কর অঞ্চল থেকে জেনে নিন। ব্যাংক থেকে থানার উক্ত কোড নম্বরটি পাওয়া যাবেনা।

২. পাসপোর্টের সত্যায়িত ফটোকপি:
আপনার পাসপোর্টের প্রথম সাত পাতা ফটোকপি করুন। আর মেশিন রিডেবল পাসপোর্ট হলে শুধু প্রথম দুই পাতা ফটোকপি করলেই চলবে।

৩. হাতে লিখিত আবেদনপত্র:
সাদা কাগজে হাতে লিখিত আবেদন পত্র লিখুন। (নিচে এর নমুনা দেয়া হলো)

৪. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের সত্যায়িত কপি

কোথায় জমা দিবেন:
উপরিউক্ত পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান-এর একটি কপি, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, জাতীয়পরিচয়পত্রের/ বার্থসার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং হাতে লিখিত আবেদনপত্র নিয়ে ঢাকাস্থ মিন্টো রোড পুলিশ হেডকোয়ার্টারে চলে যান। সাথে করে পাসপোর্টের মূল কপিটি নিতে ভুলবেন না।


জমা দেবার পর আপনাকে একটি রিসিট দেওয়া হবে পুলিশ হেডকোয়ার্টার থেকে। সেটি সযত্নে রেখে দিন। সেখানেই ডেলিভারির তারিখটি উল্লেখ করা থাকবে।

কাগজপত্র জমা দেবার ১/২ দিনের মধ্যেই আপনার স্থায়ী ঠিকানায় স্থানীয় থানার পুলিশ যাবে। যিনি যাবেন, তাকে আপনার মূল পাসপোর্টটি দেখান এবং এর সাথে ২০০/৩০০ টাকা 'চা-বিড়ি' খাবার জন্যে অবশ্যই দিন। (একটা ১০০ টাকার নোট দিয়েও দেখতে পারেন, তবে সেক্ষেত্রে 'তিনি' কিঞ্চিত মাইণ্ড করতে পারেন)

জমা দেবার দিন থেকে ৭-১০ দিনের মধ্যে আপনি আপনার কাঙ্খিত 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'টি হাতে পাবেন (যদি আপনার নামে কোন মামলা না থাকে)। আপনাকে প্রদেয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদোত্তীর্ণের নির্দিষ্ট কোন তারিখ দেয়া থাকবেনা। সুতরাং যে উদ্দেশ্যে (ইমিগ্রেশন অথবা বিদেশ ভ্রমণ) সার্টিফিকেটটি তুলবেন, খুব দ্রুত সেটি যথাস্থানে প্রদান করুন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর জন্য নমুনা আবেদনপত্র:

তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০১২

বরাবর
পুলিশ কমিশনার,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ,
পুলিশ হেডকোয়ার্টার,
রমনা, ঢাকা।

বিষয়: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর জন্য আবেদনপত্র।

মহোদয়,

আমি নিম্ন সাক্ষরকারী (নাম: মোছা: পেয়ারা বেগম, পিতা: আপেল মাহমুদ, স্থায়ী ঠিকানা: ১ নং বেচারাম দেউড়ী, লালবাগ, থানা: লালবাগ, ঢাকা-১২১১, বর্তমান ঠিকানা: ১৪, দক্ষিণ কমলার বাগান, মিরপুর, ঢাকা-১২১৬, পোষ্ট অফিস+থানা: মিরপুর-২) বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। আমার পাসপোর্ট নম্বর: E1222225 এবং পাসপোর্টটি আগারগাঁও পাসপোর্ট অফিস, ঢাকা থেকে ১/১২/২০১০ তারিখে ইস্যুকৃত। বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে আমার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট নিবেদন এই যে, একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করে বাধিত করবেন।

ধন্যবাদান্তে,

(পাসপোর্টের সাক্ষর)
মোছা: পেয়ারা বেগম,
১৪, দক্ষিণ কমলার বাগান, মিরপুর, ঢাকা-১২১৬,
পোষ্ট অফিস+থানা: মিরপুর-২,
পাসপোর্ট নম্বর: E1222225,
মোবাইল নম্বর: ০১৭১২৩৬৩৬৩৯।

সংযুক্তি:
১. পাসপোর্টের প্রথম সাত (৭) পাতার অনুলিপি (মেশিন রিডেবল হলে প্রথম দুইপাতা)
২. পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান
৩. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি

না বলা কথা:
১. মেশিন রিডেবল পাসপোর্টের অনুলিপিতে কাগজের সাদা অংশে আপনার পিতার নাম এবং বাসার ঠিকানা পরিষ্কারভাবে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিন।
২. সম্প্রতি জানতে পারলাম, কানাডার ইমিগ্রেশনের জন্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভ্যালিডিটি ১ বছর পর্যন্ত।
৩. স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্যে আবেদনপত্র সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
৪. ঢাকায় সর্বনিম্ন ৮ হাজার টাকা (ঘুষ প্রদান সাপেক্ষে) ২ দিনে পুলিশ ক্লিয়ারেন্স তুলতে পারবেন। এক্ষেত্রে ডি.এম.পি তে যথাযথ চ্যানেল ধরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
৫. ডি.এম.পি তে প্রথমদিন চালানের কাগজসহ আবেদন জমা দেবার পর যে টোকেনটা তারা দিবে, সেটি পুলিশ ক্লিয়ারেন্স উত্তোলনের দিন নিজে না গিয়ে আপনার পরিচিত অন্য কোন ব্যক্তিকে দিলে তিনিও আপনার পুলিশ ক্লিয়ারেন্স তুলতে পারবেন।
৬. মেশিন রিডেবল পাসপোর্টের ক্ষেত্রে যেহেতু পিতার নাম এবং বাসার ঠিকানা থাকেনা, তাই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের অনুলিপি জমা দেবার সময় খেয়াল রাখুন যেন হাতে লিখিত মূল আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদে আপনার নিজের নাম, বাসার ঠিকানা এবং পিতার নামের বানানে কোন প্রকার ভুল না থাকে।

মোটরবাইক কেনার প্ল্যান করছেন? জেনে নিন এখনকার বাজার দর

হিরো হোণ্ডা


১. Hero Honda Hunk 150 cc: 1,90,000 Tk.


২. Hero Honda CBZ Xtreme 150 cc: 1,80,000 Tk.


৩. Hero Honda Unicorn 150 cc: 1,81,500 Tk.

৪. Hero Honda Stunner 125 cc: 1,51,000 Tk.
৫. Hero Honda Shine 125 cc: 1,59,000 Tk.
৬. Hero Honda Glamour 125 cc: 1,47,500 Tk.
৭. Hero Honda Passion 100 cc: 1,35,000 Tk.
৮. Hero Honda Splender 100 cc: 1,20,000 Tk. (alloy ring), 1,13,000 Tk. (spoke)

Bajaj:


১. Pulsar 150 cc: 1,82,000 Tk.


২. Pulsar 135 cc: 1,52,000 Tk.


৩. Discover 150 cc: 1,48,000 Tk.

৪. Discover 100 cc: 1,28,500 Tk.
৫. Platinum 125 cc: 1,21,500 Tk.
৬. Platinum 100 cc: 1,12,500 Tk.
৭. CT-100, 100 cc: 10,5000 Tk.

Bajaj –এর যে মডেলগুলো এখন ভারত থেকে আসা বন্ধ রয়েছে:
1. Discover 125 cc
2. Discover 135 cc

YAMAHA


১. YZF R 15, 150 cc: 3,70,000 Tk.


২. FAZER TOURING SPIRIT, 153 cc: 2,20,000 Tk.


৩. FZ-S, 153 cc: 2,05,000 Tk.

৪. FZ, 153 cc:1,90,000 Tk.
৫. SZ, 153 cc: 1,70,000 Tk.
৬. SS, 125 cc: 1,49,000 Tk.
৭. Enticer, 125 cc: 1,69,000 Tk.
৮. YBR 110, 106 cc: 1,21,000 Tk.

YAMAHA এর যে মডেলগুলো বাজারে নেই কিন্তু ব্ল্যাক-এ বিক্রি হয়:

১. G5, 106 cc
২. Alba 106 cc
৩. CRUX, 106 cc

টি.ভি.এস:


১. TVS Apache Hyper EDGE 150 cc: 1,85,000 Tk.

২. TVS Star Sports 100 cc: 1,37,000 Tk.
৩. TVS Metro 100 cc: 1,30,000 Tk.
৪. TVS JIVE 110 cc: 1,35,000 Tk.
৫. TVS ES 100 cc: 1,12,000 Tk.

ওয়ালটন (১০০% দেশী পণ্য):


1. Cruize-100 cc: 78,000 Tk.
2. Sprint-100 cc: Not available
3. Stylex-100 cc: 68,000 Tk.
4. Leo-90 cc: 65,000 Tk.
5. Xplorer-140 cc: Not available
6. Xplorer-125 cc: Not available
7. Fusion-125 cc: 95,000 Tk.
8. Fusion-110 cc: 88,000 Tk.

হোণ্ডা CD 80cc: 1,00000 Tk.

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

১০ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও ডলারের বাজারে অস্থিরতা থাকায় দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল এক অঙ্কের ঘরে। এপ্রিলের ২৫ তারিখে বর্ধিত বাজেট সুবিধার আওতায় (ইসিএফ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণের প্রথম কিস্তি ছাড় করলে রিজার্ভ দশ বিলিয়ন ডলার ছাড়ায়। কিন্তু গতকাল কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ৭২ কোটি ডলার পরিশোধ করে। এতে রিজার্ভ কমে দাঁড়ায় ৯ দশমিক ৫৯ বিলিয়ন বা ৯৫৯ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত টানা ২২ মাস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের ওপর ছিল। তবে চাহিদা অনুপাতে ডলারের সরবরাহ না থাকায় গত বছরের সেপ্টেম্বরে তা ৯ বিলিয়নে নেমে আসে। অক্টোবরে তা আবার ১০ বিলিয়ন ছাড়িয়ে যায়। পরবর্তীতে আবার নেমে আসে ৯ বিলিয়নে। গত ফেব্রুয়ারিতে তা আবার বেড়ে ১০ বিলিয়নে গিয়ে ঠেকে। তবে ওই মাসেই রিজার্ভ নেমে ৯ বিলিয়নে চলে আসে। এভাবে বাড়া-কমার
মধ্যে গত এপ্রিলের ২৩ তারিখ রিজার্ভ কিছুটা বেড়ে ১০ বিলিয়ন ডলার ছাড়ালেও গতকাল তা নেমে এসেছে ৯ বিলিয়নের ঘরে। তবে এই রিজার্ভ শিগগির ১০ বিলিয়ন ছাড়াবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।
পণ্য আমদানি রফতানির লক্ষ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইরান ও মালদ্বীপ এই নয়টি দেশের মধ্যে যে অর্থ প্রদান করতে হয় তাকেই আকু পেমেন্ট বলে। মার্কিন ডলার ও ইউরোর মাধ্যমে আকুর লেনদেন হয়ে থাকে। এশিয়ার এসব দেশের মধ্যে আমদানি-রফতানির জন্য প্রতি দুই মাস পর পর অর্থ পরিশোধ করতে হয়। এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক এটি পরিশোধ করে থাকে।

রাজনৈতিক কারণেই ইলিয়াস নিখোঁজ : দাবি তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনার


রাজনৈতিক কারণেই বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন বলে মনে করেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ইলিয়াস যেহেতু রাজনীতি করেন, সঙ্গত কারণেই তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে। তার সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারও সঙ্গে দ্বন্দ্ব আছে কি না, তা তার জানা নেই বলেও জানান তিনি। গতকাল বনানীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলছিলেন। এ সময় ইলিয়াসের ছোট ভাই আসকির আলী, পারিবারিক বন্ধু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরও তার স্বামীর খোঁজ না পাওয়া ও উদ্ধারে অগ্রগতি না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন।
লুনা বলেন, আমার স্বামীকে যারাই নিয়ে যাক-সরকারের কাছে তার তথ্য থাকতে হবে। মানবতা রাজনীতির ঊর্ধ্বে- এটি বিবেচনায় রেখে ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। লুনা গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাত্ করেন।
গত ১৭ এপ্রিল রাজধানীর বনানীর নিজ বাসভবনের কাছ থেকে ব্যক্তিগত ড্রাইভার আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপি দাবি করছে, সরকারের গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ইলিয়াস তার নেত্রীর নির্দেশে কোথাও লুকিয়ে থাকতে পারেন। ইলিয়াস নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী লুনা বনানী থানায় একটি জিডি করেছেন। এছাড়া হাইকোর্টে একটি রিটও করেছেন। গত ২ মে লুনা পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন লুনাকে।
লুনা বলেন, এক সপ্তাহ হয়ে গেল প্রধানমন্ত্রীর আশ্বাস নিয়ে এসেছি, কিন্তু এখনও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অপেক্ষা করতে করতে এখন আশাহত হয়ে যাচ্ছি। এরপরও সরকার একটি ভালো খবর দেবে-এমন আশায় বুক বেঁধে আছি। প্রধানমন্ত্রী আমাকে বোন ডেকেছেন। তার ওপর আমার পুরোপুরি আস্থা রয়েছে। তিনি আমার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করে দিতে পারবেন বলে আশা করছি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখন আর তার সঙ্গে যোগাযোগ করছেন না অভিযোগ করে লুনা বলেন, কী অদৃশ্য কারণে সরকারকে নিশ্চুপ থাকতে হচ্ছে তা বোধগম্য নয়। বিভিন্ন পয়েন্টে পুলিশের ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। সেই দিনের ভিডিও ফুটেজ ভালোভাবে পরীক্ষা করারও দাবি জানান লুনা।
বিএনপির হরতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুনা বলেন, এটি দলের ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবার সাক্ষাত্ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত। প্রথমবার যখন দেখা করেছি, তিনি আমাকে অনেক সমাদর করেছেন, বোন বলেছেন। আশা করি তিনি এটি মনে রাখবেন।
‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ইলিয়াস আলীর গুমের ঘটনা ঘটেছে কি না’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লুনা বলেন, দ্বন্দ্ব থাকবেই। গোয়েন্দারা যদি মনে করেন, এ ধরনের কোনো বিষয় আছে তাহলে যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করুক। তাকে যারাই তুলে নিয়ে যাক না কেন, সরকারের এটি জানা থাকতে হবে। তাদের অনেক গোয়েন্দা আছে, ক্ষমতা আছে।
‘ইলিয়াসকে খুঁজে বের করতে সরকার কোনো ধরনের অবহেলা করছে কি না’-এমন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, আমি কোনো ধরনের সাড়া পাচ্ছি না।

কোকোর পাচারের টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হচ্ছে




সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২২ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সংক্রান্ত আইনি কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। ওই টাকা ফেরত আনার জন্য শিগগিরই মামলার রায়ের কপি এবং এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনসহ অ্যাটর্নি জেনারেল স্বাক্ষরিত চিঠি সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিস ব্যাংক (ইউওবি) কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
২০০৯ সালের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় আরাফাত রহমান কোকো এবং সাবেক নৌ-পরিবহনমন্ত্রী মরহুম আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯-এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা এ মামলায় কোকোকে ছয় বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত সিঙ্গাপুরে পাচার করা সব টাকা বাজেয়াপ্ত করেন।
দুদক সূত্র জানায়, সিঙ্গাপুর ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে কোকোর পাচার করা মুদ্রার পরিমাণ ছিল ২ লাখ ৪১ হাজার ১৪৩ দশমিক ৫৯ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৫৭২ দশমিক ৮১ মার্কিন ডলার। ডলারের বর্তমান বাজার মূল্য অনুযায়ী টাকার পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৬৩ লাখ টাকা। এর সঙ্গে টাকার সুদও ফেরত আনা হবে। এ টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আবু সাঈদ জানিয়েছেন। তিনি বলেন, টাকা ফেরত আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনি কর্মকাণ্ড চূড়ান্ত হয় ১৮ এপ্রিল। ওইদিন দুটি জাতীয় পত্রিকায় মামলা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখন মামলার রায়ের কপি, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি এবং এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে খোলা হিসাব নম্বর অ্যার্টনি জেনারেলের কাছে পাঠানো হবে। তারপর তিনি নিয়মানুযায়ী সিঙ্গাপুর ইউনাইটেড ওভারসিজ ব্যাংক কর্তৃপক্ষ বরাবর টাকা ফেরত পাঠানোর জন্য আবেদন করবেন।
অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে দুদক সূত্র জানায়, সিঙ্গাপুরের নাগরিক লিম সিউ চ্যাং (৬৩) একটি কোম্পানি রেজিস্ট্রেশন করে সেখানকার ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) লিমিটেডে একটি অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টের শর্ত ছিল-লিম সিউ চ্যাং ও আরাফাত রহমানের যৌথ স্বাক্ষরেই শুধু সেখান থেকে টাকা উঠানো যাবে। চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ঢাকা এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মাধ্যমে সিটি ব্যাংক এনএ, নিউইয়র্ক এবং এইচএসবিসি ব্যাংক ইউএসএ থেকে সিঙ্গাপুরের ইউওবি লিমিটেডের ওই অ্যাকাউন্টে এ অর্থ জমা করা হয়। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল নির্মাণকাজের ঘুষ হিসেবে ওই অর্থ কোকোর অ্যাকাউন্টে জমা করা হয়। এ ছাড়া সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের যন্ত্রপাতি ও অন্যান্য সার্ভিসের জন্য সিমেন্স কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ আদায় করেন কোকো। সিমেন্সের বাংলাদেশ এজেন্ট মো. জুলফিকার আলী সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে কোকোর ইউওবি লিমিটেডের অ্যাকাউন্টে ৩ লাখ ৩ হাজার ২৫৪ সিঙ্গাপুর ডলার বিভিন্ন চেকের মাধ্যমে জমা দেন। এ ছাড়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তার ওই অ্যাকাউন্টে আরও বেশ কিছু অর্থ জমা হয়।
এদিকে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ রাখা এবং এ বিষয়ে দুর্নীতি তদন্তকারী কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে সিঙ্গাপুরের আদালত ২০১১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কোকোর সহযোগী লিম সিউ চেংকে অর্থদণ্ড দিয়েছিলেন। এ কারণে টাকা ফেরত আনা সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

৭নং বিপদ সংকেত

ধেয়ে আসছে ‘আকাশ.......

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত মধ্যরাত থেকে ‘আকাশ’ নামের এই ঘূর্ণিঝড় শুরুর পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। উপকূলীয় অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের ওপর দিয়ে ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারীবর্ষণ হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এসব এলাকার অদূরবর্তী চর ও দ্বীপসমূহে স্বাভাবিকের জোয়ারের চাইতে ৪ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে। গতকাল সারাদিনই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেখানে রেডক্রসের কর্মীরা মাইকের মাধ্যমে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গতকাল সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন লঞ্চঘাট ও নৌ বন্দরে সেনা মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার ভোর অথবা সকালে চট্টগ্রাম উপকূলে আঘাত হানবে। চট্টগ্রাম বিমান বন্দর সন্ধে সাড়ে ৬টা থেকে বন্ধ করে দেয়া হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দরে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা।
বরিশাল অফিস জানায়, ঝড়ের আশংকায় আতংকিত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের এক কোটি মানুষ। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গতকাল সোমবার দক্ষিণাঞ্চল জুড়ে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়। ২৮টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তখন বিআইডব্লিউটিএ সেনাবাহিনীর সহায়তায় লঞ্চঘাটে মাইকিং করে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।
কক্সবাজার সংবাদদাতা জানান, ঘুর্ণিঝড় কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে। রেডিওতে শুনে ও সাগরের বেগতিক অবস্থা দেখে শত শত জেলে নৌকা উপকূলে নিরাপদ স্থানে চলে আসতে দেখা গেছে।
পিরোজপুর অফিস জানায়, ঘূর্ণিঝড়ের আশংকায় উপকূলে উৎকণ্ঠা বিরাজ করছে। সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরা নৌকা ও ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে। সাগর দূরবর্তী উপজেলাসমূহে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কেন্দ্র খোলা হয়েছে। রেড ক্রিসেন্ট সিপিপি স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সিপিপি’র কর্মীরা হ্যান্ডমাইকযোগে নিম্নাঞ্চলে সতর্ক বার্র্তা প্রচার করে জনগণকে নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানাচ্ছে। নৌবাহিনী পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে জেলেদের নিরাপদে আসতে সাহায্য করছে।
দৌলতখান (ভোলা) সংবাদদাতা জানান, নিম্নচাপের প্রভাবে ভোলার মনপুরা, দৌলতখান, চরফ্যাশনে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
বরগুনা (উত্তর) সংবাদদাতা জানান, গতকাল থেকে টিপটিপ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে চলেছে। সাগর উত্তাল হয়ে পড়ার কারণে দুপুর থেকে সাগরে অবস্থানকারী মাছ ধরার শত শত ট্রলার পাথরঘাটা, বরগুনার সখিনা, আশার চর, ফকিরহাট, নলী এলাকায় ফিরে আসছে।
মংলা থেকে সংবাদদাতা জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশংকায় সুন্দরবন উপকূলের লোকজন আতংকিত হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাস প্রবাহিতসহ গুমোট আবহাওয়া বিরাজ করছিল।
বাগেরহাট সংবাদদাতা জানান, উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সার্বক্ষণিক খবরা-খবর রাখার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পটুয়াখালী সংবাদদাতা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকাগামীসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরে মাছধরা নৌকা ও ট্রলারসহ সকল নৌযানকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) থেকে সংবাদদাতা জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গপোসাগর নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে। ৭/৮ ফুট উঁচু ঢেউ কূলে আছড়ে পড়ছে। আতংকিত হয়ে পরেছে সমুদ্র সৈকত সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের অর্ধ শতাধিক পরিবার।

 

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১২




ফেসবুক চ্যাট এ আপনার বন্ধু দের চমকে দিতে পারেন এক্সট্রা ইমো ব্যাবহার করুন। নিচের ইমেজ গুলো লক্ষ করুন আশা করি বুঝতে পারবেনঃ

কোড গুলো চ্যাট বক্স এ টাইপ করলেই পেয়ে যাবেন কাংখিত ইমো :D

প্রথম আলোচিত ক্রসফায়ার সিরাজ সিকদার হত্যা

১৯৭৫ : প্রথম আলোচিত ক্রসফায়ার সিরাজ সিকদার হত্যা


সেদিন ছিল বৃহস্পতিবার—১৯৭৫ সালের ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন। এইদিন রাতে (২ জানুয়ারি) রাতে ‘পূর্ববাংলার সর্বহারা পার্টি’র প্রধান নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদার তত্কালীন সরকারের নিরাপত্তাবাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। এর আগের দিন অর্থাত্ ১৯৭৫ সালে ১ জানুয়ারি চট্টগ্রামে গ্রেফতার হন সিরাজ সিকদার। এ দিনই তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। স্বাধীন বাংলাদেশে তত্কালীন শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে প্রথম আলোচিত ক্রসফায়ারের এই ঘটনার বিবরণ পুলিশের প্রেসনোটের উদ্ধৃতি দিয়ে ছাপা হয় সেই সময়ের বিভিন্ন দৈনিক পত্রিকায়। প্রতিবেদনে বলা হয়, সিরাজ শিকদার গ্রেফতার হওয়ার পর তার পার্টি-কর্মীদের কয়েকটি গোপন আস্তানা এবং তাদের বেআইনি অস্ত্র ও গোলাবারুদ রাখার স্থানে পুলিশকে নিয়ে যেতে রাজি হন। সে অনুযায়ী ২ জানুয়ারি রাতে একটি পুলিশ ভ্যানে তাকে ওইসব আস্তানায় নিয়ে যাওয়ার সময় তিনি সাভারের তালবাগ এলাকায় ভ্যান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলিবর্ষণ করলে তত্ক্ষণাত্ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে সিরাজ শিকদার হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর ১৯৯২ সালের ৪ জুন সিরাজ সিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন। সিরাজ সিকদারকে গ্রেপ্তার ও হত্যার বিবরণ দিয়ে এ মামলার আর্জিতে বলা হয়, ২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষীবাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা গণভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ সিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন (অব.) মনসুর আলীসহ আসামিরা, শেখ মুজিবের ছেলে মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। সে সময় আসামি মাহবুব উদ্দিন তার রিভলবারের বাঁট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ সিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ সিকদারের হাতে লাগে। এর পর শেখ মুজিব, মনসুর আলী এবং আসামিরা সিরাজ সিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং মাহবুব উদ্দিন আহমদ নির্দেশ দেন। মাহবুব উদ্দিন আহমদ অন্য আসামিদের সঙ্গে বন্দি সিরাজ সিকদারকে শেরে বাংলানগর রক্ষীবাহিনীর সদর দফতরে নিয়ে যান। সেখানে তার ওপর আরও নির্যাতন চালানো হয় এবং ২ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষীবাহিনীর সদর দফতরেই সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে বিশেষ স্কোয়াডের সদস্যরা পূর্বপরিকল্পনা মতো বন্দি অবস্থায় নিহত সিরাজ সিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
অর্থাত্ পুলিশের প্রেসনোট এবং সিএমএম আদালতে দায়ের করা মামলায় সিরাজ সিকদার হত্যাকাণ্ড প্রসঙ্গে দু’রকম তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ড বিষয়ে তত্কালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমান দম্ভের সঙ্গে বলেছিলেন, ‘কোথায় আজ সেই সিরাজ সিকদার’। মুজিব সরকারের আমলে ক্রসফায়ারে সিরাজ সিকদারকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং তাকে নিয়ে শেখ মুজিবুর রহমানের ওই উক্তি দেশের রাজনীতিতে নানা সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। দেশবরেণ্য বুদ্ধিজীবী, রাজনীতিক ও সাংবাদিকরা তাদের লেখায় সিরাজ সিকদার হত্যাকাণ্ডকে শেখ মুজিবুর রহমানের একটি অমার্জনীয় অপরাধ হিসেবে অভিহিত করেন। প্রয়াত বুদ্ধিজীবী ড. আহমদ শরীফ ‘বিপ্লবী বীর সিরাজ সিকদার প্রসঙ্গে’ শিরোনামে এক লেখায় বলেন, ‘সিরাজ সিকদার আজ আর কোনো ব্যক্তির নাম নয়। সিরাজ সিকদার একটি সংকল্পের, একটি সংগ্রামের, একটি আদর্শের, একটি লক্ষ্যের ও একটি ইতিহাসের অধ্যায়ের নাম। এ মানবতাবাদী সাম্যবাদী নেতাকে হাতে পেয়ে যেদিন প্রচণ্ড প্রতাপ শঙ্কিত সরকার বিনা বিচারে খুন করল, সেদিন ভীতসন্ত্রস্ত আমরা তার জন্য প্রকাশ্যে আহা শব্দটি উচ্চারণ করতেও সাহস পাইনি। সে গ্লানিবোধ এখনও কাঁটার মতো বুকে বিধে।’
বিশিষ্ট রাজনীতিক মাহমুদুর রহমান মান্না ‘খবরের কাগজ’-এ প্রকাশিত একটি নিবন্ধে লেখেন, ‘সিরাজ সিকদার একজন অসাধারণ যোগ্যতাসম্পন্ন সংগঠক ছিলেন। আমি যদ্দূর জানি, একথা তার ঘোর সমালোচকরাও স্বীকার করেছেন। সিরাজ সিকদারের মৃত্যুর ঘটনাটি বলার অপেক্ষা রাখে না যে— ইতিহাসের একটি বর্বরতম ঘটনা। আমরা মধ্যযুগ কিংবা হিটলার মুসোলিনির আমলে এ ধরনের বর্বরতম ঘটনার নিদর্শন পাই। বুর্জোয়া যে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে থাকে আজকাল, এমনকি আমাদের দেশেও, তাতে সিরাজ সিকদার অপরাধ করে থাকলেও তার বিচার পাবার দাবি তো উপেক্ষিত হতে পারে না। সিরাজ সিকদার যে বিচারবঞ্চিত হয়েছিলেন, সরকারি প্রেসনোটে তখন যা উল্লেখ করা হয়েছিল (জিপ থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে তিনি নিহত হন) তা যে বিশ্বাসযোগ্য হতে পারে না। একথা যারা এ প্রেসনোট নিয়েছিলেন তারাও স্বীকার করবেন। আর সব চেয়ে ন্যক্কারজনক হলো তত্কালীন সংসদে প্রধানমন্ত্রীর উল্লসিত আস্ফাালন— কোথায় আজ সিরাজ সিকদার?’
সিরাজ সিকদারের মৃত্যুর পর পুলিশের প্রেসনোটের উদ্ধৃতি দিয়ে ১৯৭৫ সালের ৩ ও ৪ জানুয়ারি দৈনিক ইত্তেফাক যথাক্রমে ‘গ্রেফতারের পর পলায়নকালে পুলিশের গুলিতে সিরাজ সিকদার নিহত’ এবং ‘সিরাজ সিকদারের লাশ দাফন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন দুটি এবং ৯২ সালে দায়ের করা সিরাজ সিকদার হত্যা মামলার আংশিক বিবরণী তুলে ধরা হলো :
গ্রেফতারের পর পলায়নকালে
পুলিশের গুলিতে সিরাজ
সিকদার নিহত
গতকাল (বৃহস্পতিবার) শেষ রাত্রিতে প্রাপ্ত পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ‘পূর্ববাংলার সর্বহারা পার্টি’ নামে পরিচিত একটি গুপ্ত চরমপন্থী দলের প্রধান সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে পুলিশ ১লা জানুয়ারি চট্টগ্রামে গ্রেফতার করেন। একই দিন জিজ্ঞাসাবাদের জন্য তাহাকে ঢাকা পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকারোক্তিমূলক এক বিবৃতি দেন এবং তাহার পার্টি কর্মীদের কয়েকটি গোপন আস্তানা এবং তাহাদের বেআইনি অস্ত্র ও গোলাবারুদ রাখার স্থানে পুলিশকে লইয়া যাইতে রাজী হন। সেইভাবে ২রা জানুয়ারি রাত্রে একটি পুলিশ ভ্যানে করিয়া তাহাকে ওইসব আস্তানার দিকে পুলিশ দল কর্তৃক লইয়া যাইবার সময় তিনি সাভারের কাছে ভ্যান হইতে লাফাইয়া পড়িয়া পলায়ন করিতে চেষ্টা করেন। তাহার পলায়ন রোধ করার জন্য পুলিশ দল গুলিবর্ষণ করিলে তত্ক্ষণাত্ ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়। এ ব্যাপারে সাভারে একটি মামলা দায়ের করা হইয়াছে।
“এখানে উল্লেখ করা যায় যে, সিরাজ সিকদার তাহার গুপ্ত দলে একদল দুর্বৃত্ত সংগ্রহ করিয়া তাহাদের সাহায্যে হিংস্র কার্যকলাপ, গুপ্তহত্যা, থানার উপর হামলা, বন অফিস, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদির উপর হামলা, ব্যাংক, হাটবাজার লুট, লঞ্চ ট্রেন ডাকাতি, রেললাইন তুলিয়া ফেলার দরুন গুরুতর ট্রেন দুর্ঘটনা, লোকজনের কাছ হইতে জোর করিয়া অর্থ আদায়ের মতো কার্যকলাপের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করিয়া আসিতেছিলেন। (দৈনিক ইত্তেফাক, ৩ জানুয়ারি ১৯৭৫)
সিরাজ সিকদারের লাশ দাফন
(ইত্তেফাক রিপোর্ট)
নিহত সিরাজ সিকদারের লাশ গতকাল (শুক্রবার) তাঁহার পিতা জনাব আবদুর রাজ্জাক সিকদার কর্তৃক শনাক্তকরণের পরে সন্ধ্যায় মোহাম্মদপুর গোরস্তানে দাফন করা হইয়াছে। গতকাল সকাল সোয়া ১১টার দিকে তাঁহার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় : “সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে গত ১লা জানুয়ারি চট্টগ্রাম হইতে গ্রেফতার করিয়া ঐদিনই জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয় এবং তাঁহার স্বীকারোক্তি অনুযায়ী গত ২রা জানুয়ারি রাত্রে একটি পুলিশের ভ্যানে তাঁহাকে তাঁহার দলের লোকদের একটি গোপন আস্তানার দিকে লইয়া যাওয়ার সময় তিনি পালায়নোর চেষ্টা চালাইলে পুলিশ গুলি চালায় এবং জনাব সিকদার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।” এই ঘটনা রাত সাড়ে ১১টার দিকে সাভারের তালবাগ এলাকায় ঘটে বলিয়া জানা গিয়াছে।
রাত ৩টায় দিকে জনাব সিকদারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে ময়নাতদন্ত হয়। তাঁহার শরীরে ৫টি বুলেটের চিহ্ন পাওয়া গিয়াছে। ৪টা বুলেট দেহ ভেদ করিয়াছে। একটি বুলেট ফুসফুসের ভিতরে পাওয়া গিয়াছে। তাঁহার পরনে ক্রিম রংয়ের টেট্রনের প্যান্ট ও গায়ে সাদা টেট্রনের শার্ট ছিল এবং বাম হাতে হাতকড়া দেখা যায়।
অপরাহ্ন ২টার সময় সিরাজ সিকদারের পিতা জনাব আবদুর রাজ্জাক সিকদার, মরহুমের কয়েক ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে মর্গে উপস্থিত হন। বেলা সোয়া ২টার সময় জনাব রাজ্জাক শিকদার তাঁহার পুত্রের লাশ শনাক্ত করেন। লাশ সন্ধ্যার আগ পর্যন্ত কড়া পুলিশ প্রহরায় লালবাগ থানায় ছিল। সন্ধ্যায় মোহাম্মদপুর গোরস্তানে নিহত সিরাজ সিকদারের লাশ পুলিশ প্রহরায় তাঁহার পিতা ও অন্যান্য আত্মীয়-স্বজন দাফন করেন বলিয়া পুলিশের পক্ষ হইতে বলা হইয়াছে। জনাব আবদুর রাজ্জাক সিকদার ও অন্যান্য আত্মীয়-স্বজনের বক্তব্য অনুযায়ী সিরাজ সিকদারের বয়স ছিল প্রায় তিরিশ বছর। তিনি পিতার ৬ পুত্র ও ২ কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ১৯৬৬ সালে তিনি তত্কালীন শেরেবাংলা হল ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালের দিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করার পর ১৯৬৮ সালের প্রথমদিকে মাস দেড়েক সিএন্ডবিতে প্রকৌশলী হিসেবে কাজ করেন। ইহার পর তিনি তেজগাঁওয়ের পলিটেকনিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে লেকচারার হিসেবে প্রায় এক বছর চাকরি করেন। ১৯৬৯ সালের মার্চ মাসের পর হইতে পরিবারের সহিত তাহার সম্পর্কচ্ছেদ ঘটে।
তিনি ১৯৬৬ সালে রওশান আরা বেগমের সহিত পরিণয়সূত্রে আবদ্ধ হন। তাহার দুই ছেলে এবং এক মেয়ে আছে। মেয়েটির নাম শিখা (৭), আর একটি ছেলের নাম শুভ্র।
সিরাজ সিকদারের বড় ভাইও একজন প্রকৌশলী ছিলেন। তিনি পাক সেনাদের হাতে নিহত হন। তাঁহার ছোট অপর এক ভাইও প্রকৌশলী। অপর ভাইয়েরা লেখাপড়া করিতেছেন। এক বোন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভাস্কর্য নিয়ে অধ্যয়ন করিতেছেন। বৃদ্ধ পিতা জনাব আবদুর রাজ্জাক সিকদার বর্তমানে অবসর গ্রহণের পূর্বে ছুটিতে রহিয়াছেন। তাহার মাতাও জীবিত আছেন। (দৈনিক ইত্তেফাক, ৪ জানুয়ারি ১৯৭৫)।
সিরাজ সিকদার হত্যা মামলার বিবরণী
১৯৯২ সালের ৪ জুন সিরাজ সিকদারকে হত্যার দায়ে অতিসম্প্রতি প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিমসহ সাতজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা দায়ের করা হয়। সিরাজ সিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন : ১. সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ, ২. আবদুর রাজ্জাক এমপি, ৩. তোফায়েল আহমেদ এমপি, ৪. সাবেক আইজিপি ই এ চৌধুরী, ৫. সাবেক রক্ষীবাহিনীর মহাপরিচালক কর্নেল (অব.) নুরুজ্জামান, ৭. মোহাম্মদ নাসিম এমপি গং। আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে।
আর্জিতে বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন শলা-পরামর্শে অংশগ্রহণ করতেন এবং ১নং থেকে ৬নং আসামি তত্কালীন সময়ে সরকারের উচ্চপদে থেকে অন্য ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে শেখ মুজিবের সিরাজ সিকদার হত্যার নীলনকশায় অংশগ্রহণ করেন। তারা এ লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ সিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লিখিত আসামিরা তাঁদের অন্য সহযোগীদের সাহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে ই এ চৌধুরীর একজন নিকটাত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এভাবে ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে অন্য একজনসহ সিরাজ সিকদারকে গ্রেফতার করে ওই দিনই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরনো বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দিদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ সিকদারকে আলাদা করে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। ২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষীবাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা গণভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ সিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন (অব.) মনসুর আলীসহ আসামিরা, শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আর্জিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ সিকদারকে গালাগাল শুরু করেন। সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিবসহ উপস্থিত সবাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ সে অবস্থায়ও শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবাদাসত্ব না করার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় ১নং আসামি মাহবুব উদ্দিন তাঁর রিভলবারের বাঁট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ সিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ সিকদারের হাতে লাগে। ওই সময় সব আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারতে মারতে তাঁকে অজ্ঞান করে ফেলেন। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং ২ থেকে ৭নং আসামি সিরাজ সিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১নং আসামিকে নির্দেশ দেন। ১নং আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সঙ্গে বন্দি সিরাজ সিকদারকে শেরে বাংলানগর রক্ষীবাহিনীর সদর দফতরে নিয়ে যান। এর পর তাঁর ওপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষীবাহিনীর সদর দফতরেই সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১নং আসামির সঙ্গে বিশেষ স্কোয়াডের সদস্যরা পূর্বপরিকল্পনা মতো বন্দি অবস্থায় নিহত সিরাজ সিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

আইনস্টাইনের মস্তিষ্ক

অতঃপর জাদুঘরে যাচ্ছে আইনস্টাইনের মস্তিষ্ক


বিভিন্ন লোকের হাত ঘুরে আইনস্টাইনের মস্তিষ্কের কিছু অংশ ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে। মিউজিয়াম কর্তৃপক্ষকে আইনস্টাইনের মস্তিষ্কের বেশ কিছু স্লাইড দান করেছেন ফিলাডেলফিয়ার এক নিউরোপ্যাথলজিস্ট। খবর এমএসএনবিসি-এর।

চিলড্রেন’স হসপিটাল অফ ফিলাডেলফিয়া-এর নিউরোপ্যাথলজিস্ট লুসি রোরকি-অ্যাডামস তার কাছে কয়েক দশক ধরে সংরক্ষিত থাকা স্লাইডগুলোর মধ্যে থেকে কিছু নমুনা মিউজিয়াম কর্তৃপক্ষকে দান করেছেন।

১৯৭০ সালে লুসি আইনস্টাইনের মস্তিষ্কের অপারেশন করা ডাক্তারের স্ত্রীর কাছ থেকে একটি বাক্সে রাখা ৪৬ টি স্লাইড পেয়েছিলেন। এসব স্লাইডেই আইনস্টাইনের মস্তিষ্কের নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।


১৯৫৫ সালে আইনস্টাইন মারা যাবার কয়েক ঘন্টার মধ্যেই প্রিন্সটন হাসপাতালের ডাক্তার টমাস স্লজ হার্ভি আইস্টাইনের মস্তিষ্কে অস্ত্রপচার করেছিলেন। আর এ অস্ত্রপচারের সময় হার্ভি আইস্টাইনের পরিবারের কোনো অনুমতিও নেননি। গবেষণা কাজে ব্যবহারের জন্য আইনস্টাইনের মস্তিষ্ক আলাদা করে শত শত স্লাইড তার নমুনা সংরক্ষণ করে রেখেছিলেন তিনি।

আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেও অস্বাভাবিক কোনো তথ্য উদ্ধার করতে পারেননি গবেষকরা। গবেষকদের মতে, তার মস্তিষ্কের আকারও স্বাভাবিক ছিলো। তবে আইনস্টাইনের মস্তিষ্কে ‘জিলিয়াল’ কোষের অনুপাত অন্যান্য মস্তিষ্কের তুলনায় বেশি ছিলো। গবেষকরা বলছেন, এতে করে নিউরনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সহায়তা পেতো তার মস্তিষ্কের বাকী অংশ।

হার্ভির হাত থেকে আইনস্টাইনের মস্তিষ্ক চলে আসে লুসি রোরকি-অ্যাডামস-এর কাছে। তিনিও তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিলো বিভিন্ন বয়সের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা। গবেষণার ফল হিসেবে লুসি যে তথ্য পেয়েছেন সে বিষয়ে তিনি লিখেছেন, ‘অণুবীক্ষণ যন্ত্রের নীচে আইনস্টাইনের মস্তিষ্ক তরুণ মস্তিষ্কের মতোই মনে হয়। আর তার মস্তিষ্কে বয়সের কোনো ছাপ পড়েনি’

আইনস্টাইনের মস্তিষ্ক ঘিরে রহস্য ছিলো সবসময়ই। তার মস্তিষ্ক গোপনে বিভিন্নভাবে হাতবদলও হয়েছে। এমনকি আইনস্টাইনের মস্তিষ্ক রহস্য নিয়ে মাইকেল প্যাটার্নিটি একটি বইও লিখেছেন।

মাইকেল প্যাটার্নিটির লেখা ‘ড্রাইভিং মি. অ্যালবার্ট’ নামের বইটিতে আইস্টানের মস্তিষ্কের হাতবদলের বিস্তারিত তথ্য রয়েছে