মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

Android এর সেরা ফটো এডেটিং পেইড অ্যাপস Pho.to Lap PRO লেটেষ্ট ভার্সন দ্বারা আপনার ছবিকে রাঙিয়ে তুলুন।

ফটো এডেটিং এর সেরা অ্যাপস "Pho.to Lab PRO", যেখানে আপনি পাবেন ৬২০+ এডিটিং ফ্রেমসহ অপশন আর এর প্লে ষ্টোর পাইস 3.99$ (Google Play Store Link), কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এলাম ফুল ফ্রিতে। দেখে নিন কি কি থাকছে অ্যাপস টিতেঃ
Features:
1. Photo montages to get your portrait on a vintage postcard or a birthday cake.
2. Photo frames to surround a picture with fantastic landscapes, lifelike scenes or cute cartoon characters.
3. Face in hole effects to become Iron Man, Darth Vader or Mona Lisa.
4. Photo collages to stitch together dozens and hundreds of pictures.
5. Photo filters to add a happy or a nostalgic mood for pictures.
6. Magazine covers to make you an icon of Playboy or Vogue or put you on the cover of Forbes.
7. Other photo effects such as hardware, celebrity collages, monsters and more!
Some tools to process your photos which are exclusive to the PRO version include:
1. Stylized photo effects to make your pictures look like a vintage card or retro film.
2. Artistic filters to turn your photos into elegant drawings or paintings.
3. Human-to-animal montages to give your face to a lion, cat or koala.
4. Background effects to change the surroundings of your photo into a dreamlike scenario or delicate wings of tropical butterflies.
5. Also Ads free, no ads show on App.
After completing editing, you can share your edited photo with your friends via Social Media.
New Frame and New Affect will added after each Update.
Screen Shot:



Free Download "Pho.to Lab Pro"
Google Play Store Price: 3.99$(Link)
তাহলে এখনি ডাউনলোড করে উপভোগ করুন ফটো এডেটিং এর মজা। আর ভুলেও অ্যাপস টি আপডেট করবেন না যেন।

256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস

 Android-এর জন্য অসংখ্য ভালো ও সুন্দর গেমস থাকলেও যাদের মোবাইল এ RAM 256 MB তাদের জন্য ভালো গেমস খুব কম আছে। আমিও তাদের মধ্যে একজন।তাই যারা আমার মত 256 MB RAM যুক্ত মোবাইল use করে তাদের জন্য কিছু চমৎকার গেমস দিলাম

1.NFS Shift


DOWNLOAD

2.Riptide GP


DOWNLOAD

3.Jungle Fly


DOWNLOAD

4.Air Attack HD full


DOWNLOAD

5.Dirt Road Trucker 3D


DOWNLOAD
(বিঃ দ্রঃ আপনার GPU Open GL 2.0 supported না হলে সব গেমস নাও চলতে পারে)

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

নোকিয়া ফ্ল্যাশ ফাইল ২০১২ nokia flash files 2012

 

মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৩

পরিবর্তন করে ফেলুন আপনার এন্ড্রয়েড ফোনের কলিং স্ক্রীন(রুট)

পদ্ধতিঃ
১)cmw recovery তে গিয়ে আপনার রম টি ব্যাকআপ করুন।
২)এই ফাইল টি ডাউনলোড করুন।
৩)ফোনে অফ লাইন মোড অ্যাক্টিভ করুন।
8)ফোন রিস্টার্ট করুন।
৫)root explorer অন করুন ।
৬)Phone - Xperia.apk অ্যাপ টা কপি করুন। read/wr সিলেক্ট করুন
৭)system/app তে পেস্ট করুন।
৮)এবার phone.apk কপি করে এস ডি কার্ডএ ব্যাকআপ দিন।
৯)আবার system/app এ গিয়ে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে দিন।
১০) ব্যাস আপনার কাজ শেষ। রিস্টার্ট করে উপভোগ করুন।
১১) cm7 rom যারা ইউস করেন তারা rom এর জিপ ফাইল এর system/app থেকে phone.apk ডিলিট করে দিন। Phone - Xperia.apk কে রিনেম করে phone.apk করে নিন এবং পেস্ট করে system/app এ। এবার রম ইন্সটল করুন ।

আপনার এন্ড্রয়েড ফোন /ট্যাবলেট আছে?তাহলে এখানে আসুন।একবার দেখে যান।


অনেক গুলো ছবি ব্যবহার করা হয়েছে।তাই পেইজ লোড হতে হয়তো একটু সময় বেশি লাগবে।সে জন্য অত্যন্ত দুঃখিত।


আপনি কি এন্ড্রয়েড ফোন/ট্যাবলেট চালান? তাহলে দেখে নিন আমার আজকের বিষয়।
আজ আপনাদের মজার একটা সফটওয়্যার এর সাথে পরিচর করিয়ে দিবো।আমি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে।ভালো লাগুক আর নাই লাগুক,মন্তব্য করে জানাবেন কেমন লিখলাম।ভুল হলে ধরিয়ে দিবেন যাতে পরবর্তিতে আরো ভালো ভাবে লিখতে পারি।
যাই হোক,এবার আসল কথায় আসি।
সফটওয়্যারটির নাম  MoBoRoBo. এটা একটা এন্ড্রয়েড ম্যানেজমেন্ট টুল। যার মাধ্যমে আপনি পিসি/ল্যাপটপ এর সাহাযে মোবাইল কানেক্ট করে তথ্য ম্যানেজ করতে পারবেন।সফটওয়্যারের সাইয মাত্র ১৮ মেগাবাইট।
যা যা লাগবেঃ
  • এন্ড্রয়েড মোবাইল/ট্যাব।
  • ডাটা কেবল।
  • Moborobo সফটওয়্যার।
  • পিসি/ল্যাপটপ।
এই সফটওয়্যার দিয়ে আপনি সরাসরি পিসি থেকে লিখে এসএসএস পাঠাতে পারবেন।এবার আসুন দেখে নিই কিভাবে কি করতে হয়।ছবির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিবো।
প্রথমে মোবাইলের Settings>applications>Manage Application>Development> USB Debugging এ টিক চিহ্ন দিয়ে নিন।এবার পিসি এর সাথে ডাটা ক্যাবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন।
এবার সফটওয়্যার চালু করুন। প্রথমে নিচের ছবির মত আসবে।যখন মোবাইল কানেক্ট করবেন তখন আপনার মোবাইল এখানে দেখাবে।

ছবিতে লক্ষ্য করুন।আমার মোবাইল সফটওয়্যার এ দেখাচ্ছে।ব্যাটারি লেভেল,ফোন মেমরি, মোবাইল ব্যাক-আপ।নিচে দেখুন।আমার কত গুলো নাম্বার,এসএমএস,এপস,ছবি, ভিডিও আছে সব দেখা যাচ্ছে।
এখন দেখুন কিভাবে আপনি আপনার মোবাইলএর সব তথ্য আপনি খুব সহযেই ব্যাক-আপ করে রাখবেন।
Backup/Restore এ ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।
আপনি কি কি তথ্য ব্যাক-আপ করতে চান সেগুলোতে টিক দিন।কোথায় সেভ করতে চান সেটা দেখিয়ে দিন ব্রাউস করে।এখন Backup এ ক্লিক করুন।তাহলে এমন ছবি দেখাবে।

Open এ ক্লিক করুন।দেখে নিন ব্যাক-আপগুলো কেমন দেখাচ্ছে।এবং কিভাবে আপনি ব্যাক-আপ করা ফোন দেখবেন দেখে নিন।

আপনার মোবাইল এর মেমরি কার্ড এ কিকি আছে/কতটুকু ডাটা ব্যবহার করেছেন দেখা যাবে SD Card অপশন এ ক্লিক করলে।ছবিতে দেখুন আমার ডাটা কার্ডের তথ্য দেখাচ্ছে।
এবার উপরের মেনু থেকে DATA মেনু তে ক্লিক করুন।তাহলে আপনার সকল সেভ করা নাম্বার সমুহ এখানে দেখাবে।ডান দিকে লক্ষ্য করুন।আপনি এখানে ঘর গুলো তে তথ্য পুরন করে সরাসরি মোবাইলে নাম্বার সেভ করে রাখতে পারবেন।

উপরের মেনু থেকে APPS এ ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে।এখান থেকে ইন্সটল করলে তা সরাসরি আপনার মোবাইলে ইন্সটল এবং সেভ হবে।ছবিতে লক্ষ্য করুন আমি মাউসের কার্সর এপস এর উপরে রেখে Install এ ক্লিক করার পর উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে সেটা দেখাচ্ছে।ওই Download এ ক্লিক করার পর নিচের ছবির মত দেখাবে কি কি এবং কতটুকু ডাউনলোড হচ্ছে সেটা দেখাচ্ছে।


এবার দেখুন আপনার মোবাইল এ কি কি ছবি আছে সেটা Images এ ক্লিক করলে দেখাবে।মজার ব্যাপার হলো আপনি যেকোনো ছবি ড্রাগ করে এখানে ড্রপ করলে এটা সরাসরি মোবাইলের মেমরি তে চলে যাবে।যেকোনো ছবির উপর রাইট ক্লিক করে আপনি এখান থেকেই আপনার মোবাইলের ওয়ালপেপার সিলেক্ট করতে পারবনে।মজার না?

Videos মেনু থেকে আপনি আপনার মোবাইলে কি কি ভিডিও আছে সেটা দেখতে পারবেন এবং এখানেও ড্রাগ/ড্রপ করে ভিডিও সরাসরি মোবাইলে যোগ করতে পারবেন।এবং এখান থেকেও আপনি মোবাইলের ভিডিও প্লে করে দেখতে পারবেন।

এবার দেখুন এসএমএসের মজা।আপনার সব এসএমএস এখানে দেখাবে।এখান থেকে আপনি এসএমএস টাইপ করে সেন্ড করতে পারবেন।পিসি থেকে যেহেতু টাইপ করতে সুবিধা তাই এখান থেকেই ভালো ভাবে এসএমএস করতে পারবেন।

APPS মেনু থেকে বাম দিকে User Apps থেকে আপনার মোবাইলের কি কি এপস ইন্সটল করা আছে সব দেখাবে এবং এখান থেকে আপনি এপস ইন্সটল।আন-ইন্সটল করতে পারবেন।
এবং ব্যাক-আপ করে রাখতে পারবেন।
আরো কিছু ছবি দেখে নিন।সেগুলোর আর বর্ননা দিলাম না।যদি না বুঝতে পারেন তবে প্রশ্ন করুন।

আসুন Micromax,sony সহ সকল এন্ড্রয়েড রুট করি….

  1. যা যা প্রয়োজন-
কমপক্ষে ৭৫%+ ব্যাটারি
আপনার ফোন warranty থাকবে না।
আপনি এই tutorial টি করার পর যদি কোন সমস্যা হয় তবে তার জন্য আমি দায়ি থাকব না।
নিচের ফাইল টি ডাউনলোড করুন

http://www.mediafire.com/?lwhknfmnc25nbc6
  1. যেভাবে রুট করবেন
১.আপনার ডিভাইস এর USB Debugging on করুন
২.আপনার ডিভাইস টি USB Cable ধারা আপনার pc/laptop এ সংযুক্ত করুন।
৩.download করা ফাইল টি extract করুন ।
৪.extract করা ফোল্ডার এ ঢুকুন।

৫.RunMe.bat ফাইল টি ওপেন করুন।
৬.তারপর দেখবেন command prompt এসেছে।
৭.তারপর cmd তে যা যা করতে বলে তাই করুন।
৮.এরকম আসবে।

বিঃদ্রঃরুট করা অবস্থায় আপনার ফোনটি restart নিতে পারে আপনি ভয় পাবেন না এবং কোন ভাবেই আপনার ফোন টি রুট করা অবস্থায় disconect করবেন না যদি করেন তবে আপনার ফোন টি dead হতে পারে।
ভাল লাগলে ও কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

আসুন sony,google nexus7/4,samsung,htc সহ আরও অনেক এন্ড্রয়েড রুট করি এবং bootloader unlock করি মাত্র এক ক্লিকে……

যারা রুট করবেন তারা প্রথমে এই softwere টি Download করুন
Download
DOWNLOAD
কিভাবে করবেন?
pdf file ফাইল download করে দেখে নিন কি ভাবে করবেন
Samsung Galaxy SIII / Note2
DOWNLOAD
Google Nexus4
DOWNL OAD
Google Nexus7
DOWNLOAD
HTC
DOWNLOAD
Amazon Kindle Fire
DOWNLOAD
যাদের driver গুলু লাগবে তারা এখান থেকে DOWNLOAD করুন-
স্যামসাঙ
DOWNLOAD
সনি
DOWNLOAD
htc
DOWNLOAD
motorola
DOWNLOAD
google
DOWNLOAD
ZTE
Download

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

মোবাইল দিয়েই তৈরী করুন সিকিউরিটি ক্যামেরা!!

Screencam এই সফটের মাধ্যমে আপনারা সিমবিয়ান s60v3 ফরমেটের দুটি মোবাইল থেকে যেকোন একটি কে মনিটর ও অপরটিকে কেমেরা বানাতে পারবেন। এবং গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
  • ১| এখান থেকে প্রথমে সফ্টওয়ারটা নামিয়ে উভয় সেটে ইনস্টল করুন। এবং উভয় সেটের ব্লোটুত ওপেন করুন।
  • ২| *দুটি মোবাইলের scrncams60অপেন করুন।
  • ৩| এবার যে সেটকে কেমেরা বানাতে চান তাতে নিচের মত স্টার করুন। এবং অপর সেটে কানেক্ট সিলেক্ট করে ব্লোটুতের মাধ্যমে কানেক্ট করুন। নিচে কিছু স্ক্রিনসট দিলাম।


  • ৪| এবার অপরটিতে নিচের মত কানেক্ট করুন


  • ৫| এবার উপভোগ করুন;

আশাকরি সফল হয়েছেন। এবার ইচ্ছা করলে গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সায়ানোজেন মড কি?

সায়ানোজেন মড কি?

সায়ানোজেন মড হচ্ছে এন্ড্রয়েডের সবচেয়ে বেশি ইন্সটলকৃত এবং সবচেয়ে জনপ্রিয় কাস্টমাইজড রম। এটি একটি ওপেন সোর্স ফার্মওয়্যার। এটি তৈরি করা হয়েছে সাপোর্টেড ফোনগুলোতে খুবই অল্প রিসোর্স ব্যবহার করে বেস্ট এক্সপেরিয়েন্স পাবার জন্য। যেখানে স্টক এন্ড্রয়েড রমগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে ভর্তি করে রাখা হয় সেখানে সায়ানোজেন মড যেমন অসাধারন পারফরম্যান্স দেয় তেমনি এর সাইজ হয় স্টক রমের অর্ধেক! সায়ানোজেন মড আপনার মোবাইলে মাত্র ১০০ মেগাবাইটের মত স্পেস ব্যবহার করে যেখানে স্টক রমগুলো প্রায় ২০০-২৫০মেগাবাইট ব্যবহার করে। সায়ানজেন মড আপনাকে দেবে ওভারক্লকিং করে মোবাইলের প্রসেসর ও র‍্যামের স্পিড বাড়িয়ে দেবার ক্ষমতা। ১গিগাহার্টজ প্রসেসরের মোবাইলে ১.৬গিগাহার্টজ পর্যন্ত ওভারক্লকিং করা যায়। সাথে আছে নটিফিকেশন উইজেট, অসাধারন সাউন্ড ইফেক্ট ম্যানেজার DSP, ডেভেলপার টুলস এমনকি লিনাক্স টার্মিনাল! অসাধারন গ্রাফিক্স আর মন মাতানো ফিচারে সায়ানোজেন হয়ে উঠবে আপনার পছন্দের রম।
সায়ানোজেন মড তিন ধরনের ভার্সনে পাওয়া যায়। তার মধ্যে আছে রিলিজ ক্যান্ডিডেট(আর.সি), নাইটলি এবং স্ট্যাবল। স্ট্যাবল রমগুলোই ইন্সটল করব আমরা কারন আর.সি এবং নাইটলি বিল্ডগুলো আলফা বা বেটা ভার্সন অর্থাৎ এক্সপেরিমেন্টাল।
  1.  সায়ানোজেন মড ইন্সটল করতে হলে আপনার থাকতে হবে একটি ভাল ইন্টারনেট কানেকশন যাতে করে আপনি সায়ানোজেন মডের  প্রয়োজনীয় ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। একবার ১০০-১৩০মেগাবাইটের সায়ানোজেন মডের জিপ ফাইলটি ডাউনলোড করে ফেললে আর ইন্টারনেট কানেকশনের দরকার হবে না।
  2. সায়ানোজেন মডে বিল্ট ইন গুগল অ্যাপ্লিকেশনগুলো(যেমন: প্লে স্টোর, ম্যাপস, জিমেইল থাকেনা) তাই এগুলো আলাদা ইন্সটল করতে প্রায় ৫০মেগাবাইট ডাউনলোড করতে হবে
  3. সবকিছু ডাউনলোড করা যাবে ROM MANAGER নামের অসাধারন অ্যাপ থেকে।
  4. ডিভাইসটি রুট করা থাকতে হবে।

সব কিছু শুরু করার আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন:

  1. আপনার মোবাইল ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না।
  2. লেখার পরে সাপোর্ট দেয়ার চেষ্টা থাকবে, যদি সময়ের অভাবে না দিতে পারি নিজ দায়িত্বে মোবাইলের রম ম্যানেজম্যান্ট করবেন।
  3. বুটলোডার আনলক/রুট করা নিয়ে প্রশ্ন করবেন না। বরং xda-developers ফোরামে বা গুগলে সার্চ দেবেন। রেজাল্ট পেয়ে যাবেন।
  4. আপনার মোবাইলের ওয়ারেন্টি চলে যাবে। তবে যদি আবার স্টক রম ইন্সটল করেন তাহলে ওয়ারেন্টি বলবৎ থাকবে। তবে সেটা কাস্টমার কেয়ারকে বলবেন না যেন!

ইন্সটলেশন পদ্ধতি:

  • গুগল প্লে থেকে ROM Manager অ্যাপটি ডাউনলোড করে নিন।


  • ROM Manager ওপেন করুন

  • সতর্কতা বার্তা দেখাবে। ইগনোর করুন

  • একদম প্রথমে ফ্লাস ক্লকওয়ার্ক মড রিকভারিতে ক্লিক করুন। এ সময় নেটে কানেক্টেড থাকুন। আপনার মোবাইল অনুযায়ী অ্যাপটি ক্লকওয়ার্ক মড রিকভারি ইন্সটল করে দেবে। কিছু কিছু মোবাইলে এভাবে অটো-ক্লকওয়ার্কমড ইন্সটল করা যায় না। সেক্ষেত্রে ম্যানুয়ালি আগে করে নেয়া লাগে। দেখুন আমার মোবাইল অটো ইন্সটল সাপোর্ট করেনা বলে আমি ম্যানুয়ালি ইন্সটল করেছি। তাই দেখিয়ে দিলাম আমি আগেই ক্লকওয়ার্ক মড রিকভারি ৩+ ইন্সটল করেছি। প্রকৃতপক্ষে আমার ক্লকওয়ার্ক মড হচ্ছে ভার্সন ৬

  • সেটাপ শেষ। এখন আপনার মোবাইলে চলবে এমন রম গুলোই ROM Manager দেখাবে।

  • Download ROM এ ক্লিক করুন

  • স্ক্রল করে সায়ানজেন মড এ ক্লিক করুন
  • জিঞ্জারব্রেড বেইসড রমের জন্য সায়ানজেন মড 7 স্ট্যাবল এবং আইসক্রিম স্যান্ডউইচ বেইসড রমের জন্য  সায়ানজেন মড 9 স্ট্যাবল এ ক্লিক করুন। যাদের মোবাইলে জেলি বিন সাপোর্ট করে তারা সায়ানজেন মড ১০ ও দেখতে পারেন। তবে আর.সি/নাইটলি ভার্সন ইন্সটল করবেন না। শুধুমাত্র স্টেবল ভার্সন ইন্সটল করবেন।
  • কেউ আগে কমেন্ট করে থাকলে কমেন্ট দেখতে পাবেন। শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনে কমেন্ট করা যায়। কি দরকার বলুন?
  • ডাউনলোড বাটনে ক্লিক করুন
  • পরের পৃষ্ঠায় খেয়াল রাখবেন গুগল অ্যাপস যেন সিলেক্ট করা থাকে নইলে প্রথম প্রথম সায়ানোজেন ইন্সটল করে দেখবেন প্লে স্টোর নেই। ঝামেলায় পড়তে হবে।
  • ডাউনলোড হতে থাকবে।
  • ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। রম ম্যানেজার এম্নিতেই অটো ইন্সটল করে দেবে।
  • প্রথমবার বুট হতে সময় লাগতে পারে।
                                                       সায়ানোজেন মডের বুট স্ক্রিন
  • বুটের পর সেটাপ করে নিন ল্যাঙ্গুয়েজ এবং গুগল একাউন্ট।
  • বুট হয়ে গেলে উপভোগ করুন সায়ানোজেন মডের অসাধারন গতিময় ইন্টারফেস!

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

যেভাবে আইফোনে/আইপড/আইপ্যাড এ বাংলা লিখবেন অভ্র দিয়ে

আমার নিজের আইফোনে বাংলা লিখতে পারছিলাম না। তাই ভাব্লাম খুজে দেখি কোনো উপায় আছে কিনা। খুজে পেয়ে গেলাম অভ্র দিয়ে বাংলা লেখার উপায়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগে পোস্ট হলে ক্ষমা করবেন
অনেকেই আইফোন দিয়ে বাংলা সাইট ব্লগ গুলো ভিজিট করেন, কিন্তু বাংলায় কমেন্ট লিখতে পারেন না। আইফোনেও ঠিক পিসির মতই অভ্র দিয়ে বাংলা লেখা যায়। কিভাবে লিখবেন সেটা নিচে বলছি।
আইওএস এ কোন অফিসিলিয়াল ইনপুট মেথড নেই বাংলা লেখার জন্যে। তবে অভ্র সফটওয়ার একটি প্ল্যাটফর্ম বানিয়েছে যেটা দিয়ে আপনি বাংলায় লিখতে পারবেন আইফোনে।
প্রথমে আপনার আইফোন/আইপড/আইপ্যাড এর সাফারি ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইট এ যেতে হবে http://www.VistaArc.com/iAvroPad/
এবার ব্রাউজারের শেয়ার বাটনে ট্যাপ করুন নিচের ছবির মত।

এবার Add Home Screen এ ট্যাপ করুন। এর ফলে আপনার হোম স্ক্রিনে অভ্রোর টাইপপ্যাড থাকবে।

ব্যাস হয়ে গেলো। এখন আপনি বাংলা লিখতে চাইলে হোম স্ক্রিন থেকে iAvroPad এ ক্লিক করুন। একটা এডিটর আসবে। এখানে এখন আপনি ফোনেটিক ফরম্যাটে বাংলা লিখতে পারবেন।

আপনি যদি ব্লগে বাংলায় কমনেট করতে চান, তাহলে এখানে বাংলায় লিখে কপি করে ব্লগে পেস্ট করে দিন। লেখা কপি করতে লেখা শেষ হলে এডিটরের ওপরে ট্যাপ করে ধরে রাখুন, একটা মেনু আসবে, সেখানে select all ক্লিক করুন, তার পর আরেকটা মেনু আসবে, এখান এ copy ক্লিক করুন। এবার ব্লগ পোস্ট এডিটরে যেয়ে আবার ট্যাপ করে ধরে রাখুন, paste অপশন পাবেন, ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো।