ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

আমরা সৃষ্টিকর্তাকে দেখিনা কেন!!


কোরানের একটি আয়াত দিয়ে শুরু করছি, নাস্তিক ভাইরা দম নিয়ে একটু পড়ুন।
......বিশ্বলোকের কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।(৪২:১১)

হযরত মুসা (আ), সৃষ্টিকর্তা দেখতে চেয়েছিলেন।তিনি অনেক ভাগ্যবান ছিলেন যে বেশ কয়েকবার তিনি সৃষ্টিকর্তার সাথে কথা বলেছিলেন। হযরত মুসা (আ), সৃষ্টিকর্তার একজন প্রিয় ব্যক্তি হয়েও সৃষ্টিকর্তা স্পষ্ট জানিয়েছিলেন তিনি( মুসা আ) সৃষ্টিকর্তাকে কখনো দেখতে পারবেন না

উপরের (৪২:১১) আয়াত স্পষ্ট ধারণা দেয় মহান সৃষ্টিকর্তার পবিত্র সত্তা আমাদের চিন্তা চেতনার ঊর্ধ্ব। তিনি এই মহাবিশ্বে অবস্থিত কোন কিছুর অনুরূপ নই এটাই হল তাকে দেখতে না পাওয়ার মূল কারণ।আধুনিক বিজ্ঞান দিয়ে এই জটিলতা কোনভাবে ব্যাখ্যা দেওয়া যায়? ব্যাপার টুকু অনেকটা কষ্টকর, তবুও আমি চেষ্টা করেছি জটিলতা পরিহার করে সহজ পথ নিয়ে ব্যাখ্যা করতে।যারা বিজ্ঞান বুঝেন না তারাও একটু চেষ্টা করলে চমৎকার ভাবে বুঝতে সক্ষম হবেন।

আমাদের এই জানা মহাবিশ্বে যা কিছু আছে,যা কিছু আমরা দেখি সব ত্রিমাত্রিক (3 dimensional space) । আমাদের গঠন, চিন্তা,চেতনা, কল্পনা, অনুভূতি, বোধগম্যতা সব এই ত্রিমাত্রিক স্পেস (3 dimensional space) ও একমাত্রিক সময়( 1 time) এর মধ্যে ঘুরপাক খাই(3 space + 1 time)।আমরা শত চেষ্টা করলেও এই ত্রিমাত্রিক স্পেস (3 dimensional space) ও একমাত্রিক সময়( 1 time) থেকে বের হতে পারবো না সেটি কল্পনায় হোক যাই হোক।

সর্বাধুনিক পদার্থ বিজ্ঞানের তত্ত্ব ( string theory) অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টির সময় দশটি স্পেস-টাইম (space -time) ডাইমেনশন(dimension) ছিল।তার মধ্যে তিনটি ডাইমেনশন(dimension) এবং একটি টাইম মিলে আমাদের এই মহাবিশ্ব গঠিত যা আমরা দেখি,কল্পনা করি, এই সব কিছু তিনটি ডাইমেনশন(dimension) এবং একটি টাইমের মধ্যে। এখন প্রশ্ন উঠে আর ছয়টি গেল কই!!
string theory অনুযায়ী আর ছয়টি অকল্পনীয়ভাবে সংকুচিত অবস্থায় আছে(compact dimensions of space)

মহান সৃষ্টিকর্তা কমপক্ষে দশটি মাত্রা ব্যবহার করেছেন এই মহাবিশ্ব সৃষ্টির জন্য।তাইতো এই মহাবিশ্বের গঠন ও সৃষ্টির সাথে সংশ্লিষ্ট সমস্ত ঘটনা বর্ণনার জন্য আমাদের অন্তত দশটি মাত্র দরকার। কিন্তু আমরা তিনটি মাত্রার মধ্যে সীমিত। এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হল কোন ব্যক্তি আমাদের এই তিনটি মাত্রায় না থেকে অন্য ছয়টি মাত্রার যেকোন একটি বা একাধিক মাত্রায় থাকেন তাহলে আমরা তাকে দেখতে পারবো না এমনকি কোন যন্ত্র দিয়ে সম্ভব না। বর্তামানে আস্তিক বিজ্ঞানীরা বিশ্বাস রাখে মহান সৃষ্টিকর্তা আমাদের এই তিনটি ডাইমেনশন বা মাত্রার বাইরে থেকে আমাদের নিকটে আছে তাই আমরা তাকে দেখতে পারিনা কিন্তু তিনি আমাদের দেখতে পারেন।

এখন একটি উদাহরণ দিয়ে বিষয় টি আরো সহজ করে দিচ্ছি। একটি জগত কল্পনা করুন যেখানে শুধু দুটি মাত্র বা ডাইমেনশন এবং একটি সময় বা টাইম আছে অর্থাৎ উক্ত জগতে যা কিছু আছে তা হল (x,y,z=0,t)
এখন ধরুন জগতটিতে দুজন কাল্পনিক মানব ও মানবী আছেন যারা হল মি M এবং মিসেস N.। মি M, মিসেস N কে দেখলে মি M. এর কাছে মনে হবে মিসেস N একটি সরলরেখার অংশবিশেষ। কারণ তাদের ডাইমেনশন দুই মাত্রিক (x,y,z=0)।যদি মি M মিসেস N কে পুরাপুরি দেখতে চাই তার চতুরদিকে ঘুরে ঘুরে দেখতে হবে। কিন্তু ত্রিমাত্রিক আপনি কিংবা আমি(x,y,z) একই সময়ে মিসেস N কে পুরাপুরি দেখতে পারব।
আবার ধরুন মিসেস N ঘরের দরজা জানালা বন্ধ করর ঘুমাচ্ছে। কিন্তু মি M তাকে দেখতে চাইলেও পারবেনা যেহেতু দরজা জানালা সব বন্ধ।অথচ আপনি কিংবা আমি (x,y,z) দেখতে পারব যদিও মিসেস N দরজা জানালা বন্ধ করর ঘুমাচ্ছে।
সুতরাং স্পষ্টত দুইমাত্রিক( 2 dimensions) জগতের কেউ আমাদের থেকে কিছু লুকাতে পারবেনা।
অনুরূপভাবে মহান সৃষ্টিকর্তা আমাদের অতি নিকটে অবস্থান করে যদি চতুর্থ কিংবা তার বেশি মাত্রা (dimensions) এ থেকে আমাদের।দেখতে থাকেন কিন্তু আমরা তাকে দেখিনা।
আমরা ঘরের যত দরজা, জানালা লাগাই কিংবা পানি বা মাটির যতই গভীরে যাই না কেন আমরা ত্রিমাত্রিক (x,y,z) স্পেসকে ছাড়িয়ে যেতে পারব না ফলে আল্লাহ্ আমাদের এসব অবস্থায় দেখতে পান
‌
দৃষ্টিসমূহ তাঁকে প্রতক্ষ করে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে আয়ত্ত করেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ।(৬:১০৩)
লিখাটা pdf. ডাউনলোড করুন

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

আমাদের দেশের ছাত্র সম্প্রদায়কে শিবিরের করাল গ্রাস হতে বাঁচান

প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা বইগুলোর মুক্তিযুদ্ধ বিষয়ক সকল লেখাগুলো পড়লাম। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছয়জন বীরশ্রেষ্ঠর জীবনী বা মুক্তিযুদ্ধে তাদের অবদানের বীরত্বগাথা রয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সম্পর্কে কোন লেখা পেলাম না। সপ্তম শ্রেণীতে রয়েছে জাতীয় চার নেতাকে নিয়ে একটি লেখা। অষ্টম শ্রেণীতে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি থেকে ‘একাত্তরের দিনগুলি’ শীরোণামে একটি লেখা।

মজার ব্যাপার হল স্বাধীনতা নিয়ে এতগুলো লেখার মধ্যে একটিবারের জন্যও ‘রাজাকার’, ‘আলবদর’, ‘আল শামস্’ শব্দগুলো একবারের জন্যও আসেনি। এটা কি পরিকল্পিত নাকি অনিচ্ছাকৃত জানি না। তবে আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা দিতে হলে অতি অবশ্যই রাজাকারদের পরিচয়টা তুলে ধরা প্রয়োজন। মুক্তিযুদ্ধে আমাদের দেশের যত লোকের প্রাণহানি ঘটেছে, যত মা-বোনেরা ধর্ষিত হয়েছেন তার জন্য পাকিস্তানী বাহিনী যতটা দায়ী তার চেয়ে অনেক অনেক বেশি দায়ী এই রাজাকার আলবদরেরা। অথচ আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শিক্ষার মধ্যে তারা একেবারেই অনুপস্থিত। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জীবনীটার অনুপস্থিতিও আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধারণ করতে পারেনি। রুহুল আমিনকে রাজাকার, আল বদররাই নৃশংসভাবে খুন করেছিল। আহত রুহুল আমিন সাতরে নদী পার হয়ে তীরে উঠতে চেয়েও পারেননি; আলবদর বাহিনী তাকে চিরতরে সলিল সমাধিস্থ করেছে নদীতেই। অথচ তার জীবনী বা বীরত্বগাথা পাঠ্যসূচীতে কেন অনুপস্থিত? রাজাকার-আলবদর শব্দগুলোর ব্যবহারকে এড়িয়ে যাওয়ার জন্য কি?

সেটা হওয়াটা মোটেই আশ্চর্যজনক নয়। বছর কয়েক আগের একটা সত্য ঘটনা শুনে এর সত্যতা বুঝে নিতে পারবেন হয়তো। বরিশালে একটা পাঠচক্রে তখন আরজ আলী মাতুব্বরের ‘সত্যের সন্ধানে’ বইটা পাঠ্য ছিল। ঐ পাঠচক্রের সবাই-ই মুক্তমনা এবং বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। বরিশালে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র কোন এক প্রজেক্টে স্কুলে বই সরবরাহ করত। বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের বই রাখার জন্য পাঠচক্রের ঐ কক্ষটি ব্যবহার করত। একদিন পাঠচক্র চলাকালীন বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি ছেলে বই নিতে এসে দেখল যে পাঠচক্রে আরজ আলী মাতুব্বরের বই পাঠ চলছে। সে কিছুক্ষণ দেখল, তারপর যাবার আগে ছোট একটি চিরকুট লিখে একজনকে ধরিয়ে দিল। তাতে লেখা-“দয়া করে আপনারা পাঠচক্রে ঐ বইটি পাঠ থেকে বিরত থাকুন”। ছেলেটির আস্পর্ধা দেখে এরা বিস্মিত হল এবং পরবর্তীতে ওদের বই রাখার সুবিধা তুলে দিল। কিন্তু এরপর ঐ পাঠচক্রের সদস্যরা একে একে মোবাইলে হুমকি পেতে শুরু করল। দুজনকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আদেশ সম্বলিত চিঠি পাঠানো হলো। সময় ভাল ছিল না তখন। শেষ পর্যন্ত পাঠচক্রটিই ভেঙে দিতে হয়েছিল। জামাত ছড়িয়ে ছিটিয়ে আসে সবখানে, এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যেও! জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তো একটা সরকারী প্রতিষ্ঠান, যেখানে বছর পাঁচেক আগেও জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল ক্ষমতায়।

জিয়াউর রহমান ১৯৭৬ সালে দালাল আইন বাতিল করে দিলে ঐ সময়ে প্রায় ১০-১১ হাজার রাজাকার জেলমুক্ত হয়। ১৯৭৭ সালের ফেব্রুয়ারীতে রাজাকার-আলবদর-আলশামসরা মিলিত হয়ে গঠন করে ইসলামী ছাত্রসংঘের বতর্মান সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংঘের মনোগ্রাম, পতাকা সবই একই রেখে তখনকার শাসকদের পৃষ্ঠপোষকতায় ইসলামী ছাত্রশিবির গঠিত হয়। এরপর একে একে তারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিষয়ক অজ্ঞতা সর্বোপরি ধর্মের উপর বেশিরভাগ ছাত্রদের সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে শিবির তাদের কাজ হাসিল করে যাচ্ছে এখনো। এবার আসুন দেখি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে শিবির কী প্রচার করে। এ অংশটা একজন প্রাক্তন শিবির কর্মীর কাছ থেকে জেনে নেয়া।

ছাত্র: মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর আলশামস বহু মানুষকে হত্যা করেছে।
শিবিরকর্মী: সেটা তো শিবিররা করেনি। শিবির আল্লাহর আইন কায়েম করার জন্য গঠিত হয়েছে ১৯৭৭ সালে। তাই তখনকার হত্যার জন্য শিবিরকে কোনক্রমেই দায়ী করা যায় না।
যা বলা হয় না: ছাত্র শিবির গঠিত হওয়ার পূর্বে ছাত্র সংঘ ছিল। তারাই রাজাকার-আলবদর-আলশামসের সদস্য ছিল। (ছাত্র সংঘ সম্পর্কে আমাদের ছাত্ররা কিছু জানেনা বললেই চলে।)

ছাত্র: রাজাকাররাই তো জামায়াতে ইসলামী বাংলাদেশকে গঠন করেছে।
শিবিরকর্মী: ছাত্র শিবির জামায়াতে ইসলামী বাংলাদেশের কোন সংগঠন না। এর উদ্দেশ্য মোটেই রাজনৈতিক না। ছাত্রশিবিরের গঠনতন্ত্র এবং জামাতের গঠনতন্ত্রে অনেক অমিল রয়েছে।
যা বলা হয় না: ছাত্রশিবির পুরোপুরোই একটি রাজনৈতিক সংগঠন। এবং জামাতের ছাত্র সংগঠন।

ছাত্র: শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে কেন?
শিবিরকর্মী: ছাত্রশিবির ও জামায়াতে ইসলামের আদর্শগত মিল রয়েছে তাই শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে। ইসলামী শাসন কায়েম করার লক্ষ্যে জামায়াতে ইসলাম কাজ করে, ছাত্রশিবিরও তাই।
যা বলা হয় না: ইসলামের নামে ত্রাসের রাজত্ব কায়েমই শিবির ও জামাতের অভিন্ন লক্ষ্য।

ছাত্র: গোলাম আজমসহ অন্যান্য জামায়াতে ইসলামী রাজাকাররা মুক্তিযুদ্ধে এদেশের অনেক মানুষকে হত্যা করেছিল। অনেক মা-বোনকে ধর্ষণ করেছিল।
শিবিরকর্মী: এর কোন প্রমাণ নেই। এগুলো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। গোলাম আজম যদি এরকম খুনী হতো তাহলে তাকে কিছুতেই এদেশের নাগরিকত্ব দেয়া হতো না। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারকারীরা চিরকালই এরকম করে আসছে। হযরত মুহম্মদ (সা:)-এর ক্ষেত্রেও এটা ঘটেছে। তাই বলে তিনি ইসলাম প্রচারে পিছপা হননি।
যা বলা হয় না: মোহাম্মদ (সা:) আর গো. আর মিল খালি দাঁড়িতেই।

তারপরও যদি প্রশ্ন আসে তাহলে তারা বলবে যে জামায়াতে ইসলাম তখনকার রাজনৈতিক দৃষ্টিকোন থেকে পাকিস্তানকে সাপোর্ট করেছে। চীনপন্থী কম্যুনিস্টরাও পাকিস্তানের সাপোর্ট করেছিল। রাজাকারদের বিরুদ্ধে খুন ধর্ষন ইত্যাদি অভিযোগগুলো কেবলই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। এর সাথে আমাদের সাধারণ ছাত্রদের ধর্মের প্রতি সংবেদনশীলতা কাজে লাগায় তারা। তারা কোরানের কিছু আয়াত দিয়ে খুব অল্পতেই সাধারণ ছাত্রদের ধরাশায়ী করে ফেলে। ফলাফল আরেকজন ছাত্র ছাত্রশিবিরের পতাকাতলে চলে আসে। এভাবেই এগুতে থাকে ছাত্রশিবির। বর্তমানে শিবির পরিচালিত পত্রিকা ‘কিশোর কণ্ঠ’, ছোটদের সংগঠন ‘ফুঁলকুড়ি আসর’ কোচিং সেন্টারসহ নানাবিধ সংগঠন। ফেসবুক, ব্লগসহ বিভিন্ন ফোরামেও তারা বেশ সক্রিয়।

সঠিক ইতিহাস জানলে আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরের প্রতি এরকম আসক্ত হতো না এটা নিশ্চিত করেই বলা যায়।

শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই-ই রয়েছে এখানে.ডাউনলোড

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

শত শত স্বাধীনতা প্রেমী যুবকরা হারিয়ে যাচ্ছে জামাত-শিবিরের নষ্ট থাবায়

জামায়াত ইসলামের মালিকানায় ও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা "ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে"
প্রজন্মকে জামাত-শিবির চক্র
ধীরে ধীরে নব্য রাজাকারে পরিণত করে।
আমি যখন ৭ম শ্রেনীতে পড়ি, তখন আমার বন্ধুরা পড়ত ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে,তখনতাদের পাঠ্য ছিল গোলাম আজমের লেখা বই, "কিশোর মনে ভাবনা জাগে"
এবং আজ অবধি এই বই সেই
ক্লাসে পাঠ্য বই হিসেবে পড়ানো হচ্ছে।
তখনকার সময় বিএনপি-জামাত রাষ্ট্র ক্ষমতায় আসীন। দেলোয়ার হোসেন সাঈদী প্রতিবছর একবার এই প্রতিষ্ঠানে আসতেন ওয়াজ-মাহফিল করার জন্য। ওয়াজের
নামে তিনি বুঝিয়ে দিতেন, কিভাবে এর আগের সরকার দেশ থেকে ইসলাম নির্মূল করার প্রকল্প হাতে নিয়েছিল। তন্ময় হয়ে সকল ছাত্ররা তার এই পলিটিকাল ওয়াজ শুনত, আর ইসলাম নির্মূল করার জন্য শেখ হাসিনা সরকারের প্রতি একদলা ঘৃনার থুতু ছিটাত আর জোরেশোরে "নাউজুবিল্লাহ" বলে উঠত।
যখনই মাহফিলের এক
পর্যায়ে তিনি বলতেন, আর চিন্তার কারণ নেই-দেশে এখন
ইসলামী শক্তি ক্ষমতায় এসেছে;
সকলে জোশের সাথে বলে উঠত "আল্লাহু আকবার"।
এই সব প্রতিষ্ঠানে যেহেতু বাংলা-ইংরেজীর পাশাপাশি আরবী পড়ানো হয়, তাই বেশীর ভাগ প্রবাসী আর অসচেতন মধ্যবিত্তরা তাদের সন্তানদেরকে এখানে পড়তে দেয়।
যারা ছাত্রশিবির করত, তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলত, আমরা "ফুলকুড়ির আসরে" ছিলাম আগে, সেখান থেকে বের হওয়ার পর ছাত্র-
শিবিরে যোগ দিয়েছি।
"ফুলকুড়ির আসর" জামাত-শিবিরের পরিচালনায় এই সেই
আসর,যেখানে ফুলকে কুড়িতেই নষ্ট করে ফেলা হয়। এই
সংগঠনটি সম্পূর্ণরুপে ছাত্রশিবিরের কর্মীদের দ্বারা পরিচালিত হয়। এখানেই
শিশু-কিশোরদের শিখানো হয়, গোলাম আজম ছিলেন ভাষা সংগ্রামী। এই সংগঠনে, পড়ার বয়স থেকে শিশুরা অংশগ্রহন করে আর ষষ্ঠ শ্রেনীতে এসে শেষ করে।
ফুলকুড়ি থেকে উঠে আসা প্রত্যেকেই ষষ্ঠ শ্রেনীতে এসে আনুষ্ঠানিক ভাবে ছাত্রশিবিরে যোগদান করে।
ছাত্রশিবিরে যোগদান করা এইসব
কিশোর রা প্রথম অবস্থায়
থাকে শিবিরের সমর্থক। তাদের কাজ থাকে তখন জামাত-শিবিরের সম্পাদিত
কিশোর পত্রিকা "কিশোরকন্ঠ"
বিক্রি করা আর সংগঠনের রশিদ
হাতে নিয়ে নিয়ে সংগঠনের জন্য
চাঁদা সংগ্রহ করা। এই সব ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মর্যাদা ও সুবিধা পেত যা অন্যদের জন্য ছিল লোভনীয় এবং আরাধ্য। এই
আকঙ্খা থেকেই তখন অবুঝ বয়সে প্রায় প্রত্যেকেই ছাত্রশিবিরের খাতায় নাম লিখাত।
খুব অল্পই ফিরে আসতে পারে,
বাকিরা যেতে থাকে অন্ধকার থেকে ঘোর
অমানিশার অন্ধকারের দিকে........
অনেকেই অনেক ভাবে আমার কাছে জানতে চাইতে পারেন,
আমার তথ্যের সত্যতা কতটুকু? তাদের উত্তরে বলছি, আমার উল্লেখিত বিষয়াবলির মধ্য দু-একটা বিষয়
ছাড়া প্রায় সব কটার আজও একই পুনরাবৃত্তি হচ্ছে। যে কেউ খুব সহজেই কুমিল্লার টমসনব্রীজ সংলগ্ন ইপিজেড রোডে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে এসে এসব ঘটনাবলি নিজ চোখে প্রত্যক্ষ করতে পারেন।
এই স্কুলে প্রতি ক্লাসে ছাত্রশিবিরের
বড় ভাইরা নিয়মিত আসে, তাদের কাজ হচ্ছে ছাত্রদের সাথে একটা ভাল সর্ম্পক করে, স্বাধীনতা-শেখ মুজিব এই সব বিষয়ে দুষ্টামির ছলে ছাত্রদের
মগজে বিকৃত ধারণা ঢুকিয়ে দেয়া। প্রায় সমস্ত শিক্ষক এবং শিবিরের বড় ভাইরা এই কাজটাই করতেন।
নবম শ্রেনী ব্যবসায় শাখায় ধর্ম ক্লাস নিতেন
মাওলানা মোসলেহ উদ্দিন। একদিন তিনি ধর্ম ক্লাসের ফাকে বললেন, আওয়ামী লীগ বলে শেখ মুজিব নাকি জাতির পিতা-
আসলে কি কথা ঠিক? কথা ঠিক নয়। আমাদের পিতা মোট ৩ জন- ১) আদিম পিতা হযরত আদম(আঃ), ২) মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম(আঃ)
এবং ৩)আমাদের প্রত্যেকের
জন্মদাতা পিতা। তা ছাডা আমাদের কোন পিতা নেই। এই কথা গুলো তিনি কয়েকবার ক্লাসের ছাত্রগুলোকে নিয়ে কোরাস করে পড়লেন।
বাঙলা পড়াতেন আক্তার স্যার। একদিন তিনি পড়ার ফাকে বললেন, রবি ঠাকুরের গান কোনো গান হল নাকি? শুনলেই ঘুম আসে। গান হচ্ছে নজরুলের, কী জোশ্ ইসলামী গজল গুলোতে।
কিছু বিষয় ছাত্রদেরকে শিবিরের বড় ভাইরা শিখাতেন। যেমন, জাতির পিতাকে বলা "জুতার ফিঁতা"; বঙ্গবন্ধুকে বলা "ভাঙ্গা বল্টু"। কেউ এখনও এই স্কুলে গিয়ে যদি ছোট ক্লাসের কোন ছাত্রকে প্রশ্ন করেন, তোমরা জাতির পিতা আর বঙ্গবন্ধুকে কি বল? উত্তরেই আমার কথার সত্যতা টুকু খুজে পাবেন ।
আমরা কয়েকজন বন্ধু একসাথে শহরের আরেকটি স্কুলে পড়তাম। আমার বন্ধু বাসার কাছাকাছির জন্য আর অন্যদের হোস্টেল সুবিধার জন্য-৭ম শ্রেনীতে একসাথে এসে এই স্কুলে ভর্তি হল। আমি সহ ঐ সব বন্ধুরা একসাথে আগের স্কুলে থাকতে বিজয় দিবস, মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবসে কঁপালে জাতীয় পতাকা বেধে শহীদ মিনারে ছুটে যেতাম। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দিনে ঐ স্কুলে কাঙালী ভোজ হত, এসব অনুষ্ঠানে আমরা একসাথে মেতে উঠতাম। কিন্তু এই স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি পর অষ্টম শ্রেণীতে উঠতে উঠতেই আমার বন্ধু কয়েকজন একেবারে বদলে গেল। তারা তখন দেশ নিয়ে রাজনীতি নিয়ে খুবই সিরিয়াস হয়ে গেল। স্বাধীনতা, বিজয় তাদের কাছে অর্থহীন হতে থাকল প্রতিদিন। এই স্কুলটি কখনোই এই সব দিবস গুরুত্ব দিয়ে পালন করে না, থাকে নানা ইচ্ছাকৃত অবহেলা।
একদিন স্কুলে কোন এক কারনে ক্লাস ছুটি দিয়ে দিল তাড়াতাড়ি, আমার ঐ বন্ধুরা আমাকে স্কুল মসজিদে নিয়ে গেল একটা মিটিংয়ে এবং কয়েকজন শিবিরের বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। তারা আমাকে সাদরে গ্রহন করলেন এবং বিভিন্ন উপদেশ দিতে থাকলেন এবং মাঝে মাঝে কয়েকটা প্রশ্ন করতে থাকলেন; এর মধ্য একটা প্রশ্ন হল, তোমার আব্বু কোন রাজনৈতিক দলকে সমর্থন করে? আমি বললাম, আওয়ামী লীগ। তিনি মাথা নাড়িয়ে বললেন, তুমি? আমি বললাম, আমিও আওয়ামী লীগ। তিনি বললেন, ভালো। কিন্তু রাজনীতির পাশাপাশি আমাদের তো ইসলামী আন্দোলনও করতে হবে, দেশতো ক্রমশই ইহুদী-নাছাড়াদের হাতে চলে যাচ্ছে। আমি সম্মতি দিলাম। তিনি সেদিনের মত আর কিছু বললেন না, আরেক দিন কথা হবে বলে আমাকে কয়েকটি বই পড়তে দিয়ে বিদায় দিলেন।
এভাবেই প্রতিদিন একটু একটু করে শত শত স্বাধীনতা প্রেমী যুবকরা হারিয়ে যাচ্ছে জামাত-শিবিরের নষ্ট থাবায় অতল থেকে অতল গহবরের দিকে......

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

আল্লাহ বানাইছে ইসলাম,আর শয়তান বানাইছে জামাতি ইসলাম

পোংগায় ডিমের থেরাপি পড়লে ওরে কত কথা বলে রে!! তার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা আছে, কিন্তু দেলুর মত কমই দেখছি!!! হাদারাম সারাজীবন ওয়াজ নসিওত কইরা মানুষরে কত না গণিমতের পথ দেখাইছে!!!! তার ওয়াজ শোনা মানে গণিমতের শক্তি পাওয়া!! আর সেই শক্তির উৎস কাঁঠাল পাতা!!!
গণিমতের অনুসারীদের কাছে তিনি চরম ভদ্রলোক-ধার্মিক(ছাগুকুল তাই বলে)!! আসলেই তাই। তেমন কিছুই করেন নি, খালি ৭১ এ মানুষের সোনা নিয়া টানাটানি করছেন!!এইত!!!

উনার ওয়াজ শুনা মানে নেকি হাসিল করা সেই সাথে জান্নাত নিশ্চিত করা!! তাইতো হাদারাম ঘোষণা দিয়া দেয় শহীদ “জননী জাহানারা ইমাম” অথবা “ডঃ কুদরত- ই-খুদা”র স্থান কই হবে, তাই উনাদের মত মানুষদের নাম বিকৃত করতেও এই পশুর লজ্জা হওয়ার কথা না।

তাতে কি কিছুদিন আগেই ট্রাইব্যুনালে একজন সাক্ষী যখন হাদারামরে “দেলু রাজাকার” কইছে, তখন উনার পাকি দিলে বহুত আঘাত লাগছে!!! উনি আপত্তি জানাইছেন!!! তখন উনি কুরআন-হাদিস নিয়া টানাটানি শুরু করছেন, কারো নাম বিকৃতি করা গুনাহ, ধর্মের বাণী শুনাইয়া দিলেন!!! কিন্তু কথা হচ্ছে ওয়াজে হাদারাম যখন অন্যদের নাম বিকৃত করছিল, তখন কোন ধর্মের কথা কইছিল!!! গণিমতের মাল!!!!
পোংগায় ঠিক মত থেরাপি পড়লে উলটা পথে রি-অ্যাকশান হবে স্বাভাবিক...।।

সারাদিন কাঁঠাল পাতা চিবাইলে কারো বুদ্ধি বাড়ার কথা না, তাই গু আজম এর বলদামি দেইখাও অবাক হই নাই। যারা ATN নিউজ এর এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখছেন ভোলার কথা না, প্রতি কথায় বিনুদিন ছিল। ঐ ভিডিও অনেক বড় সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে!! এখন দেখি এই পশুটার কিছু ভণ্ডামি। বুদ্ধিজীবী নিধন কইরা উনার খায়েশ মিটে নাই, তাই শিক্ষা ব্যবস্থার পোন্দেও হাত দিতে চাইছিলেন। কেমনে কি?? রীতিমত শিক্ষাবিদ হইয়া যাওয়ার উপক্রম একখান চটি লিখছেন “শিক্ষাব্যবস্থায় ইসলামী রূপরেখা”, ঐ বইয়ের ২১ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গোটা পরিবেশ একেবারেই ইসলামবিরোধী”।
কিন্তু এ কি? সাপ্তাহিক ২০০০ এর সাথে এক সাক্ষাৎকারে। "আমি আমার ছেলেদের মাদ্রাসায় দেইনি এজন্য যে আমি তাদের যোগ্য বানাতে চাই"
এ কার হত দৃষ্টি!!!!!!
এইটা কি পোদ না মুখ!!! বুঝতে পারতাছি না!!

তার আরও অনেক বলদামির মধ্যে অন্যতম সেরাগুলো,
গোলাম আযম বলেছিলেন, ফাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই।
(দৈনিক সংগ্রাম/ ২৬ সেপ্টেম্বর, ১৯৭১)
মন্তব্যঃ বেঁচে আছে!! তবে ছাগু হয়ে।

*১৯৭১ সালে গোলাম আযম বলেছিলেন, বাংলাদেশ নামের কিছু হলে আমি আত্মহত্যা করবো।
(নাগরিকত্ব মামলার শুনানীতে এটর্নি জেনারেল/ ভোরের কাগজ, ০৯.০৫.৯৪)
মন্তব্যঃ এখনো করে নাই,পোংগা লাল হইলে করবো।

*রাজাকারদের সমাবেশে গোলাম আযম বলেন, কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ করে যেতে হবে।
(দৈনিক সংগ্রাম/ ১৭ সেপ্টেম্বর, ১৯৭১)
মন্তব্যঃ কালেমার ঝাণ্ডার চেয়ে গণিমতের ঝাণ্ডাই বেশি উঁচু ছিল।

*গোলাম আযম বলেন, কোন ভাল মুসলমানই তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না। রাজাকাররা খুব ভাল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন
(দৈনিক সংগ্রাম/ ০২ অক্টোবর, ১৯৭১)
মন্তব্যঃ আসলেই ভালো কাজ করছে, সব রাজাকার তাদের বউ গোলামের কাছে বন্ধক রাখছিল।
আরও হাজার খানেক তথ্য প্রমাণ দেওয়া যাবে, শুধু ধর্মের নামে তাদের ভণ্ডামির চিত্র ছাগুদের সামনে দেওয়ার জন্যই এই লেখাটা। কারণ তারা প্রতিদিনই নতুন কিছু প্রোপাগান্ডা নিয়ে হাজির হয়।

জাপানের হিরোশিমা এবং নাগাসাকি আজও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বিকলাঙ্গতা যেমন কাটিয়ে উঠতে পারে নি।
তেমনি বাঙালি জাতিও ইতিহাসের বিকৃতি থেকে বের হতে পারছে না, এই পাকি বীর্যদের জন্য। সময় এসেছে এদের চিরতরে মুছে দেওয়ার।
পরের পর্বে কেরু অ্যান্ড কোং খ্যাত নিজামি হুজুর এবং পতিতা সর্দার মুজাহিদ খাতুন কে নিয়ে লিখব।
কৃতজ্ঞতাঃ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল পেজ এবং গ্রুপ এর সদস্যদের কাছে।

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

হজ্জ

হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। হজ্জের আভিধানিক অর্থ হলো সংকল্প বা ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় শরীয়তের যথাযথ বিধান অনুযায়ী কা‘বা শরীফের যিয়ারতের (দর্শনের) উদ্দেশ্যে গিয়ে নির্ধারিত ইবাদত পালন করাকে হজ্জ বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ্ তাআলা বলেছেন,
“ওয়ালিল্লাহি ‘আলান্নাসি হিজ্জুল বায়তি মানিস্তাতাআ ইলায়হি সাবীলা”
অর্থাৎ, কা‘বা গৃহের হজ্জ সেসব লোকের উপর বাধ্যতামূলক করা হয়েছে যারা সেখানে যাবার যোগ্যতা রাখে।
(সূরা আলে ইমরান: ৯৮ আয়াতাংশ)
হযরত রসূলে করীম (সঃ) বলেছেন,
“সামর্থ্য থাকা সত্ত্বেও কোন ব্যক্তি হজ্জ আদায় না করলো সে ইহুদী কি খৃষ্টান হয়ে মৃত্যুবরণ করলো সে বিষয়ে আমার কোন পরওয়া নেই”।
(তিরমিযী)
এ নির্দেশ হতে দেখা যায়, নিম্নে বর্ণিত যোগ্যতার অধিকারীর ওপরেই হজ্জ ফরয করা হয়েছে:
  • (১) স্বাস্থ্যবান মুসলমান,
  • (২) প্রাপ্ত-বয়স্ক বুদ্ধিমান,
  • (৩) সংসার পরিচালনার পর হজ্জে যাওয়ার মত আর্থিক সংগতি,
  • (৪) রাস্তার নিরাপত্তা,
  • (৫) স্ত্রীলোকের জন্যে মাহরিম (যাদের সঙ্গে বিবাহ অবৈধ) সঙ্গী।
সূরা বাকারার ২৫ রুকুতে আল্লাহ্ তাআলা হজ্জ যাত্রীকে উপযুক্ত পাথেয় সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন। স্ত্রীলোকের মাহরিম সঙ্গী না নিয়ে হজ্জ যাত্রা নিষিদ্ধ হওয়ার বিবরণ বুখারী ও মুসলিম শরীফের হাদীসে দেখতে পাওয়া যায়।

তিন প্রকার হজ্জ

হজ্জ তিন প্রকার:- (১) তমত্তো-হজ্জের মাসগুলোতে (শাওয়াল, যিলকদ ও যিলহজ্জ) প্রথমে শুধু উমরাহ্‌র জন্যে ইহরাম বেঁধে উমরাহ্‌র পর অর্থাৎ বায়তুল্লাহ্‌র তোয়াফ ও সাফা-মারওয়ার মাঝে সাত পাক দেয়ার পর কেশ কর্তন করে ইহরাম খুলে ফেলা, এরপর আটই যিলহজ্জ নূতন করে ইহরাম বেঁধে হজ্জের অনুষ্ঠান পূর্ণ করা; (২) কিরান-মিকাত (ইহরাম বাঁধার নির্ধারিত স্থান) হতে হজ্জ এবং উমরাহ্‌র উদ্দেশ্যে ইহরাম বাঁধা এবং একই ইহরামে হজ্জ ও উমরাহ সম্পন্ন করা, (৩) মুফরাদ -মিকাত হতে শুধু হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাঁধা। এতে উমরাহ করতে হয় না।

মানাসিকে হজ্জ বা হজ্জের অনুষ্ঠান-সূচী

(ক) ইহরাম, (খ) তোয়াফ বা বায়তুল্লাহ্ পরিক্রমণ; (গ) সয়ী বা সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাত পাক দেয়া, (ঘ) উকূফে আরাফাত বা আরাফাতে অবস্থান, (ঙ) মুজদালিফা ও মীনাতে অবস্থান, (চ) রমি করা বা কংকর নিক্ষেপ, (ছ) কুরবানী করা, (জ) তোয়াফে বিদা প্রভৃতি। নিচে উক্ত অনুষ্ঠানগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেয়া হলো:
  • ক. ইহরাম:
    হজ্জের বিশেষ পোশাক সেলাইবিহীন দুটি চাদর। একটি পরিধান করতে হয় এবং অপরটি গায়ে জড়িয়ে নিতে হয়। এ নির্দেশ শুধু পুরুষের বেলায় প্রযোজ্য। মহিলারা সাধারণ পোষাক পরিধান করতে পারেন, তবে মুখ আবৃত করা নিষেধ। ইহরাম বাঁধার পূর্বে গোসল করা উচিত। ইহরামের জন্যে দু রাকা‘আত নামায পড়ার পর নিয়্যত করার বিধান আছে। মুহরিমের জন্যে নিম্নে বর্ণিত বিষয়গুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যথা-মাথা (শুধু পুরুষের জন্য) ও মুখ আবৃত করা, সুগন্ধি ব্যবহার, কেশ মুন্ডন, নখ কাটা, শিকার করা, কোন প্রাণী হত্যা করা, ঝগড়াবিবাদ করা, গালমন্দ অথবা বাজে কথা বলা, বিবাহ করা বা বিবাহ পড়ান, সহবাস ইত্যাদি। ইহরাম অবস্থায় উচচঃস্বরে ‘তলবীয়া’ পাঠ করতে হয়। তলবীয়ার বাক্যগুলো এরূপ:-
    “লাব্বায়িকা আল্লাহুম্মা লাব্বায়িক, লাব্বায়িকা লা শারীকা লাকা লাব্বায়িক, ইন্নাল হামদা ওয়ান্ নি’মাতা লাকা ওয়াল মূলক, লা শারীকালাক”
    অর্থাৎ - “উপস্থিত, হে আল্লাহ্! আমি উপস্থিত; আমি উপস্থিত, তোমার কোন শরীক নেই, আমি উপস্থিত; নিশ্চয় সব প্রশংসা এবং অশেষ অনুগ্রহের তুমিই মালিক এবং আধিপত্যেরও (মালিক) তোমার কোন অংশীদার নেই।”
    ইহরাম, হজ্জ ও উমরাহর জন্য তলবীয়া পাঠ করা একান্ত জরুরী। হজ্জে ৩টি ফরযের এটা অন্যতম।
  • খ. তোয়াফ:
    দোয়া সহকারে পবিত্র কা’বা গৃহকে সাতবার প্রদক্ষিণ করাকে ‘তোয়াফ’ বলে। প্রথম তিন চক্করে দ্রুত পদক্ষেপ সহকারে এবং কাঁধ দুলিয়ে প্রদক্ষিণ করাকে রমল বলে। প্রথম তোয়াফকে কুদুম বলে। তোয়াফের ক্ষেত্রে হাতিম (কা’বার পরিত্যক্ত স্থান)-ও কা’বা গৃহের অন্তর্গত। কাবাগৃহের যে কোণে ‘হজরে আসওয়াদ’ (কালো পাথর) অবস্থিত সেই কোণ হতে তোয়াফ শুরু করতে হয়। প্রতি চক্কর শেষে কালো পাথরকে চুম্বন করতে হয়। চুম্বন করা সম্ভব না হলে হাত দিয়ে ইঙ্গিত করলেও চলবে। উল্লেখ্য, হযরত উমর (রাঃ) একদিন তোয়াফ কালে চুম্বন করতে গিয়ে বলেছিলেন,
    “হে পাথর! আমি জানি তোর ভালমন্দ করার কোনই ক্ষমতা নেই, কিন্তু আমার প্রিয় নবীকে চুম্বন করতে দেখেছি বলে আমিও তোকে চুম্বন করলাম”।
    (বুখারী ও মুসলিম)
    হজরে আসওয়াদের পূর্ব কোণকে ‘রুকূনে ইয়ামনী’ বলে। সেই কোণকেও স্পর্শ বা চুম্বন করা যায়। সাত তোয়াফের পর মাকামে ইব্রাহীমে দু রাকা‘আত নামায পড়ার বিধান আছে। ১০ই যিলহজ্জ মীনাতে কুরবানী করার পর ১০, ১১ বা ১২ তারিখের মধ্যে বায়তুল্লাহ্‌র তোয়াফ করা হজ্জের অন্যতম ফরয। এ তোয়াফকে “তোয়াফে যিয়ারত” বলে।
  • গ. সয়ী:
    সাফা পাহাড় হতে শুরু করে মারওয়া পাহাড় পর্যন্ত সাতবার ঘুরে আসাকে ‘সয়ী’ বলে। দুই পাহাড়ের মধ্যবর্তী একটি স্থানে হযরত বিবি হাজেরার অনুকরণে দৌড় দিতে হয়। হজ্জ এবং উমরাহ্কারীদের এটাও একটি অনুষ্ঠান। সয়ীর পর যমযমের পানি পান করা সুন্নত।
  • ঘ. উকূফে আরাফাত:
    ৯ই যিলহজ্জ সূর্য ঢলে পড়ার পর হতে সূর্যাস্তের পর পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাকে ‘উকূফ’ বলে। সেদিন যুহর ও আসরের নামায জমা’ করে পড়া এবং দোয়া ও ইস্তিগফারের মাঝে সময় অতিবাহিত করতে হয়। এটা হজ্জের একটি প্রধান ফরয। রসূলে করীম (সাঃ) বলেছেন,
    “৯ই যিলহজ্জ দিনে অথবা রাত্রে যে এক মুহূর্ত আরাফাতে অবস্থান করেছে তার হজ্জ সম্পূর্ণ হয়েছে।”
  • ঙ. মুজদালিফা ও মীনাতে অবস্থান:
    ৮ই যিলহজ্জ হতে ৯ই যিলহজ্জ আরাফাতে যাওয়ার পূর্ব পর্যন্ত মীনাতে অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামায পড়া সুন্নত। আবার ১০ই যিলহজ্জ হতে ১২ই অথবা ১৩ই যিলহজ্জ পর্যন্ত মীনায় থাকতে হয়। আরাফাত হতে মীনায় ফেরার পথে ‘মাশারাল হারাম’ পাহাড়ের পাদদেশে মুজদালিফা নামক স্থানে রাত্রিযাপন ও সেখানে মাগরিব ও ইশার নামায জমা’ করে পড়ার বিধান আছে।
  • চ. রমি করা বা কংকর নিক্ষেপ:
    জমারাতুল আকাবা, উলা ও উসতাতে পাথর নিক্ষেপকে ‘রমি’ বলে। ১০ই যিলহজ্জ দ্বিপ্রহরের পূর্বে শুধু আকাবাতে এবং ১১ ও ১২ তারিখে (সম্ভব হলে ১৩ তারিখেও) সূর্য ঢলে পড়ার পর যথাক্রমে উলা, উসতা ও আকাবাতে সাতটি করে কংকর নিক্ষেপ করতে হয়। সাধারণত একে রূপকভাবে শয়তানের উপর পাথর মারা বলা হয়।
  • ছ. কুরবানী করা:
    কিরান ও তমত্তো হাজীদেরকে প্রথম দিন ‘রমি’ (প্রস্তর নিক্ষেপ) করার পর ১২ তারিখের মধ্যে মীনায় কুরবানী করতে হয়। কুরবানীর পর মস্তক মুন্ডন করার রীতি আছে। যারা কুরবানী করার সামর্থ্য রাখে না তারা দশটি রোযা রাখবে (সূরা বাকারা ২৪ রুকূ দেখুন) ।
  • জ. তোয়াফে বিদা:
    বিদেশী হাজীদেরকে মক্কা ত্যাগের পূর্বে শেষ বারের মত কা’বা শরীফের ‘তোয়াফ’ করতে হয়। বিদায় কালের তোয়াফকে তাই বলা হয় ‘তোয়াফে বিদা’। হেরেমের সীমা মক্কা শরীফ হতে কোন দিকে তিন মাইল, কোন দিকে সাত মাইল এবং জেদ্দার দিক হতে দশ মাইল স্থানকে হেরেমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নির্ধারিত সীমার মধ্যে শিকার করা, কোন প্রাণীকে বিতাড়িত করা এবং ঘাস বা বৃক্ষ কর্তন করা নিষিদ্ধ। তবে প্রয়োজনবোধে হিংস্র ও ক্ষতিকর প্রাণী বধ করার অনুমতি আছে। মিকাত এটা হলো হেরেমের সীমানায় নির্দিষ্ট কতগুলো স্থান। ভারত, বাংলাদেশ ও পূর্বাঞ্চলের লোকদের জন্যে ইয়ালমলম পাহাড়কে ‘মিকাত’ নির্ধারণ করা হয়েছে। যারা মিকাতের সীমানার মাঝে বাস করে তারা নিজ নিজ স্থানেই ইহরাম বাঁধবে। হজ্জ ও উমরাহ্ ৮ই যিলহজ্জ হতে ১৩ই যিলহজ্জ মেয়াদের মাঝে অনুষ্ঠিত শরীয়ত নির্ধারিত কর্মকে হজ্জ বলে। বছরের অন্যান্য দিনে ইহরামের সাথে ‘তোয়াফ’ ও ‘সয়ী’ করাকে ‘উমরাহ্’ বলে। ফরয নামাযের সাথে যেরূপ সুন্নত ও নফল নামায পড়ার রীতি আছে, তদ্রুপ হজ্জের আগে ও পরে সুন্নত এবং নফল উমরাহ্ করা হয়। হজ্জে ভুলত্রুটির জন্যে ‘ফিদিয়া’, সদকা, কুরবানী ও রোযার ব্যবস্থা রয়েছে। (বিস্তারিত অবগতির জন্য সূরা বাকারার ২৪ রুকূ ও সূরা মায়েদার ১৩ রুকূ দ্রষ্টব্য)

কা‘বা শরীফ ও হজ্জের সংক্ষিপ্ত ইতিহাস

কোন কোন রেওয়ায়াত অনুযায়ী কা’বা শরীফের প্রথম বা মূল প্রতিষ্ঠাতা হলেন হযরত আদম (আঃ) (তফসীর ইবনে কাসীর) । পবিত্র কুরআনের মতে এটাই পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গৃহ।
“ইন্না আওয়ালা বাইতিও উযিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাঁ ওয়া হুদাল্লিল ‘আলামীন’
অর্থাৎ- নিশ্চয় সর্বপ্রথম মানব জাতির জন্য যে ঘর প্রতিষ্ঠিত করা হয়েছিল তা হলো বাক্কাতে তা আশিসপূর্ণ ও হেদায়াতের কারণ সমগ্র বিশ্বের জন্য।
(সূরা আলে ইমরান: ৯৭)
যবুর কিতাবেও এর উল্লেখ দেখতে পাওয়া যায় (Psalm ৮৪: ৪,৬)। উল্লেখ্য, বাক্কা সেই উপত্যকার প্রাচীন নাম যেখানে বর্তমান মক্কা নগরী অবস্থিত। আজ হতে প্রায় চার হাজার বছর পূর্বে খোদাপ্রেমিক ইব্রাহীম (আঃ) আল্লাহ্ তাআলার নির্দেশে আপন প্রিয়তমা স্ত্রী হযরত হাজেরা (রাঃ) এবং প্রাণাধিক পুত্র হযরত ইসমাঈল (আঃ)-কে বর্তমান মক্কা শহর যেখানে অবস্থিত সেখানে রেখে যান। সে যুগে উক্ত স্থান সম্পূর্ণ জনমানবহীন ছিল। জীবন ধারনের কোন উপকরণ সেখানে ছিল না। সামান্য কিছু খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা করত আল্লাহ্‌র ওপর ভরসা করে স্ত্রী-পুত্রকে রেখে হযরত ইব্রাহীম (আঃ) নিজ এলাকায় প্রত্যাবর্তন করেন। এদিকে কয়েক দিনে যখন খাদ্য ও পানীয় নিঃশেষ হয়ে গেল তখন ক্ষুধা ও পিপাসায় কাতর পুত্র ইসমাঈলকে নির্ঘাত মৃত্যুর হাত হতে রক্ষা করার জন্যে অসহায় জননী হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে ইতস্তত ছুটোছুটি করতে থাকেন। সব চেষ্টা যখন ব্যর্থতায় পর্যবসিত হলো, তখন আল্লাহ্ তাআলা মরুভূমির তলদেশ হতে এক সুস্বাদু পানীয় জলের ফোয়ারা নির্গত করেন। প্রাচীন গ্রন্থেও এর বর্ণনা দেখতে পাওয়া যায় (আদি: ২১:১৯)। এ ফোয়ারা পরবর্তীকালে ‘যমযম কূপ’ নামে প্রসিদ্ধি লাভ করে। পরবর্তীকালে এ কূপকে কেন্দ্র করে লোক বসতি গড়ে ওঠে এবং পবিত্র মক্কা নগরীর ভিত্তি স্থাপিত হয়। আল্লাহ্‌র নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) পুনরায় স্ত্রী-পুত্রের সাথে মিলিত হওয়ার জন্যে মক্কায় আগমন করেন। আল্লাহ্ তাঁকে স্বপ্নযোগে একমাত্র প্রিয় পুত্রকে কুরবানী করার নির্দেশ প্রদান করেন। তৎকালীন যুগে সমাজে নরবলীর প্রচলন থাকায় হযরত ইব্রাহীম (আঃ) স্বপ্নাদেশ অনুযায়ী পুত্র ইসমাঈলকে জবাই করতে উদ্যত হন, কিন্তু আল্লাহ্তাআলা প্রত্যাদেশ বাণী দিয়ে ইসমাঈলের পরিবর্তে পশু কুরবানী করার আদেশ দিয়ে ইসমাঈলকে আল্লাহ্‌র বাণী প্রচারের জন্যে উৎসর্গ করার হুকুম প্রদান করেন। তখন হ’তে হযরত ইব্রাহীম (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর পুণ্য-স্মৃতির স্মরণে প্রতি বছর পশু কুরবানীর প্রচলন হয়েছে। আদম (আঃ) কর্তৃক নির্মিত ইবাদত গৃহটি তখন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তাই আল্লাহ্ সেই গৃহকে পুনঃ নির্মাণের জন্যে ইব্রাহীম (আঃ)-কে নির্দেশ প্রদান করেন। ইব্রাহীম (আঃ)-এর পুত্র ইসমাঈল (আঃ)-এর সহযোগে কা’বা গৃহকে নতুন করে গড়ে তোলেন। নির্মাণ কাজ সমাপ্ত হলে আল্লাহ্‌তাআলা হজ্জের ঘোষণা করার আদেশ প্রদান করেন। “ওয়া আয্যিন ফিন্নাসি বিল হাজ্জ” (সূরা হজ্জ, রুকু-৪)। ছাদ বিহীন কা’বা গৃহটি ৯ হাত উঁচু, ২৩ হাত দীর্ঘ এবং ২২ হাত প্রস্থ বিশিষ্ট ছিল। পরবর্তীকালে কা’বা গৃহের আরো বহুবার সংস্কার করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুওয়ত লাভের পূর্বে কোরেশরা যখন কা’বাগৃহের মেরামত করে তখন পাথরের অভাবে মূল গৃহটিকে বাধ্য হয়ে কিছুটা ছোট করতে হয়। সেই পরিত্যক্ত অংশের নাম ‘হাতিম’। তোয়াফের হিসাব রক্ষার সুবিধার্থে গৃহের এক কোণে কাল রঙের একটি পাথর স্থাপন করা হয়। এ পাথরই ‘হজরে আস্ওয়াদ’ নামে পরিচিত। বাইবেলেও এ পাথরের উল্লেখ দেখতে পাওয়া যায়, যথা-
“তা পরীক্ষাসিদ্ধ প্রস্তর, বহুমূল্যবান কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসানো”।
(যিশাইয় - ১৮:১৬)
পবিত্র কা’বা হজ্জ এবং হযরত ইব্রাহীম (আঃ)-এর ঘটনা কুরআনের সূরা মায়েদা ১৩ রুকূ, বাকারা ১৫, ২৪ ও ২৫ রুকূ, হজ্জ ৪ রুকূ, সাফ্‌ফাত ৪ রুকূ, ইব্রাহীম ৬ রুকূ, আনকাবূত ৭ রুকূতে বর্ণিত হয়েছে। তৎসঙ্গে বাইবেলের আদি পুস্তকের ২, ১২, ১৬, ১৭, ১৮ অধ্যায় এবং যিশাইয় ৪৫:১৩, ১৪ পদ দ্রষ্টব্য।

হজ্জের উদ্দেশ্য ও শিক্ষা

হযরত খলীফাতুল মসীহ সানী (রাঃ) তাঁর বিখ্যাত “তফসীরে কবীর”-এ সূরা হজ্জের যে দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছেন নিম্নে এর অংশ বিশেষের ভাবার্থ প্রদান করা হলো:
“আল্লাহ্ তাআলা বলেছেন, আমি ইব্রাহীমকে এটাও বলে দিয়েছিলাম, এ হুকুম শুধু তোমার জন্যেই নয় বরং গোটা মানব জাতির জন্যে। লোক দূর দূর হতে আগমন করবে আর এভাবে সারা দুনিয়ায় একটি মাত্র ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পথকে সুগম করবে। লোকেরা কুরবানী করার পর গোসল করে নিজেদের দেহের মলিনতা দূর করার সাথে সাথে তাদের অন্তরকেও পরিষ্কার করবে এবং তারা আল্লাহ্‌র সাথে যে ওয়াদা করেছিল তা পূর্ণ করবে ও এ পুরাতন গৃহের তোয়াফ করবে। এতে যেন কেউ এ কথা না বুঝেন যে এ প্রাণহীন বস্তুকে খোদার তুল্য সম্মান প্রদান করা হয়েছে। তোয়াফ একটি প্রাচীন পদ্ধতি, যা কুরবানীর প্রতীক হিসাবে ব্যবহৃত হতো। কোন লোক অসুস্থ হলে তার চারদিকে তোয়াফ করা হতো। এর উদ্দেশ্য ছিল রোগাগ্রস্থ ব্যক্তির পরিবর্তে তোয়াফকারী নিজের জীবন কুরবানী করতে চায়। আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে যুগে যুগে এমন সব লোকের উদ্ভব হবে যারা এ গৃহের সম্মান এবং আল্লাহ্ তাআলার ইবাদতকে কায়েম রাখার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে। অন্যথায় বাহ্যিকভাবে এ তোয়াফের কোন মূল্য নেই। সূরা হজ্জের বর্ণিত আয়াতে আল্লাহ্ তাআলা ইসলামের অন্যতম প্রধান ইবাদত হজ্জের উল্লেখ করে বলেছেন, প্রতি বছর লক্ষ লক্ষ লোক বিভিন্ন দেশ ,বিভিন্ন জাতি, অসংখ্য সংস্কৃতির ধারক ও বাহক এবং নানা ভাষাভাষী হওয়া সত্ত্বেও মক্কায় একত্র হয়ে এ সত্যেরই সাক্ষ্য প্রদান করে থাকে যে তাদের মাঝে বর্ণ, গোত্র ও ভাষার শত শত পার্থক্য থাকা সত্ত্বেও ইসলামের তৌহীদমন্ত্র তাদেরকে একই সূত্রে গেঁথে দিয়েছে। সমবেত মুসলিমরা তাদের কর্ম দিয়ে এটিও প্রমাণ করবে, এ কা’বা গৃহের হেফাযতের জন্য তারা সদা প্রস্তুত এবং কোন শক্তিই কা’বার বিনাশ ও মুসলমানের একতাকে নষ্ট করতে সক্ষম নয়। সমবেত জনতা দুনিয়ার কোন্ কোন্ প্রান্তে ইসলাম প্রচার লাভ করেছে শুধু তাই দেখে ক্ষান্ত হয় না, বরং এক অনাবাদ ও অনুর্বর অঞ্চল হতে একদিন যে ধ্বনি উত্থিত হয়েছিল, শত বাধা ও বিপত্তিকে অতিক্রম করে তা আজ দুনিয়ার সুদূর প্রান্ত হতে লক্ষ লক্ষ লোককে এনে একত্র করে দিয়েছে দেখে নিজেদের ঈমান তাজা করে। যেখানে রসূলে করীম (সাঃ)-এর জন্ম ও কর্মভূমি ছিল, যেখানে এককালে ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ বাক্য উচ্চারণ করার অনুমতি ছিল না, আজ সেখানে লক্ষ কন্ঠে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ্ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল্ হামদ’ ও ‘লাব্বায়িকা লা শারীকা লাক’ উচ্চ আওয়াজে ধ্বনিত হচ্ছে। প্রতি বছর অগণিত লোক সমবেত হয়ে জীবন্ত ধর্ম ইসলামের এবং রসূলে করীম (সাঃ)-এর সত্যতা প্রমাণ করছে। হজ্জের প্রকৃত আধ্যাত্মিক উদ্দেশ্য হলো সব ধরনের সম্পর্ককে ছিন্ন ও চূর্ণ করে একমাত্র আলাহ্ তাআলার কাছে নিজেকে উৎসর্গ করা। তাই এ উদ্দেশ্যকে বাস্তবে সার্থক করে তোলার জন্যে ক্ষমতাসম্পন্ন লোকদেরকে নির্দেশ দেয়া হয়েছে, যেন তারা পার্থিব সব কিছুকে পরিত্যাগ করে মক্কা মুর্কারমায় উপস্থিত হয় এবং এভাবে জন্মভূমি প্রিয়পরিজন ও সহায়সম্পদকে কুরবানী করার শিক্ষা গ্রহণ করে। সব পার্থিব বন্ধন হতে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ্‌র ইচ্ছায় নিজেকে উৎসর্গ করাই হজ্জের প্রকৃত উদ্দেশ্য। তাই যদি কেউ স্বপ্নে হজ্জ করতে দেখে তা হলে এর তা’বির (ব্যাখ্যা) হলো, উদ্দেশ্য পূর্ণ হওয়া আর মানব জন্মের একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ্‌র ইবাদত করা। তাই হজ্জ মানব জন্মের উদ্দেশ্যকে সফলতা দান করতে সাহায্য করে। হজ্জ সম্পন্ন করতে গিয়ে ও অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে প্রত্যেক হাজী প্রায় চার হাজার বছর পূর্বের হযরত ইব্রাহীম (আঃ), ইসমাঈল (আঃ) ও হাজেরার নজীর বিহীন ঐশীপ্রেম, ত্যাগ ও তিতিক্ষার অপূর্ব দৃশ্যকে মানব নেত্রে দর্শন করে নিজেদেরকে তদরূপ গড়ে তোলার প্রেরণা লাভ করে। আল্লাহ্‌র রাস্তায় নিঃশেষে সবকিছু দান করলে এতে ক্ষয় হয় না, জয় ও অমরত্ব লাভ করা যায়। হজ্জ এটা জ্বলন্ত ও জীবন্ত করে তুলে ধরে। হজ্জের আর একটি প্রধান শিক্ষা হলো মুসলমানদের অন্তরে কেন্দ্রের প্রতি আনুগত্য ও ভালবাসা সৃষ্টি করা। ইসলামের মূল কেন্দ্রে একত্র হয়ে দুনিয়ার বিভিন্ন অঞ্চল হতে আগত বিশ্বাসী ভাইয়েরা একে অপরের সমস্যাকে উপলব্ধি করার এবং একে অপরের সৌন্দর্যকে দর্শন করে নিজেদের জীবনকে উৎকৃষ্ট আদর্শে রূপায়িত করে বিশ্বশান্তির পথকে সুগম করার সুযোগ লাভ করে।

পরিশিষ্ট

সূরা বাকারার ২০৪ আয়াতের তফসীর করতে গিয়ে হজ্জের তত্ত্ব ও তাৎপর্য সম্বন্ধে নিম্নোক্ত সারমর্ম তফসীরে কবীরে বর্ণিত হয়েছে:
“হজ্জ একটি মহান আধ্যাত্মিক বিধান। কুরআনের শিক্ষা অনুসারে মানব জাতির জন্যে সর্বপ্রথম উপাসনালয় বা ইবাদত গৃহ হলো কা’বা (সূরা আলে ইমরান: ৯৭)। হযরত আদম (আঃ) এটা নির্মাণ করেছিলেন এবং হযরত ইব্রাহীম (আঃ) এ কা’বা পুনঃ নির্মাণ করেছিলেন। কুরআন করীম একে ‘সুপ্রাচীন’ গৃহ বলে অভিহিত করেছে (সূরা আল্ হাজ্জ: ৩০ ও ৩৪ আয়াত )। ইহূদী শাস্ত্রের এক বর্ণনায় আছে, আব্রাহাম সেই উপাসনালয় পুনর্নিমাণ করেছিলেন যা আদম কর্তৃক নির্মিত হয়েছিল। এরপর তা নূহের মহাপ্লাবনে বিধ্বস্ত হয়েছিল এবং নূহ কর্তৃক পুনর্নিমিত হয়েছিল এবং পরে ভাঙ্গনের যুগে (Age of Divisions) বিধ্বস্ত হয়েছিল। [The Targums of onkelos and Jonathan ben Uzziel-translated by T.W Ethebrige, Page-226]
এ বর্ণনার সাথে একমাত্র কা’বারই সামঞ্জস্য রয়েছে। কারণ এত প্রাচীন কালের এরূপ আর কোন উপাসনালয় নেই। এটা আল্লাহ্‌র ইচ্ছা যে এ কেন্দ্রস্থলে বিভিন্ন স্থানের মানুষ একত্র হয়ে মানব জাতির একত্ব এবং বিশ্বনিয়ন্তার সাথে সব মানবের নিগূঢ় সম্পর্কের বিষয়ে অবহিত হবে। জাতিতে বিরাজমান কৃত্রিম পার্থক্যগুলোকে ভুলে মানবতা বোধের ঐক্য-বন্ধনে আকৃষ্ট হবার জন্য হজ্জের এ অনুষ্ঠান তথা মহামিলনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্থান ও বিভিন্ন জাতির লোক হজ্জের উদ্দেশ্যে একত্র হয়ে একে অন্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করে এবং কল্যাণমূলক বিষয়সমূহ নিয়ে আলোচনা করতে পারে। এ সুযোগকে হজ্জ যাত্রীর জন্য আরও বিস্তৃত করার উদ্দেশ্যে শুধু মক্কার চার দেয়ালের মাঝেই তাকে থাকতে বলা হয় নি, অধিকন্তু মীনা, মুজদালিফা, আরাফাত এবং পুনরায় মীনায় অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। যেসব বস্তু বা স্থানের সাথে হজ্জ পালনকে সম্পর্কযুক্ত করা হয়েছে সেগুলোকে কুরআন করীমে ‘আল্লাহ্‌র নিদর্শন’ বা প্রতীকরূপে আখ্যা দেয়া হয়েছে (২:১৫৯, ৫:৩, ২২:৩৩)। বস্তুতপক্ষে এগুলোকে আল্লাহ্ তাআলা কতগুলো অন্তর্নিহিত বিষয়ের প্রতীকরূপে ব্যবহার করেছেন যার ব্যাখ্যা নিম্নরূপ:
  • ক) কা’বা বা বায়তুল্লাহ্ (আল্লাহ্‌র ঘর) উপাসনার সুপ্রাচীন এবং র্সবপ্রথম গৃহ। এ গৃহের চারদিকে হজ্জ যাত্রীরা দোয়া পড়তে পড়তে তোয়াফ বা প্রদক্ষিণ করেন এবং তারা স্মরণ করেন আল্লাহ্‌র একত্ব ও মহত্ত্বের কথা। গোটা মানব জাতির একত্বের শিক্ষাও রয়েছে এ তোয়াফের মাঝে।
  • খ) সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানোর মাধ্যমে হজ্জ যাত্রীরা স্মরণ করেন হযরত ইসমাঈল (আঃ) এবং হাজেরার করুণ অবস্থার কথা। তাঁরা হৃদয়ঙ্গম করতে পারেন কিভাবে আল্লাহ্ তাআলা জনমানবহীন অঞ্চলে নির্বাসিত নিঃসহায় বান্দাকে সাহায্য করেছিলেন।ত
  • গ) ‘মীনা’ শব্দটি ‘উমনীয়া’ শব্দ হতে এসেছে। এর অর্থ হলো কোন উদ্দেশ্য বা কোন অভিপ্রায়। মীনাতে যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করা। মীনা হতে মুজদালিফায় গমন করতে হয়।
  • ঘ) ‘মুজদালিফা’ শব্দটির অর্থ হলো নৈকট্য। এর দ্বারা হজ্জ যাত্রী হৃদয়ঙ্গম করেন, যে উদ্দেশ্যে তিনি এসেছেন তা নিকটতর বা আসন্ন। মুজদালিফার আরেকটি নাম হলো ‘মাশআ’রাল হারাম’ এর অর্থ পবিত্র প্রতীক। এটা ইঙ্গিত করছে যে আল্লাহ্‌র সাথে মিলিত হবার এক পরম লগ্ন উপস্থিত হয়েছে। মুজদালিফার পর আরাফাতে যেতে হয়।
  • ঙ) ‘আরাফাত’ কথাটির মূল অর্থ চিনতে পারা বা জানতে পারা। আরাফাতের অবস্থান হজ্জ যাত্রীকে সেই অবস্থার কথা স্মরণ করিয়ে দেয় যখন তিনি নিশ্চিতভাবে জানতে পারেন এবং তাঁর সাথে সাক্ষাৎ করেন।
  • চ) বিশ্ববাসীর এ মহামিলনের জন্য যে স্থানকে আল্লাহ্ তাআলা নির্বাচিত করেছেন, তা কোন শস্যশ্যামল, সুশোভিত স্থান নয়, বরং তা কুরআনের বর্ণনা অনুযায়ী এক অনুর্বর শুষ্ক ভূমি (১৮:৩৮), সেখানে রয়েছে শুধু বিস্তীর্ণ বালুকারাশি, কঙ্কর এবং ভঙ্গুর শিলাময় ভূমি। এরূপ একটি স্থান এ জন্যে নির্বাচিত করা হয়েছে যেন এতে আমরা বুঝতে পারি, এ স্থানে সাধারণ কোন প্রা���ৃতিক সৌর্ন্দযের আকর্ষণ নেই। সেখানে যদি কেউ যায় তবে তার যাত্রার একমাত্র উদ্দেশ্য হবে খোদা, একমাত্র খোদারই নৈকট্য লাভ। এ জন্যে আল্লাহ্ বলেছেন, জেনে রেখো, তোমাদেরকে এ স্থানে একত্র করা হয়েছে তাঁর সাথে মিলিত হবার জন্যে (কোন পার্থিব উদ্দেশ্যে নয়) (সূরা বাকারা: ২০৪)।
  • ছ) ‘ইহরাম’ দ্বারা কিয়ামতের দৃশ্যের কথা মনে করানো হয়। মৃত ব্যক্তির ন্যায় হজ্জ যাত্রী সেলাইবিহীন দু খানা চাদর দিয়ে নিজ দেহ আবৃত করেন। এ অবস্থা আরাফাতে অবস্থানকালে হজ্জযাত্রীদেরকে কিয়ামত দিবসের কথা স্মরণ করিয়ে দেয় যেন মৃত অবস্থা হতে শুভ্র পরিচ্ছদে আবৃত হয়ে মানবমন্ডলী তাদের রবের (প্রভু-প্রতিপালকের) সম্মুখে উপস্থিত হয়েছে।
  • জ) মীনাতে অবস্থানকালে তিনটি স্তম্ভের (জামারাতুল উলা বা দুনিয়া, উস্তা এবং আকাবা) তিন বার প্রস্তর নিক্ষেপের মাধ্যমে হজ্জ যাত্রী মানব জীবনের তিনটি স্তর সম্বন্ধে স্মরণ করে: (১) পার্থিব বা দুনিয়ার জীবন যা ‘জামারাত আল্ দুনিয়া’ বা নিকটস্থ স্তম্ভ দ্বারা চিহ্নিত হয়েছে, (২) কবরের স্তর বা মধ্যবর্তী স্তম্ভ (ইহজীবন এবং পরজীবনের মাঝে বিদ্যমান) যা জামারাত আলউস্তা’ বা মধ্যবর্তী স্তম্ভ বলে অভিহিত এবং (৩) পরকালের জীবন (আকাবা বলে পরিচিত) যা “জামারাত আল্-আকাবা” দিয়ে চিহ্নিত হয়েছে। এ সব স্তম্ভে প্রস্তর নিক্ষেপের মাধ্যমে শয়তানকে প্রস্তরাঘাত করার প্রতীক মনে করা হয়। ফলত মানুষের মন হতে সব প্ররোচনা এবং কুচিন্তা বিতাড়িত করতে হবে যেভাবে আল্লাহ্‌র উপস্থিতি শয়তানকে বিতাড়িত করে।
  • ঝ) পশু কুরবানীর মাধ্যম হজ্জ যাত্রীগণ স্মরণ করেন হযরত ইব্রাহীম (আঃ) এবং হযরত ইসমাঈল (আঃ)-এর কুরবানীর কথা, তাঁদের নজিরবিহীন ত্যাগ এবং তিতিক্ষার কথা। রূপকভাবে এর মাঝে এ শিক্ষা নিহিত রয়েছে যে মানুষ যেন শুধু নিজেকে কুরবানী করার জন্য সর্বদা প্রস্তুত না রাখে, উপরন্তু তাকে তার ধন-সম্পদ এমন কি সন্তানসন্ততিকেও আল্লাহ্‌র পথে একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যে কুরবানী করতে প্রস্তুত থাকতে হবে।
  • ঞ) কা’বার চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ করা, সাফা ও মারওয়ার মাঝে সাতবার দৌড়ানো; ইত্যাদির মাঝে ‘সাত’ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। আরবী ভাষায় ‘সাত’ পূর্ণতা বুঝাতে ব্যবহৃত হয়ে থাকে। (আকরাব, আল্ মাওয়ারিদ প্রভৃতি আরবী অভিধান দ্রষ্টব্য)। বিশেষ করে হজ্জের সময় এবং জীবনের অন্যান্য বিষয়েও হজ্জযাত্রীকে ‘পূর্ণতার’ দিকে দৃষ্টি দিতে হবে অর্থাৎ কোন প্রকার অসমাপ্ত বা অপূর্ণ কাজে সন্তুষ্ট থাকলে চলবে না। সংক্ষেপে বলা যায়, হজ্জের বিভিন্ন নিয়ম কানুনের মাঝে যেসব জিনিস ব্যবহার করা হয় বা যে সব কাজ করা হয় সেগুলো প্রতীকরূপে ব্যবহৃত হয়েছে। এ প্রতীকগুলোতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় রয়েছে”।
(তফসীরে কবীর, প্রথম খন্ড, সূরা বাকারার ২০৪ আয়াতের তফসীর)

হযরত মসীহ্ মাওউদ (আঃ)-এর দোয়া

সুফী আহমদ জান লুধিয়ানভীর মাধ্যমে হযরত মসীহ্ মাওউদ (আঃ)-এর পক্ষ হতে বায়তুল্লাহ্ শরীফে এ দোয়া পাঠ করানো হয়। দোয়াটির বঙ্গানুবাদ নিম্নে উল্লেখ করা হলো।
“হে করুণাময় আল্লাহ্! তোমার অধম, অযোগ্য ও গুনাহগার দাস গোলাম আহমদ, যে তোমারই দেশ ভারতে বাস করে। তার এ বিনীত আবেদন, হে রাহমানুর রাহীম! তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং আমার ত্রুটিবিচ্যুতি এবং পাপ ক্ষমা করো, কেননা তুমি গাফুরুর রাহীম। আমায় দিয়ে এমন কাজ সম্পূর্ণ করাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমার আর আমার নফসের (নফসে আম্মারা) মাঝে পূর্ব পশ্চিমের দূরত্ব সৃষ্টি করো। আমার জীবন, আমার মরণ এবং আমার যাবতীয় শক্তি তোমার রাস্তায় নিয়োজিত করো। তোমার প্রেমের মাঝে আমাকে জীবিত রাখো এবং তাতেই মৃত্যু দান করো। তোমার প্রিয় লোকদের মাঝে হতে আমাকে উত্থিত করো। হে আরহামুর রাহেমীন! যে কাজের প্রচারের জন্য তুমি আমাকে আদিষ্ট করেছ এবং যে খেদমতের জন্য তুমি আমার অন্তরে প্রেরণা সৃষ্টি করেছ, একে তোমারই অনুগ্রহে পূর্ণতা দান করো। এ অধমের হাতে বিরুদ্ধবাদী এবং ইসলাম সম্বন্ধে অজ্ঞ লোকদের হুজ্জত পূর্ণ করো। এ অধম এবং তার প্রিয় ও একান্ত বাধ্য অনুসারীদের ক্ষমা করো এবং তাদেরকে অনুগ্রহের ছায়া ও সাহায্য দান করো। নিজ রসূল (সাঃ) ও তাঁর সাহাবাগণের উপর অশেষ দুরূদ, সালাম ও বরকত নাযিল করো। আমীন, সুম্মা আমীন”।

নারীর মর্যাদার প্রতীক

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
অর্থাৎঃ "হে নবী! তুমি তোমার পত্নী, তোমার কন্যা এবং মোমেনগণের পত্নীগণকে বল, যেন তাহারা তাহাদের চাদর নিজেদের উপর (মাথা হইতে টানিয়া মুখমণ্ডল পর্যন্ত) ঝুলাইয়া লয়। এতদ্বারা তাহাদের পরিচয় অত্যন্ত সহজ হইবে এবং তাহাদিগকে কষ্ট দেওয়া হইবে না। বস্তুতঃ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।" (সূরা আহযাবঃ ৬০)
"পর্দা নারীর মর্যাদার প্রতীক"। বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। বেপর্দা আর নারী-পুরুষের অবাধ মোলা-মেশা সমাজে কেমন বিরূপ পরিস্থিতির সৃষ্টি করেছে এবং নারীকে কীভাবে ভোগ্য-পণ্যের বস্তুতে পরিণত করেছে তা আমরা আমাদের চারদিকে লক্ষ্য করলেই দেখতে পাই। পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা, অশান্তি, দাম্পত্য-কলহ ও পারস্পরিক অবিশ্বাস, বিবাহ-বিচ্ছেদ, নারী-নির্যাতন ইত্যাদি সবকিছুর পেছনেই একটি প্রধান কারণ হলো পর্দাহীনতা এবং নর-নারীর অবাধ মেলা-মেশা।
যদিও ইসলামের পর্দা-ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতা অথবা এর অন্তর্নিহিত তাৎপর্যকে না বুঝার কারণে কেউ কেউ একে পশ্চাৎপদতা, সেকেলে, নারীকে শৃঙ্খলিতকরণের পন্থা, উন্নয়নের অন্তরায় এবং নারী ও পুরুষের মধ্যে একটি বৈষম্য সৃষ্টির প্রয়াস বলে আখ্যায়িত করে থাকেন। মূলত এই ভুল বুঝাবুঝির জন্য মুসলিম-বিশ্বের কতিপয় এলাকায় ইসলামের সত্যিকার শিক্ষার অপপ্রয়োগ আর পাশ্চাত্য গণমাধ্যমের নেতিবাচক ভূমিকাই দায়ী। পাশ্চাত্য গণমাধ্যমের এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে, ইসলামের কথা উঠলেই তার প্রতি একটা কুৎসিৎ আচরণ প্রদর্শন করা হয়। আর তাঁদের এই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমাদের এই অঞ্চলেও অনেকে পর্দা-প্রথা সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে থাকেন। একজন খ্রীষ্টান 'নান' বা ধর্মজাজিকা যখন লম্বা গাউন আর মাথা-ঢাকা পোশাক পড়ে থাকেন তখন তা আর পশ্চাৎপদতা, উন্নয়নের অন্তরায় বা নারীকে শৃঙ্খলিতকরণের প্রয়াস বলে বিবেচিত হয় না। বরং তা শ্রদ্ধা, ভক্তি বা মাতৃত্বের প্রতীক রূপেই বিবেচিত হয়।
নারী-পুরুষের পৃথকীকরণের যে-নির্দেশ ইসলাম দেয়, তা কোনো ভাবেই প্রাচীন অন্ধকার যুগের সংকীর্ণমনা দৃষ্টিভঙ্গি-প্রসূত নয়। হযরত ইমাম মাহ্‌দী (আঃ)-এর চতুর্থ খলিফা, আমাদের প্রয়াত ইমাম হযরত মির্যা তাহের আহমদ (রাহঃ) বলেন,
"বস্তুতঃ সমাজে নর-নারীর অবাধ মেলা-মেশার প্রশ্নটা বা এর উল্টোটার সঙ্গে সমাজের অগ্রবিমখুতা বা পশ্চাৎমুখিতার কোনো সম্পর্ক নেই। গোটা ইতিহাসেই দেখা যায় যে, সমাজগুলো সামাজিক বা ধর্মীয় তরঙ্গমালায় হয় তুঙ্গে উঠে অগ্রসর হয়েছে, নয়তো তার তলায় পড়ে নিমজ্জিত হয়ে গেছে।" (Islam's Response To Contemporary Issues)
অতএব, ইসলামের পর্দা-ব্যবস্থা বা ক্ষেত্র-বিশেষে নারী-পুরুষের পৃথকীকরণ নারীকে শৃঙ্খলিত করার পরিবর্তে তাঁকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে, সমাজে একটি ভারসাম্যপূর্ণ সমাজ-ব্যবস্থার প্রবর্তন করেছে। ইসলাম নারীকে কিরূপ আসনে অধিষ্ঠিত করেছে বা পর্দাপ্রথা নারীকে কী মর্যাদা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা দেখি যে, তথাকথিত প্রগতি, নারী-স্বাধীনতা, নারী-পুরুষের অবাধ মেলামেশা সমাজকে বা নারীকে কী দান করেছে।
বর্তমান যুগে, বিশেষত পাশ্চাত্য-বিশ্বে নারীকে তাঁর নিজের ভাগ্যনিয়ন্তা রূপে আখ্যায়িত করা হয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সাথে তাল-মিলিয়ে এবং অনেকক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় অধিকতর যোগ্য বা efficient বলেও চিহ্নিত করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সত্যিই কি নারী লিঙ্গ-বৈষম্যকে অতিক্রম করে পুরুষের সমান মর্যাদা লাভ করতে পেরেছে? 'কলঙ্কময় অতীতের' নিগ্রহ ও দমন-নিপীড়ন থেকে রক্ষা পেয়েছে? তথাকথিত নারী-স্বাধীনতা কি নৈতিকতা সম্বৃদ্ধ শান্তি পূর্ণ একটি নতুন সমাজ-ব্যবস্থার ইঙ্গিত প্রদান করে? সত্যিই কি নারী প্রকৃত সামাজিক ন্যায়-বিচার লাভে সমর্থ হয়েছে? আমরা যদি বর্তমান পাশ্চাত্য-সমাজের দিকে তাকাই তাহলে এর উত্তর হবে: 'না'। অর্থনৈতিক ক্ষেত্রে নারী তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে সমর্থ হলেও পাশ্চাত্যের সমাজ-ব্যবস্থা আজ এক ভয়াবহ সঙ্কটের সম্মুখিন। তাই এককালের 'সেকেলে' বা 'out dated family concept' বা পারিবারিক প্রথা নিয়ে সমাজবিজ্ঞানীগণ নতুন করে ভাবতে শুরু করেছেন। নারী-নির্যাতন, শিশুহত্যা, পতিতাবৃত্তি, ধর্ষণ, বিবাহ-বিচ্ছেদ, লিভিংটুগেদার, মাদকাসক্তি, কুমারী-মাতৃত্ব বা single mother, ইত্যাদি সমস্যা আজ পাশ্চাত্য-সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কেবল পাশ্চাত্য বা উন্নত বিশ্বই নয়, আজ আমাদের সমাজেও এ-সকল ব্যাধির ক্রমশ সংক্রমণ ঘটছে। বাহ্যিক চাকচিক্য আর উন্নতির খোলস ভেদ করতে পারলেই আমরা সেই অন্তর্নিহিত সমস্যাগুলো দেখতে পাই। প্রচলিত সাধারণ ধারণায় বিংশ শতাব্দি, বিশেষ করে দ্বিতীয়-বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে বর্তমানকাল পর্যন্ত সময়কে নারী স্বাধীনতার স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হলেও এক সমীক্ষায় দেখা যায় যে, এই সময়ে বিশ্বে নারী-নির্যাতন বৃদ্ধি পেয়েছে শতকরা পঁচিশ ভাগ। এ বিষয়ে এখানে কয়েকটি জরিপের উল্ল্যেখ করা হলোঃ
  • (১) গর্ভপাতঃ
    ১৯৬৮ সালে ইংল্যাণ্ডে গর্ভপাতকে বৈধতা প্রদান করার পর সেখানে কেবল রেজিস্টার্ড গর্ভপাতের ঘটনাই বৃদ্ধি পেয়েছে দশগুণ। এর মধ্যে মাত্র শতকরা একভাগ (১%) স্বাস্থ্যগত কারণে আর বাকী ৯৯%-ই অবৈধ গর্ভধারণের কারণে ঘটেছে। ১৯৬৮ সালে যেখানে ২২,০০০ রেজিস্টার্ড গর্ভপাত ঘটানো হয় সেখানে ১৯৯১ সালে এক লক্ষ আশি হাজার আর ১৯৯৩ সালে তা দাঁড়ায় আট লক্ষ উনিশ হাজারে। এর মধ্যে পনের বছরের কম বয়সী মেয়ের সংখ্যা তিন হাজার। এটা তো গেল যুক্তরাজ্যের অবস্থা। এখন আসুন যুক্তরাষ্ট্র বা আমেরিকার দিকে দৃষ্টি দেয়া যাক। সেখানকার পরিস্থিতি আরো ভয়াবহ। রেজিস্টার্ড পরিসংখ্যান অনুযায়ী কেবলমাত্র ১৯৯৪ সালেই যুক্তরাষ্ট্রে দশ লক্ষ গর্ভপাত ঘটানো হয়। The Alan Guttmachere Institute নামের একটি গবেষণা-প্রতিষ্ঠানের মতে প্রকৃত গর্ভপাতের সংখ্যা উক্ত সংখ্যার তুলনায় ১০%-২০% বেশি। এক্ষেত্রে কানাডার পরিস্থিতি কিছুটা 'ভালো'। অর্��াৎ, যুক্তরাষ্ট্রের অর্ধেক। তবে জাপানের সংখ্যা যুক্তরাষ্ট্রের দ্বিগুন । অর্থাৎ, জাপানে প্রতি বছর প্রায় বিশ লক্ষ রেজিস্টার্ড গর্ভপাত ঘটানো হয়ে থাকে। তথাকথিত সভ্য-জগতে 'ইচ্ছার স্বাধীনতা'-র জন্য বিগত ২৫ বছরে এক বিলিয়ন অর্থাৎ দশ কোটিরও অধিক ভ্রুণকে হত্যা করা হয়। উক্ত সংখ্যা কেবলমাত্র রেজিস্টার্ড পরিসংখ্যান থেকে নেয়া হয়েছে । প্রকৃত সংখ্যা আরো ভয়াবহ। 'বর্বরযুগে' কন্যা-সন্তানদের হত্যা করা হতো অর্থনৈতিক কারণে। কিন্তু আজ তথাকথিত সভ্য-জগতে ব্যাভিচার, অবৈধ-মিলন আর অনৈতিকতার চিহ্ন মুছে ফেলতে এইসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। এ-সবই হলো বেপর্দা আর নারী-পুরুষের অবাধ মেলামেশার কুফল।
  • (২) ধর্ষণঃ
    ধর্ষণের প্রকৃত সংখ্যা জানা সহজ নয়। অনেক ক্ষেত্রেই ভুক্তভোগী এ-বিষয়ে রিপোর্ট করে না। ফলে, যে-সংখ্যা পাওয়া যায়, বাস্তবে তা অনেক বেশি ঘটে। ব্রিটিশ পুলিশের মতে ১৯৮৪ সালে, এই এক বছরে, বৃটেনে ২০,০০০ (বিশ হাজার)-এর অধিক নিগ্রহ এবং ১৫০০ (পনের শ') ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়। The London Rape Crisis Center -এর মতে বৃটেনে প্রতিবছর অন্তত পাঁচ থেকে ছয় হাজার ধর্ষণের ঘটনা রেকর্ড হয়ে থাকে, আর প্রকৃত সংখ্যা তার চাইতেও বেশি। ১৯৯৪ সাল নাগাদ এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩২,০০০ হাজারে। উক্ত সংস্থার মতে "If we accept the highest figures, we may say that, on average, one rape occurs every hour in England." মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সবচাইতে ভয়াবহ। এখানে বিশ্বের সর্বাধিক সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটে থাকে। সে সংখ্যা জার্মানীর সংখ্যার চাইতে চারগুণ, বৃটেনের চাইতে ১৮ গুণ আর জাপানের চাইতে প্রায় বিশগুণ বেশি। সবচাইতে উদ্বেগজনক এবং বাস্তবতা এই যে, ৭৫% ভাগ ধর্ষণের ঘটনাই ঘটে থাকে পূর্ব-পরিচিতের দ্বারা আর ১৬% নিকট-আত্মীয় বা বন্ধুর দ্বারা। National Council for Civil Liberties নামক সংস্থার মতে ৩৮% ক্ষেত্রে পুরুষ তাঁর অফিসিয়াল ক্ষমতা বা কর্তৃত্ব প্রয়োগ করে নারীকে ধর্ষণ করে থাকে। আর ৮৮% মহিলা কর্মক্ষেত্রে যৌন হয়রানির স্বীকার হয়ে থাকেন। এই হলো তথাকথিত উন্নত ও নারী-স্বাধীনতার দাবীদার দেশগুলোর অবস্থা।
  • (৩) বিবাহ-বিচ্ছেদঃ
    বিংশ শতাব্দীর শেষ দিকে বিবাহপূর্ব সহবাস এবং 'Live Together' -এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। ১৯৬০ সালে জন্ম গ্রহণকারী বৃটেনের নারীদের প্রায় অর্ধেক প্রাক-বিবাহ সহবাসের অভিজ্ঞতা অর্জন করে। এর পক্ষে তাঁদের যুক্তি ছিল যে, এর ফলে নর-নারী একে অপরকে ভালোভাবে জানতে পারে এবং এর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা স্থায়ীত্ব লাভ করে থাকে। কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইংল্যাণ্ডেই সর্বাধিক বিবাহ-বিচ্ছেদের ঘটনা ঘটে থাকে। ১৯৮৩ সালে যুক্তরাজ্যে যেখানে এক লক্ষ সাতচল্লিশ হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, ১৯৯৪ সালে তার সংখ্যা দাঁড়ায় এক লক্ষ পঁয়ষট্টি হাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালে বিবাহ-বিচ্ছেদের সংখ্যা ছিল সাত লক্ষ আট হাজার, আর ১৯৯০ সালে তা দাঁড়ায় এগার লক্ষ পঁচাত্তর হাজারে। পক্ষান্তরে, বিবাহের হারে তেমন কোনো উল্ল্যেখযোগ্য-সংখ্যক পরিবর্তন হয়নি।
  • (৪) কুমারী-মাতৃত্ব ও একক-মাতৃত্বঃ
    পশ্চিমা-বিশ্বের তথাকথিত "নারী স্বাধীনতার" আরেক অভিশাপ হলো কুমারী-মাতৃত্ব। বৃটেনে এক জরিপে দেখা যায় যে, ১৯৮২ সালে যেখানে কুমারী-মাতার সংখ্যা ছিল নব্বই হাজার, ১৯৯২ সালে তা বেড়ে দাঁড়ায় দুই লক্ষ পনের হাজারে। ১৯৯২ সালে জন্ম নেওয়া শিশুদের ৩১% ছিল অবিবাহিতা মাতার সন্তান। এই অবিবাহিতা বা কুমারী-মাতাদের মধ্যে আড়াই হাজারের বয়স ১৫ (পনের) বছরের নীচে। বৈধ বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর তুলনায় অবৈধ শিশুর জন্মের হারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, অবৈধভাবে জন্ম নেওয়া শিশুর দায়ভার অধিকাংশ ক্ষেত্রেই বর্তাচ্ছে কুমারী-মাতা বা একক-মাতৃত্বের (single mother) উপর। নারীর উপর কুমারী-মাতৃত্বের এই দায়ভার পশ্চিমা-বিশ্বে নারী-নিপীড়নের এক নিষ্ঠুর উদাহরণ।
  • (৫) মদ্যপান ও ধুমপানঃ
    পশ্চিমা ধাঁচের নারী-পুরুষের সমানাধিকার নারী সমাজের মধ্যে অনেক মন্দ অভ্যাসের জন্ম দিয়েছে। একসময় মদ্যপান ও ধূমপানকে কেবল পুরুষের বদঅভ্যাস হিসাবে চিহ্নিত করা হতো। কিন্তু আজ নারীও তাতে আসক্ত হয়ে পড়েছে। The Sunday Times - এর এক রিপোর্টে দেখা যায় যে, নারীরা "নির্দ্ধারিত মাত্রার" চাইতে অধিক পরিমাণে মদ্যপানে অভ্যস্ত হয়ে উঠেছে। আর ধুমপানের ক্ষেত্রে এর সংখ্যা এবং পরিমাণ পুরুষের সমান সমান।
  • (৬) বিজ্ঞাপনে ও পর্নোগ্রাফীতে:
    তথাকথিত নারী-স্বাধীনতার নামে নারীকে আজ যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপন-সামগ্রী এবং পর্নোগ্রাফীতে। পণ্যের বিজ্ঞাপনে নারী যেন আজ একটি অপরিহার্য বিষয়। সম্প্রতি দি ওয়াশিংটন পোষ্ট পত্রিকার বরাত দিয়ে আমাদের ঢাকার দৈনিক জনকন্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,
    "আমেরিকার মেয়েরা যৌন-আবেদনময়ী হওয়ার পরিবেশেই বড় হচ্ছে। তাঁদের সামনে যেসব পণ্য ও ছবি তুলে ধরা হচ্ছে তাতে তাঁরা যৌনতার দিকেই আকৃষ্ট হচ্ছে। মার্কিন সংস্কৃতি, বিশেষ করে প্রধাণ প্রধাণ প্রচার-মাধ্যমে মহিলা ও তরুনীদের যৌন-ভোগ্য-পণ্য হিসেবে দেখানো হচ্ছে। আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন (এপিএ) টাষ্ক ফোর্স অন দ্যা সেক্সুয়ালাইজেশন অব গার্লস-এর সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে একথা বলা হয়। রিপোর্টের প্রণেতাগণ বলেন, টিভি-শো থেকে ম্যাগাজিন এবং মিউজিক-ভিডিও থেকে ইণ্টারনেট পর্যন্ত প্রতিটি প্রচার-মাধ্যমেই এই চিত্রই দেখা যায়। ............. প্রণেতাদের মতে, যৌনরূপদান তরুনী ও মহিলাদের তিনটি অতি সাধারণ মানসিকস্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত। এগুলো হলো পেটের গোলযোগ, আত্মসম্মানহানিবোধ এবং মনমরা ভাব। ................. লিজ গুয়া নামের একজন মহিলা বলেন, তিনি তাঁর ৮ (আট) বছরের মেয়ে তানিয়ার উপযোগী পোশাক খুঁজে পেতে অসুবিধায় রয়েছেন। প্রায়ই সেগুলো খুবই আঁটসাঁট, নয়তো খুবই খাটো। যৌন-আবেদন ফুটিয়ে তোলার জন্যই এ ধরনের পোশাক তৈরি করা হয়।" (দৈনিক জনকন্ঠ, ২৪ ফেব্রুয়ারী, ২০০৭)
এতক্ষণ পর্যন্ত তথাকথিত নারী-স্বাধীনতার নামে পশ্চিমা-জগতের ঘুনেধরা সমাজের একটি ভয়ঙ্কর চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। বাস্তবচিত্র তার চাইতেও আরো অনেক বেশি ভয়াবহ। অর্থনৈতিক চাকচিক্য আর প্রযুক্তিগত উন্নতির আড়ালে তথাকথিত 'আধুনিক' বিশ্বের সমাজ ও পারিবারিক ব্যবস্থায় আজ ধ্বস নেমেছে। নারী-স্বাধীনতা ও ব্যক্তি-স্বাধীনতার নামে নারী আজ পদে পদে লাঞ্ছিত ও নিগৃহীত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে' ভোগের সামগ্রী হিসাবে। এথেকে মুক্তির একমাত্র উপায় ইসলামের প্রকৃত শিক্ষা ও জীবন-নির্ধারণের সঠিক ও পূর্ণ অনুসরণ।
আমি আমার বক্তব্যের শুরুতে পবিত্র কুর'আন মজিদের সূরা আহযাবের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ্‌ তা'আলা নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ)-এবং মুমেনগণকে এই নির্দেশ দিয়েছেন যে, তাঁদের স্ত্রী এবং কন্যাগণ যেন চাদর দ্বারা নিজেদের মুখমণ্ডল ও শরীর ঢেকে রাখে। যার মধ্যে তাঁদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য এবং প্রশান্তি।
অনেকে বলে থাকেন যে, প্রকৃত পর্দা হলো মনে। মন ঠিক থাকলে নাকি দেহের পর্দার প্রয়োজন হয় না। ইসলামও একথা স্বীকার করে যে, ম��ের পর্দা খুবই জরুরী, পবিত্র কুর'আনও মনের পর্দার উপর জোর দিয়েছে। কিন্তু, মন তো দেহ থেকে বিচ্ছিন্ন নয়। দেহকে কেন্দ্র করেই মনের অস্তিত্ব। তাই, সবার আগে প্রয়োজন দেহ��র পর্দা।
আমি শুরুতেই উল্ল্যেখ করেছি যে, অনেকে ইসলামের পর্দা-ব্যবস্থাকে সঠিকভাবে না বুঝার কারণে একে নানাভাবে সমালোচনা করে থাকেন। তাঁরা মনে করেন যে, এ-ব্যবস্থার মাধ্যমে মুসলিম-সমাজে নারীদের উপরে একপ্রকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার ফলে, তাঁরা মানবীয় কার্যাদিতে ইচ্ছামত অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এই ধারণা ঠিক নয়। পর্দাপ্রথা এবং নারী-পুরুষের পৃথকীরণের ইসলামী ধারণাকে বুঝতে হলে তা বুঝতে হবে নারীদের সতীত্বের পবিত্রতা রক্ষার্থে এবং সমাজে নারীদের মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে গৃহীত ব্যবস্থাদির প্রেক্ষাপটে, যার মাধ্যমে ঐসব উদ্দেশ্য লঙ্ঘনের আশঙ্কা তিরোহিত হয়।
পবিত্র কুর'আনে সূরা নূরের ৩১ ও ৩২ নং আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
অর্থাৎঃ "তুমি মুমেনদিগকে বল, তাহারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাহাদের লজ্জাস্থান সমূহের হিফাযত করে। ইহা তাহাদের জন্য অত্যন্ত পবিত্রতার কারণ হইবে। নিশ্চয় তাহারা যাহা করে সেই সম্বন্ধে আল্লাহ ভালভাবে অবগত আছেন।" (২৪:৩১)
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থাৎঃ "এবং তুমি মুমেন নারীদিগকে বল, তাহারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হিফাযত করে এবং নিজেদের সৌন্দর্যকে প্রকাশ না করে, কেবল উহা ব্যতিরেকে যাহা স্বাভাবিক ভাবেই প্রকাশ পায়; এবং তাহারা ওড়নাগুলিকে নিজেদের বক্ষদেশের উপর টানিয়া লয়, এবং তাহার যেন তাহাদের স্বামীগণ অথবা তাহাদের পিতাগণ অথবা তাহাদের স্বামীর পিতাগণ অথবা তাহাদের পুত্রগণ অথবা তাহাদের স্বামীর পুত্রগণ অথবা তাহাদের ভ্রাতাগণ অথবা তাহাদের ভ্রাতুষ্পুত্রগণ অথবা নিজেদের ভগ্নি পুত্রগণ অথবা তাহাদের সমশ্রেণীর নারীগণ অথবা তাহারা যাহাদের মালিক হইয়াছে তাহাদের ডান হাত অথবা পুরুষদের মধ্য হইতে যৌন কামনা বিহীন অধীনস্থ ব্যক্তিগণ অথবা নারীদের গোপন বিষয় সমূহ সম্বন্ধে অজ্ঞ বালকগণ ব্যাতীত অপর কাহারও নিকট নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে।" (২৪:৩২)
নারী-পুরুষের অবাধ মেলামেশা এবং নর-নারীর মধ্যে চুপিসারে সংঘটিত সব অনৈতিক ক্রিয়াকলাপের পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে, তা আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখেছি যে, আপাত দৃষ্টে নারী-পুরুষ উভয়ের সম্মতিতে সংঘটিত অপরাধের ফল নারীকেই এককভাবে ভুগতে হয়েছে বেশি। তাই, ইসলাম নারী-পুরুষ উভয়কে শুধু পরস্পরের প্রতি লোলুপ দৃষ্টি দিতেই বারণ করেনি, অধিকন্তু সকল প্রকারের দৈহিক সংস্পর্শ থেকেও বিরত থাকতে নির্দেশ প্রদান করেছে, যাতে করে অদম্য তাড়নার উদ্রেক ঘটতে না পারে। ইসলাম মনে করে "Prevention is better than the cure" অর্থাৎ, দুর্ঘটনা ঘটার আগে তার পথগুলো বন্ধ করাই শ্রেয়তর।
নারীদের কাছে ইসলাম এটাই প্রত্যাশা করে যে, তাঁরা শালীন ও সম্ভ্রমশীল পোশাক পরিধান করবে। তাঁদেরকে এই উপদেশও দেয়া হয়েছে যে, তাঁরা যেন এমনভাবে চলা-ফেরা না করে, যার দরুন অবাঞ্ছিত লোকেরা তাঁদের উপর কুদৃষ্টি দিতে পারে। কসমেটিকস্‌ লাগাতে বা অলঙ্কারাদি পড়তে বারণ করা হয়নি; বরং যা করতে বলা হয়েছে, তা হলো, সেগুলোর দ্বারা যেন গায়ের মাহরেম বা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করা না হয়।
একজন নারী, যিনি তাঁর পোশাক ও চলা-ফেরায় পর্দার নিয়মাবলী বা 'হিজাব' পালন করে থাকেন, তিনি সাধারণত অন্য পুরুষ দ্বারা অসম্মানিত ও লাঞ্ছিত হন না। এইভাবে, একজন মুসলিম নারী 'হিজাব' বা পর্দা-পালনের মাধ্যমে সেসব অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, যা আজ পশ্চিমা জগতের নারীরা অহরহ মোকাবিলা করছেন। আমরা যাঁরা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মোটামুটি বড় ছিলাম, তাঁদের নিশ্চয় মনে থাকবে যে, সেই সময়ে অনেক মহিলা, বিশেষ করে কম-বয়সী মেয়েরা বোরকা পড়তে শুরু করেছিল। এর কারণ ছিলঃ দখলদার পাক-বাহিনী ও তার দোসরদের কু-দৃষ্টি থেকে নিজেদের আড়াল করে রাখা। তাছাড়া, এরকম ধারণাও ছিল যে, যারা বোরকা পরিধান করে তাদেরকে ওরা (পাক-বাহিনী) সম্মানের চোখে দেখে থাকে। এই বিষয়টি থেকেও বুঝা যায় যে, পর্দা মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে।
ইসলাম নিঃসন্দেহে পর্দাপ্রথার মাধ্যমে নারী জাতিকে মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে এবং তাঁকে এমন এক নিরাপত্তা দান করেছে, যার ফলে একজন নারী অধিকতর স্বাচ্ছন্দে তাঁর কাজকর্মসমূহ সমাধা করতে পারে। পর্দা মুসলিম নারীকে প্রশান্তি দান করেছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবো যে, পর্দা বা হিজাব পালনকারী একজন নারী অধিকতর নিরুদ্বেগ ও স্বাচ্ছন্দপূর্ণ জীবন যাপন করে থাকেন। এটা এই কারণে যে, আত্ম-মর্যাদাশীল নারী হওয়ার জন্য ইসলাম দৈহিক অবয়বের গুরুত্বকে কমিয়ে দিয়েছে।
একজন মুসলিম নারী তাঁর প্রতিভা ও মননশীলতার বিকাশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। এজন্য তাঁকে কোনোরূপ শারীরিক সৌন্দর্যের উপর নির্ভর করতে হয় না, বাজারের পণ্য হিসেবে বিবেচিত হতে হয় না। একই সাথে একজন নারী সঠিকরূপে হিজাব বা পর্দা-পালনের মাধ্যমে সমাজের প্রতি তাঁর দায়িত্বও পালন করে থাকেন। কেননা, ইসলাম কেবল ব্যক্তির জন্য দিক-নির্দেশনা প্রদান করে না, বরং সমাজের কল্যাণের জন্যও দিক নির্দেশনা প্রদান করে থাকে। আর এক্ষেত্রে পর্দাপ্রথা সমাজের নৈতিক পরিস্থিতিকে সুরক্ষা করে থাকে। একজন মুসলিম নারীর দায়িত্ব কেবল স্ত্রী, মাতা বা কন্যা হিসেবেই নয়, বরং সমাজে নৈতিকতার মানদণ্ড রক্ষায়ও পুরুষের পাশাপাশি তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। আর এইভাবে একজন পর্দানশীন মুসলিম নারী নিজের ও সমাজের কল্যাণ-সাধনের মাধ্যমে মহান আল্লাহ্‌ তা'আলার নৈকট্য লাভ করে থাকেন।
সবশেষে হযরত খলিফাতুল মসীহ রাবে (রাহেঃ)-এর একটি উদ্বৃতি তাঁর বিখ্যাত পুস্তক "Islam's Response to Contemporary Issues" থেকে প্রদান করছিঃ
হুজুর (রাহেঃ) বলেন,
"ইসলামের মতে, নারীকে অবশ্যই যথেচ্ছ ব্যবহার করা এবং ভোগের সামগ্রীরূপে ভুমিকা পালন করা থেকে মুক্ত করতে হবে। তাঁদের হাতে অবশ্যই এমন যথেষ্ট সময় থাকতে হবে, যাতে তাঁরা তাঁদের গৃহের প্রতি যে দায়িত্ব এবং মানবজাতির ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে দায়িত্ব তা পালন করতে পারে।" (প্রাগুক্তঃ ৯৩ পৃষ্ঠা)
অতএব, আমি একথা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে, পর্দা মোটেও পশ্চাৎপদতা বা নারীকে শৃঙ্খলিত করার কোনো পন্থা নয়। বরং, পর্দা নারীকে মর্যাদাপূর্ণ আসনে আসীন করেছে। পশ্চিমা-বিশ্বে আহ্‌মদী মহিলাগণ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পর্দা পালন করছেন। পর্দা-পালন করেও উচ্চ-শিক্ষা থেকে শুরু করে তাঁদের উপর অর্পিত সকল দায়িত����� তাঁরা সুষ্ঠভাবে পালন করছেন। আদর্শবানকে মানুষ সব সময়ই সম্মানের চোখে দেখে থাকে। অতএব, স্বীয় আদর্শকে একবার প্রতিষ্ঠিত করতে পারলে আর কোনো সমস্যার অবকাশ থাকে না। আমাদের প্রয়াত ইমাম হযরত খলিফাতুল মসীহ্‌ রাবে (রাহঃ) এবং আমাদের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসীহ্‌ আল খামেস (আই:) আহ্‌মদী মহিলাগণকে পর্দা-পালনের দিকে বিশেষ তাগিদ প্রদান করেছেন। একজন আহ্‌মদী হিসেবে প্রত্যেক আহ্‌মদী মহিলার খলিফার আদেশ পালন করা অবশ্য কর্তব্য।
মহান আল্লাহ্‌ তা'আলা সংশ্লিষ্ট সবাইকে পর্দার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে তা পালন করার শক্তি দান করুন, আমীন।

খিলাফতের কল্যাণ

খিলাফতের কল্যাণসমূহ লিখে শেষ করা সম্ভব নয়। খিলাফতের এই কল্যাণ একমাত্র আহ্‌মদী জামাতের সদস্যরাই বুঝতে পারে। এই বিষয় সম্বন্ধে অনেক লেখক অনেক কথা লিখেছেন এবং লিখতে থাকবেন। আর বিভিন্ন সময়ে যুগ খলীফাগণ নিজেরাই এর বিশদ বর্ণনাও দিয়েছেন। আমি আপনাদের কাছে এইগুলো থেকে দু’টি উদ্ধৃতি উপস্থাপন করবোঃ
হযরত মুসলেহ মাওউদ (রাঃ) বলেন,
‘দর্শকদের জন্য তো এটি এক আশ্চর্যজনক বিষয় মনে হবে, কয়েক লাখ লোকের জামাতের উপর কর্তৃত্ব পেয়ে গেছে। কিন্তু একটু চিন্তা করে দেখ, তোমাদের স্বাধীনতায় পূর্বের থেকে কি কোন পার্থক্য হয়েছে? তোমাদের দ্বারা কি কোন গোলামী করানো হয় বা তোমাদের উপর প্রভূত্ব খাটানো হয় বা তোমাদের সাথে কি অনুগত গোলাম বা কয়েদীর ন্যায় আচরণ করা হয়? যারা খিলাফত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সাথে কি তোমাদের কোন পার্থক্য আছে কি? কোন পার্থক্য নাই। কিন্তু এ সত্ত্বেও অনেক বড় পার্থক্য আছে। আর সেটা হলো, তোমাদের জন্য এক ব্যক্তি আছেন যিনি তোমাদের জন্য দরদ রাখেন, ভালবাসা রাখেন, তোমাদের দুঃখকে নিজের দুঃখ মনে করেন; তোমাদের কষ্টকে নিজের কষ্ট মনে করেন; তোমাদের জন্য খোদার নিকট দোয়া করেন। কিন্তু তাদের জন্য এমন কোন ব্যবস্থাপনা নাই। তোমাদের জন্য তিনি চিন্তা করেন; দরদ রাখেন। আর তিনি তোমাদের জন্য নিজ প্রভূর নিকট ব্যাকুল ও অস্থির হয়ে পড়েন। কিন্তু তাদের জন্য এমন কেউ নেই। কারো যদি কোন অসুখ হয় তাহলে তিনি আরাম পান না। কিন্তু তোমরা কি এমন মানুষের অবস্থা অনুমান করতে পার যার হাজার নয় বরং লাখ লাখ অসুখ। সুতরাং আমাদের স্বাধীনতার মধ্যে কোন পার্থক্য হয় নাই, হ্যাঁ তোমাদের জন্য তোমাদেরই মত স্বাধীন ব্যক্তির উপর বড় দায়িত্ব অর্পন করা হয়েছে’। (আনোয়ারুল উলুম খন্ড-২ পৃষ্ঠা ১৫৮)
খলীফার সাথে সম্পর্ক স্থাপন, কাজের বরকত লাভের একটি উল্ল্যেখযোগ্য মাধ্যম। এ সম্পর্কে হযরত মুসলেহ্‌ মাওউদ (রাঃ) বলেন,
“যতক্ষণ বার বার আমার কাছ থেকে পরামর্শ না নেওয়া হবে ততক্ষণ তাদের কর্মে কখনই বরকতের সৃষ্টি হবে না। কেননা, খোদা তাদের হাতে জামাতের বাগান দেন নাই বরং আমার হাতে জামাতের বাগান দেওয়া হয়েছে। খোদা তাদের খলীফা বানান নাই। আমাকে খোদা খলীফা বানিয়েছেন। আর যখন খোদা নিজের ইচ্ছার কথা জানাতে চান, তখন আমাকে বলেন-তাদেরকে বলেন না। সুতরাং তোমরা কেন্দ্র থেকে আলাদা হয়ে কি করতে পার? যাকে খোদা নিজের ইচ্ছার কথা বলেন, যাঁর উপর খোদার ইলহাম অবতীর্ণ হয়, যাকে খোদা এই জামাতের খলীফা এবং ইমাম বানিয়েছেন তাঁর কাছ থেকে পরামর্শ এবং হেদায়াত গ্রহন/অর্জন করে তোমরা কাজ করতে পার। তাঁর সাথে যতটুকু সম্পর্ক রাখবে ততই তোমাদের কাজে বরকত সৃষ্টি হবে...........সেই ব্যক্তিই জামাতের উপকারী কাজ করতে পারবে, যে নিজেকে ইমামের সাথে সম্পর্কযুক্ত রাখে। কোন ব্যক্তি যদি ইমামের সাথে নিজেকে সম্পর্কযযুক্ত না রাখে, যদিও সে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করে তথাপি সে ততটুকু কাজ করতে পারবে না যতটুকু ছাগীর বাচ্চারা করতে পারে”। (আল ফযল ২০ নভেম্বর ১৯৪৬ইং)
খলীফার সাথে সম্পর্ক রাখা কতটুকু বরকতপূর্ণ তা আমরা প্রতি পদক্ষেপেই বুঝতে পারি। খলীফার সাথে আল্লাহ্‌র সম্পর্ক অত্যন্ত নিবিড়। আল্লাহ্ তা’আলা খলীফাকে যখন নির্বাচন করেন তখন খলীফাকে আল্লাহ্ নিজ আয়ত্তে নিয়ে নেন। হযরত খলীফাতুল মসীহ্‌ সালেস (রহঃ) বলেনঃ
“আমাদের বিশ্বাস, খলীফা খোদা নিজে বানান। যদিও বান্দার ওপর এটি ছেড়ে দেওয়া হয়। তথাপি বান্দার দৃষ্টিতে যে অধিক উত্তম হয় তাকেই তারা খলীফা বানিয়ে নেন। কিন্তু খলীফা স্বয়ং আল্লাহ্ তা’আলা বানান আর তাঁর নির্বাচনে কোন ত্রুটি নাই। তিনি এক দুর্বল বান্দাকে বেছে নেন যাকে তারা খুব ছোট মনে করে। এরপর আল্লাহ্ তা’আলা তাঁকে বেছে নিয়ে তাঁর উপর তাঁর শ্রেষ্ঠত্ব ও মহত্তের নূর দান করেন.............আর খোদার কুদরতে তিনি লুকিয়ে যান। তখন আল্লাহ্ তা’আলা তাঁকে উঠিয়ে নিয়ে নিজের কোলে বসিয়ে নেন। আর যারা তাঁর বিরোধী হয় তাদেরকে বলেন, যদি তোমাদের লড়াই করার ক্ষমতা থাকে আমার সাথে লড়াই কর। ........এখন সে আমার আশ্রয়ে এসে গেছে। এরকম কেন হয়? এইজন্য যে খোদা তা’আলা এটা প্রমাণ করতে চান, খিলাফতের নির্বাচনের সময় তাঁর ইচ্ছা কাজ করে আর বান্দাদের বুদ্ধি তখন কোন কাজ করে না’। (আল ফযল ১৭ মার্চ ১৯৬৭ইং)
যেহেতু খলীফার সাথে আল্লাহ্‌র গভীর সম্পর্ক তাই আল্লাহ্‌কে সন্তুষ্ট রাখতে হলে এবং খিলাফত থেকে কল্যাণ পেতে হলে খিলাফতের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে। আর সেই সম্পর্ক রাখতে হবে যেভাবে ইঞ্জিনের সাথে গাড়ি জুড়ে থাকে।
হযরত খলীফাতুল মসীহ্ আউয়াল (রাঃ) বলেন,
অবশেষে আমি আরো একটি কথা বলতে চাই। আর এই ওসীয়্যত করছি, তোমরা ‘ই’তিসামু হাবলুল্লাহ’ (তোমরা আল্লাহ্‌র রজ্জুকে দৃঢ়ভাবে ধর) এর সাথে থাক। কুরআন তোমাদের সামনে বিধিবদ্ধ আমলে পরিণত হোক। পরস্পর ঝগড়া করিও না। কেননা ঝগড়া বিবাদ আল্লাহ্‌র পক্ষ থেকে কল্যাণের পথ রুদ্ধ করে। মুসা (আঃ)-এর জাতি জঙ্গলে এই দোষের কারণে ধ্বংস হয়েছিল। রসূলে করীম (সাঃ)-এর জাতি সাবধানতা অবলম্বন করেছিল আর তারা সফল হয়ে গেছে। আর এখন তৃতীয় দফা তোমাদের পালা এসেছে। এই জন্য তোমাদের অবস্থা এমন হওয়া উচিত তোমরা নিজেদের ইমামের হাতে এমন হও যেমন গাস্‌সালের (যে মৃতকে গোসল করায়) হাতে মৃতদেহটি হয়। তোমাদের সমস্ত ইচ্ছা এবং চাওয়া মৃত হোক, আর তোমরা নিজেরা নিজেদের ঈমানের সাথে এমন সম্পর্ক কর যেমন গাড়ি ইঞ্জিনের সাথে হয়। আর এরপর দেখ, প্রতিদিন তোমরা অন্ধকার থেকে বাহির হও কিনা। অধিক সংখ্যক বার ইস্তিগফার কর। আর দোয়া-তে লেগে থাক। একত্ববাদকে হাত থেকে যেতে দিও না। অন্যদের সাথে নেকী এবং ভাল ব্যবহারে সংকীর্ণমনা হইও না। ১৩শত বছর পর এই যুগ পাওয়া গেছে। আর ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত এই যুগ আসবে না। সুতরাং এই নেয়ামতের শোকর কর। কেননা শোকরের ফলে নেয়ামত বৃদ্ধিপ্রাপ্ত হয়, “লাইন শাকারতুম লা আজিদান্নাকুম’ (যদি তোমরা কৃতজ্ঞ হও তা হলে অবশ্যই আমি তোমাদেরকে অধিক দান করবো’ (সূরা ইব্রাহীমঃ ৮) কিন্তু যারা শোকরিয়া আদায় করে না তারা যেন স্মরণ রাখে ইন্না আযাবি লা শা��ীদ অর্থাৎ-নিশ্চয়ই আজাব অত্যন্ত কষ্টের (সূরা ইব্রাহীম-৮)।
(খুৎবাতে নূর পুস্তক, পৃষ্ঠা ১৩১)
অতএব, যুগ খলীফার সাথে আমাদের সবার সম্পর্ক সুদৃঢ় করা ��চিত। এজন্য আমরা MTA (মুসলিম টেলিভিশন আহ্‌মদীয়���) এর সাহায্য নিতে পারি। আর চিঠির মাধ্যমে খলীফার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। আর আমাদের বাঙালীদের সুবিধা এই, আমরা বাংলায়ও চিঠি লিখতে পারি। আল্লাহ্ করুন, আমরা সবাই যেন খলীফার কাছ থেকে কল্যাণ লাভ করতে পারি। আমীন!

ইসলাম

ইসলাম মানে ফরমাবরদারী এবং আনুগত্য, শান্তি বা সম্পূর্ণ আত্মসমর্পন। ইসলাম খোদার জন্য ফানা বা বিলীন হয়ে যাওয়া, খোদার ইচ্ছায় নিজের ইচ্ছাকে বিলীন করিয়া দেওয়ার নাম ই ইসলাম। নিশ্চয় আল্লাহ্‌র নিকট ইসলাম ই পরিপূর্ণ দীন। (আ লে ইমরানঃ ২০)
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীনরূপে মনোনীত করিলাম। (আল্‌-মায়েদাঃ ৪)
সকল ধর্মই আল্লাহ্‌র একত্ব এবং তাহার কাছে পরিপূর্ণ আত্মসমর্পনের ধারনা পরিপূর্নতা লাভ করিয়াছে। কারন পরিপূর্ণ আত্মসমর্পনের পূর্বশর্ত হইলে আল্লাহ্‌ তা'লার গুণাবলীর পরিপূর্ণ প্রকাশ ঘটিয়াছে, এত পরিপূর্ণভাবে পূর্বে তাহা ঘটে নাই। অতএব সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ই সঠিক অর্থে দাবী করিতে পারে, ইহাই আল্লাহ্‌র নিজস্ব ধর্ম। আসলে সকল সত্য ধর্মই প্রকৃত পক্ষে, আংশিকভাব ইসলাম ছিল এবং অনুসারিগণও আক্ষরিক অর্থে মুসলমান ছিলেন। কিন্তু যে পর্যন্ত ধর্ম সকল দিক হতে পরিপূর্ণতা লাভ করে নাই, সে পর্যন্ত ইহা ইসলাম নাম প্রাপ্ত হয় নাই। যখন ধর্মের সকল আনুষাঙ্গিক ও সংশ্লিষ্ট বিষয়বলী সমন্বিত করিয়া কোরাআনের মাধ্যমে শেষ ঐশীবিধানের পরিপূর্ণতা দেওয়া হইল, তখনই আল্লাহ্‌ তা'আলা ইহাকে আল-ইসলাম নামে অভিহিত করিলেন। কুরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করিতেছে যে ইসলামই একমাত্র ধর্ম, যাহা আল্লাহ্‌র গ্রহণযোগ্য। ইহুদী, খৃষ্টান, সাবিয়ান বা অন্য যে কোন ধর্মেরই হওক না কেন, যদি আল্লাহ্‌তে ও আখেরাতে তাহাদের অটল ও অকপট বিশ্বাস থাকে এবং সত্য ধর্মের (ইসলামের) সারবস্তু সৎকর্মশীলতাকে জীবনের অবলম্বন করে তাহা হইলে পরিণামে তাহাদের কোনও ভয়ের কারণ নাই এবং তাহারা দুঃখে নিপতিত হইবেনা। ইসলাম স্বীয় অনুসারিদিগকে নির্দেশ দিতেছে যে, তাহারা যেন সর্বকালের, সর্বজাতির, সর্বদেশের ও সর্বসম্প্রদায়ের নবীগণকেই বিনা ব্যতিক্রমে স্বীকৃতি দান করে। ইহা ইসলামকে অন্যান্য সকল ধর্মের উপর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ব দান করিয়াছে। ইসলামের প্রধান উদ্দেশ্য ফানা (আত্মবিলীন অবস্থা), আল্লাহ্‌র কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পন দ্বারা ইহাই বুঝায় যে, আমাদের সমস্ত শক্তি, সামর্থ্য, দেহ-মন, এবং আমাদের যাহা কিছু আছে সবকিছু আল্লাহ্‌র কাছে সমর্পন করিয়া একমাত্র তাহারই সেবায় ন্যাস্ত করা। এই অবস্থায় ফানা বা মৃত্যু, যাহা একজন সত্যিকার মুসলমান নিজের উপর আনয়ন করিয়া লয়। সে সৎ কর্মে সর্বদা নিয়োজিত থাকে। বাকা বা পুনুরুজ্জীবনের অবস্থার দিকে ইঙ্গিত করিতেছে, কেননা যখন কোন ব্যাক্তি আল্লাহ্‌র ভালবাসায় নিজেকে বিলীন করিয়া দেয় এবং তাহার পার্থিব আশা-আকাঙ্খা ও কামনা বাসনা সব নির্বাপিত হইয়া যায় এবং এক প্রকার মৃত্যুবরন করে। যেমন আঁ-হযরত (সাঃ) বলিয়াছেন, মৃত্যু বরণ করার পূর্বে মৃত্যু বরণ কর, এই মৃত্যুর পর তাহাকে এক নব জীবন দান করা হয় যাহাকে বাকা নামে অভিহিত করা হয়। তখন সে আল্লাহ্‌র জন্যই বাঁচে এবং মানুষের সেবায় আত্ম-নিয়োগ করে। উচ্চতম অবস্থা লেকা বুঝাইতেছে, যেখানে সে আল্লাহ্‌র সাথে মিলিত হয়। এই শেষ অবস্থার অপর নাম নাফ্‌স মুতমায়িন্নাহ্‌ (শান্তি-প্রাপ্ত আত্মা)। (আল্‌ ফাজরঃ ২৮) ইসলাম নিজেকে সম্পূর্ণভাবে নিখুঁত ও পূর্ণতম ধর্ম বলিয়া দাবী করে, ইহা সম্পুর্ণ সত্য। কিন্তু তাই বলিয়া, অন্য ধর্মগুলির সত্য এবং সৎ গুণাবলীকে অকপটে স্বীকার করিতে কুন্ঠা বোধ করে না। ইসলামের উদ্দেশ্য আল্লাহ্‌র সহিত শান্তি প্রতিষ্ঠা। ইসলামের অন্য অর্থ সৃষ্ট জীবের সহিত শান্তি। সৃষ্ট জীবের সহিত শান্তি রাখিতে হইলে ইসলাম গ্রহণ আবশ্যক। সুতরাং ইসলাম শান্তির ধর্ম, শান্তিই ইহার কাম্য, শান্তি নিকেতন বা দারুস সালাম ইহার মুখ্য উদ্দেশ্য এবং ইহার নবী বিশ্ব-শান্তি দূত।

মহান আল্লাহ্‌: সমস্ত ধর্মমতের মূল বিষয়

Allah বিশ্বজগতের সবচেয়ে বড় সত্য হচ্ছেন নিরাকার মহান আল্লাহ্‌। তিনিই আদি, তিনিই অন্ত। তিনি সর্বস্রষ্টা, জগতের একচ্ছত্র অধিপতি ও সর্বশক্তিমান। তিনি সদা সর্বত্র বিরাজমান, সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সকল প্রশংসার একমাত্র অধিকারী তিনিই, সমস্ত উত্তম গুন তাঁরই। তাঁর তুলনা একমাত্র তিনিই। তিনি সবচেয়ে বেশী প্রকাশ্য, একইসাথে তিনি সূক্ষ্ণাতিসূক্ষ্ণ। তিনি স্বয়ং মানুষের কাছে ধরা না দিলে মানুষ তাঁকে চিনতে পারে না। এ উদ্দেশ্যে তিনি মানুষের মাঝ থেকে শ্রেষ্ঠ মানবদের বেছে নিয়ে যুগে যুগে তাঁদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। তাঁর এই মনোনীত নবী-রসূলের মাধ্যমেই মানুষ তাঁর সন্ধান পেয়েছে।
মানুষের কাছে সূক্ষ্ণাতিসূক্ষ্ণ আল্লাহ্‌ নিজেকে যতটুকু প্রকাশ করতে পারেন এর সবটুকু তিনি প্রকাশ করেছেন মানব-শ্রেষ্ঠ নবীকুল-শিরমনি খাতামান নবীঈন হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-এর কাছে। মহানবী (সাঃ)-এর মাধ্যমে প্রেরিত সম্পূর্ণ ও সর্বশেষ শরীয়ত গ্রন্থ পবিত্র কুরআনে মহান আল্লাহ্‌ স্বয়ং নিজের যে পরিচয় দিয়েছেন তাঁর সেই পরিচয়ই হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ও সঠিক। মহান আল্লাহ্‌ নিজের পরিচয় দিয়ে বলেছেনঃ
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ* الرَّحْمـنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدِّينِ
সমস্ত প্রশংসা বিশ্ব-জগতের একমাত্র প্রতিপালক-প্রভূ আল্লাহ্‌র। যিনি অযাচিত অসীম দানকারী, পরম দয়াময়। বিচার দিবসের মালিক। (সূরা ফাতেহাঃ ২-৪)
এরপর সূরা বাকারায় আল্লাহ্‌ তা'আলা একপর্যায়ে নিজের সম্বন্ধে বলেছেনঃ
اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
“আল্লাহ্‌ তিনি - যিনি ছাড়া কোন উপাস্য নাই। তিনি চিরঞ্জীব-জীবনদাতা, তিনি নিজ সত্তায় স্থায়ী অপরকে স্থিতিদাতা। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না। আকাশমন্ডলী ও প্রথিবীতে যা-ই আছে সবই তাঁর। কে সে যে তাঁর অনুমতি ব্যতিরেকে তাঁর কাছে শাফায়াত (সুপারিশ) করতে পারে! এদের সামনে এবং এদের পিছনে যা আছে সবই তিনি জানেন। এবং তাঁর অনুমতি ছাড়া এরা তাঁর জ্ঞানের কিঞ্চিত পরিমানও আয়ত্ব করতে পারে না। তাঁর রাজত্ব আকাশ ও পৃথিবী ব্যাপৃত। এবং এই উভয়ের রক্ষনাবেক্ষণ তাঁকে মোটেও ক্লান্ত-প্ররিশ্রান্ত করে না। আর তিনি অতি উচ্চ, অতিব মহান।”(সূরা বাকারাঃ ২৫৬)
কুরআন শরীফের আরেক স্থলে নিজের একত্ববাদ ও সার্বভৌমত্ব তিনি নিজেই ঘোষণা করে বলেছেনঃ
بَدِيعُ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ*
ذَلِكُمُ اللّهُ رَبُّكُمْ لا إِلَـهَ إِلاَّ هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ*
لاَّ تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ*
“আকাশমন্ডলী ও পৃথিবীর তিনিই আদি-স্রষ্টা। যেক্ষেত্রে তাঁর কোন স্ত্রী-ই নাই, সেক্ষেত্রে তাঁর সন্তান হয় কীভাবে? আর তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক বস্তু সম্বন্ধে সম্যক জ্ঞাত। এই হলেন তোমাদের প্রতিপালক-প্রভূ আল্লাহ্‌। তিনি ছাড়া কোন উপাস্য নাই, প্রত্যেক বস্তুর স্রষ্টা তিনি। অতএব তোমরা তাঁর উপাসনা কর। এবং তিনি প্রত্যেক বিষয়ে তত্ত্বাবধায়ক। দৃষ্টি তাঁর নাগাল পেতে পারে না কিন্তু তিনি দৃষ্টির মাঝে ধরা দেন। তিনি সূক্ষ্ণাতিসূক্ষ্ণ, সর্ববিষয়ে সম্যক অবহিত।” (সূরা আনআমঃ ১০২-১০৪)
সমস্ত গুণের আধার মহান আল্লাহ্‌ সূরা হাশরের শেষভাগে নিজ গুণাবলী সম্পর্কে নিজেই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেনঃ
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ *
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ *
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ *
“তিনিই আল্লাহ্‌ যিনি ছাড়া কোন উপাস্য নাই। তিনি অদৃশ্য ও দৃশ্যমান সকল বিষয়ে পরিজ্ঞাত। তিনি অযাচিত অসীম দানকারী, পরম দয়াময়। তিনিই আল্লাহ্‌ যিনি ছাড়া কোন উপাস্য নাই। তিনি সর্বাধিপতি, অতিব পবিত্র, সমস্ত শান্তি ও নিরাপত্তার উৎস, পূর্ণ নিরাপত্তাদাতা, সর্বোত্তম রক্ষাকর্তা, মহা পরাক্রমশালী, প্রবল-প্রতিবিধায়ক, অতিব গরিয়ান। তারা যা শিরক করে আল্লাহ্‌ তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ্‌ যিনি একমাত্র সৃষ্টিকর্তা, আদি সুনিপূন স্রষ্টা, সর্বোত্তম আকৃতিদাতা, সমস্ত সুন্দর নাম একমাত্র তাঁরই। আকাশ এবং পৃথিবীতে যা-ই আছে সবই তাঁর গুণ ও পবিত্রতা ঘোষণা করছে। এবং তিনি মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।” (সূরা হাশরঃ ২৩-২৫)
অতএব আল্লাহ্‌ তা'লাকে তাঁরই বর্ণিত পবিত্র গুণাবলী ও এসবের বিকাশের মাধ্যমে চেনা যায়। মানব স্বভাবে যেসব গুণাবলী প্রথিত আছে এগুলো মহান আল্লাহ্‌র গুণাবলীরই কিঞ্চিত প্রতিফলন। এসব গুন যে স্বর্গীয় বা ঐশী গুণাবলীর প্রতিবিম্ব মানবাত্মা একথার সাক্ষ্য দেয় ও গভীরভাবে অনুভব করে।
আদম সন্তানের মধ্যে মহান আল্লাহ্‌ তাঁর ঐশী গুণাবলীর ছিঁটেফোটা দান করেছেন যেন তারা এর মূল উৎসকে চিনতে পারে এবং সেই মহান ঐশী অস্তিত্বের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে।
মহানবী (সাঃ) বলেছেনঃ
আল্লাহ্‌ তা'লা রহমান, পরম দয়ালূ। তাঁর রহমতের ১০০টি ভাগ রয়েছে। এর মাত্র একটি ভাগ তিনি সৃষ্টি জগতে বন্টন করেছেন। আর বাদবাকী ৯৯ ভাগ রহমত তিনি নিজের কাছে রেখেছেন যা দিয়ে পরকালে তিনি তাঁর বান্দাদেরকে নাজাত দান করবেন। (মুসনদ আহমদ, হাদীস নং-২২৬০৫)
আল্লাহ্‌ তা'লার অসংখ্য গুনবাচক নাম রয়েছে। এক হিসেবে এ গুণবাচক নামের সংখ্যা ৯৯টি। তাঁর মূল নাম হচ্ছে 'আল্লাহ্‌' বাকি সব তার গুন-প্রকাশক নাম। আমাদের দৃঢ় বিশ্বাস হলো, আল্লাহ্‌ যেমন অব���নশ্বর ঠিক তেমনি তাঁর সমস্ত গুন অক্ষয়, অমর। তাঁর কোন গুন বা বৈশিষ্ট্য অতীতেও অচল বা রহিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি অত তে যেমন দয়ালু ছিলেন আজও তেমনি দয়ালু এবং ভবিষ্যতেও থাকবেন। ঠিক তেমনি তিনি তা��র প্রিয় ও নৈকট্যপ্রাপ্তদের সাথে পূর্বে যেমন কথা বলতেন তেমনি আজও কথা বলেন এবং ভবিষ্যতেও বলবেন। তিনি তাঁর বান্দাদের কাছে এর মাধ্যমে অকাট্যভাবে নিজ অস্তিত্বের প্রমান তুলে ধরেন।
আল্লাহ্‌ তা'লার জীবন্ত অস্তিত্বের একটি জ্বলন্ত প্রমান হলো 'দোয়ার কবুলিয়াত'। অর্থাৎ, তিনি তাঁর বান্দাদের কাতর হৃদয়ের প্রার্থনা শ্রবণ করেন এবং তার ডাকে সাড়া দেন। আল্লাহ্‌ তাঁর বান্দার সাথে ইতিবাচক এক আত্মিক সম্পর্ক স্থাপনের জন্য নিজেই দোয়ার পথ উম্মুক্ত করেছেন। তিনি বলেছেনঃ
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
অর্থাৎঃ তোমরা আমাকে ডাকার মত ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব। (আল-মুমিনঃ ৬১)
দোয়া ও দোয়া কবুলের দর্শনটি হলো ধর্মের প্রাণ বা মূল কথা। এটি আল্লাহ্‌র অস্তিত্বের অকাট্য প্রমান।
এ যুগে হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-এর পূর্ণ প্রেমিক ও অনুসারী হযরত ইমাম মাহ্‌দী ও প্রতিশ্রুত মসীহ্‌ (আঃ) আবার জগদ্বাসীর সম্মুখে এ অমূল্য গুপ্তধনের বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি তাঁর বিভিন্ন গ্রন্থে সেই এক-অদ্বিতীয় আল্লাহ্‌র অস্তিত্ব আমাদের কাছে তুলে ধরেছেন। এক স্থলে তিনি বলেনঃ
“আমাদের খোদা অগণিত আশ্চর্য গুণের অধিকারী কিন্তু কেবল সে ব্যক্তিই তা দর্শন করতে পারে, যে সততা ও বিশ্বস্ততার সাথে তাঁর মাঝে বিলীন হয়ে যায়। যে ব্যক্তি তাঁর অসীম শক্তিতে বিশ্বাসী নয় এবং তাঁর খাঁটি ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সে ব্যক্তি যে আজও জানে না, তার এমন এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান! আমাদের খোদা-ই আমাদের বেহেশ্‌ত। আমাদের খোদার মাঝেই আমাদের পরম আনন্দ নিহিত। কেননা আমি তাঁকে দর্শণ করেছি এবং সকল প্রকার সৌন্দর্য তাঁর মাঝে প্রত্যক্ষ করেছি। প্রাণের বিনিময়ে হলেও এই সম্পদ লাভ করার যোগ্য। এ মণি ক্রয় করতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্যও ব্যয় হয়, তবুও তা ক্রয় করা উচিত। হে বঞ্চিত ব্যক্তিরা! এ ঝরনার পানে ছুটে এসো, এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে। এ যে সেই জীবন্তসূধা যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি যে কী করি আর কীভাবে যে তোমাদেরকে এ সুসংবাদ হৃদয়াঙ্গম করাই! মানুষের শ্রুতিগোচর করার জন্য কোন জয়ঢাক পিটিয়ে 'ইনিই তোমাদের খোদা' একথা বলে বাজারে-বন্দরে ঘোষণা করি, আর কোন্‌ ঔষধ দিয়ে যে আমি তাদের চিকিৎসা করি যেন একথা শোনার জন্য তারা প্রস্তুত হয়!” (কিশতিয়ে নূহ)
হযরত ইমাম মাহ্‌দী (আঃ) তাঁর বিখ্যাত প্রবন্ধ 'ইসলামী নীতি দর্শন'-এর এক স্থলে আল্লাহ্‌র পরিচয় এভাবে তুলে ধরেছেনঃ
“অতঃপর ইহাও জানা আবশ্যক যে, যে খোদার দিকে আমাদিগকে কুরআন শরীফ আহ্বান করে, তাঁহার নিম্নরূপ গুণাবলী লিখিত আছেঃ
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
مَالِكِ يَوْمِ الدِّينِ
الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمـنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
الْحَيُّ الْقَيُّومُ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ
অর্থাৎ, “সেই খোদা এক-অদ্বিতীয় ও অংশীবিহীন, তিনি ব্যতীত কেহই আরাধ্য ও আনুগত্যের যোগ্য নহে” (৫৯:২৩)। ইহা এই জন্যই বলিয়াছেন যে, তিনি অংশীবিহীন না হইলে সম্ভবতঃ তাঁহার শক্তির উপর শত্রুর শক্তি প্রবল হইতে পারিত। এই অবস্থায় ঐশী মর্যাদা বিপন্ন এবং তিনি যে বলিয়াছেনঃ “তিনি ব্যতীত কেহই আরাধ্য নাই,” ইহার অর্থ, তিনি এমন কামেল খোদা যাহার গুণাবলী ও কামালত এরূপ উচ্চ ও মহান যে, বিশ্ব চরাচরে কামেল গুণাবলীর জন্য কোন খোদার নির্বাচন করিতে চাহিলে, কিংবা মনে মনে শ্রেয়ঃ হইতে শ্রেয়তর এবং উচ্চ হইতে উচ্চতর কোন খোদার গুণাবলী কল্পনা করিতে চাইলে, যাঁহাকে ছাড়াইয়া কেহ উত্তম হইতে পারে না, তিনিই আল্লাহ্‌ বা খোদা হন, যাঁহার আরাধনায় তুচ্ছ বস্তুকে শরীক করা অন্যায়। অতঃপর তিনি বলিয়াছেনঃ “তিনি আলেমুল গায়েব”। অর্থাৎ তাঁহার সত্তাকে একমাত্র তিনিই জানেন। তাঁহার সত্তাকে কেহ পরিবেষ্টন করিতে পারে না। চন্দ্র সূর্য এবং প্রত্যেক সৃষ্ট বস্তুর আপাদ মস্তক আমরা দর্শন করিতে পারি, কিন্তু খোদার আপাদ মস্তক দর্শনে আমরা অক্ষম। পুনরায় তিনি বলিয়াছেনঃ “তিনি আলেমুশ শাহাদাহ”। অর্থাৎ কোন জিনিষ তাঁহার দৃষ্টির অগোচর নহে। ইহা হইতে পারে না যে, তিনি খোদা বলিয়া অভিহিত হইয়া বস্তু জগৎ সম্বন্ধে উদাসীন। তিনি বিশ্বের অণুপরমাণু পর্যন্ত দেখেন। কিন্তু মানুষ তাহা পারে না। তিনি জানেন, কখন তিনি এই জগৎ-বিধানকে ভাঙ্গিয়া ফেলিবেন এবং কেয়ামত আনিবেন এবং পুনরুত্থান ঘটাইবেন। তিনি ছাড়া কেহ জানে না যে, এরূপ কখন হইবে। সুতরাং, তিনিই খোদা যিনি সকল প্রকারের সময়কেই জানেন। তিনি আবার বলিয়াছেনঃ “হুওয়ার রহমান”। অর্থাৎ তিনি প্রাণী সকলের অস্তিত্ব ও উহাদের কর্মের পূর্বে শুধু আপন দয়ায়, কোন স্বার্থের জন্য নহে বা কাহারও কর্ম ফলেও নহে, তাহাদের জন্য আরামের সমগ্রী যোগাইয়া থাকেন। যেমন, সূর্য ও পৃথিবী এবং অন্য সব জিনিষ আমাদের অস্তিত্ব লাভের পূর্বে ও আমাদের কার্য সাধনের পূর্বে, আমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। এই দানের নাম খোদা নিজ গ্রন্থে রহমানিয়্যত এবং এই কাজের দিক হইতে নিজের নাম রহমান রাখিয়াছেন। তিনি পুনরায় বলিয়াছেনঃ- “আর্‌ রহীম”। তিনি খোদা, যিনি উত্তম কাজের সর্বোত্তম পুরস্কার দেন। কাহারও শ্রমকে বিনষ্ট করেন না। এই কাজের দিক হইতে তিনি রহীম এবং এই গুণের নাম রহীমিয়্যত। তারপর তিনি বলিয়াছেনঃ “মালেকে ইয়াওমিদ্‌দীন”। অর্থাৎ সেই খোদা প্রত্যেকের পুরস্কার বা শাস্তি স্বহস্তে ধারণ করেন। তাঁহার এমন কার্য নির্বাহক নাই, যাহাকে তিনি আকাশ ও পৃথিবীর শাসন ক্ষমতা সঁপিয়া দিয়া নিজে পৃথক হইয়া বসিয়া আছেন এবং নিজে কিছুই করেন না। এমনও নহে যে, সেই কার্য নির্বাহকই যত পুরস্কার ও শাস্তি দেয় বা ভবিষ্যতে দিবে। তারপর তিনি বলিয়াছেনঃ
الْمَلِكُ الْقُدُّوسُ
“আল মালেকুল কুদ্দুস”। অর্থাৎ “সেই খোদা বাদশাহ, যাঁহার কোনই কলঙ্ক নাই” (৫৯:২৪)
ইহা সুস্পষ্ট যে, মানুষের বাদশাহাত কলঙ্কহীন নহে। দৃষ্টান্ত স্থলে, যদি কোন বাদশাহের সব প্রজা কষ্ট পাইয়া বা বিতাড়িত হইয়া দেশ ত্যাগ করিয়া অন্য দেশ অভিমুখে পলায়ণ করে, তবে তাহার বাদশাহী কায়েম থাকিতে পারে না। কিংবা যদি সব প্রজা দুর্ভিক্ষ পীড়িত হয়, তাহা হইলে রাজস্ব কোথা হইতে আসিবে? যদি প্রজাগণ বাদশাহের সহিত তর্ক আরম্ভ করিয়া দেয় যে, তাঁহার ও প্রজাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য আছে, তাহা হইলে তিনি তাহাদের নিকট নিজের কি বিশেষ যোগ্যতা সাব্যস্ত করিবেন? বস্তুতঃ খোদা তা'লার বাদশাহী এ প্রকারের নহে। তিনি মুহূর্তে সব দেশ লয় করিয়া অন্য সৃষ্টি আনয়ন করিতে পারেন। যদি তিনি এইরূপ ক্ষমতাবান স্রষ্টা ও শক্তিমান প্রতিপালক না হইতেন, তাহা হইলে তাঁহার বাদশাহাত নির্যাতন ছাড়া চলিতে পারিত না। কারণ তিনি একবার বিশ্ববাসীকে ক্ষমা এবং মুক্তি দান করিয়া অন্য জগৎ কোথা হইতে আনিতেন? মুক্তিপ্রাপ্ত ব্যক্তিগণকে পৃথিবীতে পুনঃ প্রেরণের জন্য আবার ধর পাকড় ও নির্যাতনের পথে কি প্রদত্ত ক্ষমা ও মু���্তিকে প্রত্যাহার করিতে হইত না? তদবস্থায়, তাঁহার ঐশী-কর্মকান্ডে পার্থক্য ঘটিত এবং তিনি পৃথিবীর বাদশাহ্‌গণের ন্যায় এক কলঙ্ক কালিমা লিপ্ত বাদশাহ হইয়া পড়িতেন, যাহারা দেশের জন্য আইন-কানুন তৈরি করে, যাহারা কথায় কথায় বিগড়াইয়া যায় এবং নিজ স্বার্থ রক্ষার জন্য যখন দেখিতে পায় যে, নির্যাতন ছাড়া গতি নাই, তখন তাহারা নির্যাতনকে মাতৃ-স্তন্যের দুধের ন্যায় মনে করে। দৃষ্টান্তস্বরূপ, রাজকীয় আইনে একটি জাহাজকে বাঁচাইতে একটি নৌকার সকল আরোহীকে ধ্বংসের মুখে নিক্ষেপ করাকে ও সত্য সত্যই বিনষ্ট করাকে, সিদ্ধ রাখা হইয়াছে। কিন্তু খোদার পক্ষে এই প্রকার অসহায় হওয়া অনুচিত। সুতরাং যদি খোদা সর্বশক্তিমান ও অনস্তি-ত্ব হইতে সৃষ্টিকারী না হইতেন, তাহা হইলে তিনি হয় দুর্বল রাজাদের ন্যায় মহিমার পরিবর্তে অত্যাচারের দ্বারা কাজ লইতেন, অথবা বিচারক হইয়া খোদায়ীকেই বিদায় দিতেন। পরন্ত খোদার জাহাজ সকল মহিমার সহিত প্রকৃত বিচারের উপরে চলিতেছে। তিনি আবার বলিয়াছেন, 'আস্‌সালাম' অর্থাৎ, সেই খোদা, যিনি ত্রুটি-বিচ্যুতি, বিপদ-আপদ ও কঠোরতা হইতে নিরাপদ, বরং শান্তি দাতা। ইহার অর্থও স্পষ্ট। কারণ যদি তিনি নিজেই বিপদগ্রস্থ হইতেন, লোকের হাতে মারা পড়িতেন এবং তাঁহার ইচ্ছা-শক্তি ব্যর্থ হইত, তাহা হইলে এই মন্দ নমুনাকে দেখিয়া মন কি প্রকারে এই বলিয়া সান্ত্বনা লাভ করিতে পারিত যে, এহেন খোদা আমাদিগকে নিশ্চয় আপদ মুক্ত করিবেন? আল্লাহ্‌ তা'লা মিথ্যা উপাস্যদের সম্বন্ধে বলেনঃ
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَاباً وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئاً لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ *
مَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ *
“যে সব মানুষকে তোমরা খোদা বানাইয়া বসিয়া আছ, তাহারা সকলে মিলিয়া একটি মাছি সৃষ্টি করিতে চাহিলেও, কখনও তাহা পারিবে না, এমনকি একে অপরকে সাহায্য করিলেও না। বরং যদি মাছি তাহাদের কোন জিনিষ ছিনাইয়া লইয়া যায়, তবে সেই মাছি হইতে সেই বস্তু ফেরৎ আনিবার শক্তিও তাহাদের হইবে না”। (২২:৭৪-৭৫)
তাহাদের উপাসকগণ বুদ্ধি ও শক্তিতে দুর্বল। খোদা তো তিনি , যিনি সকল শক্তিমান হইতেও অধিক শক্তিশালী এবং সকলের উপর প্রাধান্য বিস্তারকারী। কেহ তাঁহাকে ধরিতে বা বধ করিতে পারে না। যাহারা ভ্রমে নিপতিত, তাহারা খোদার মর্যাদা বুঝে না এবং জানে না যে, খোদা কেমন হওয়া উচিত। তারপর বলিয়াছেনঃ
“খোদা শান্তি দাতা, স্বীয় কামালাত ও তৌহীদের প্রমাণ প্রতিষ্ঠাকারী”।
ইহা এই কথার প্রতি ইঙ্গিত করিতেছে যে, প্রকৃত খোদার মান্যকারী ব্যক্তি কোন মজলিসে লজ্জিত হইতে পারে না এবং সে খোদার সম্মুখেও লজ্জিত হইবে না। কারণ তাহার কাছে শক্তিশালী যুক্তি থাকে। কিন্তু কৃত্রিম খোদায় বিশ্বাসী বড়ই বিপদে থাকে। সে যুক্তি দেয়ার পরির্বতে নিরর্থক আজেবাজে কথাকে গোপন তত্ত্ব আখ্যা দেয়, যাহাতে হাস্যাস্পদ হইতে না হয় এবং প্রমাণিত ভ্রান্তি সমূহকে ঢাকা দিতে চাহে। তিনি আরও বলিয়াছেনঃ
السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ
অর্থাৎ “তিনি সকলের রক্ষক, পরাক্রমশালী, নষ্ট হওয়া কাজকেও সুসম্পন্নকারী; তাঁহার সত্তা চূড়ান্তভাবে অভাবের অতীত” (৫৯:২৪)
তিনি আরও বলিয়াছেনঃ
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى
অর্থাৎ “ তিনি এমন খোদা যে, তিনি সকল দেহেরও স্রষ্টা এবং সকল আত্মারও স্রষ্টা; গর্ভাশয়ে রূপশিল্পী তিনিই। যত ভাল ভাল নাম ধারণা করা সম্ভব, সব তাঁহারই” (৫৯:২৫)
তিনি আরও বলেনঃ
يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
অর্থাৎ “আকাশমন্ডলের প্রাণীরাও তাঁহার নাম পবিত্রতার সঙ্গে স্মরণ করে এবং পৃথিবীর প্রাণীরাও করে”।
এই আয়াতে ইঙ্গিত রহিয়াছে যে, মহাকাশের গ্রহ-নক্ষত্রে বসতি আছে এবং ঐ সকল প্রাণীও খোদার হেদায়াতসমূহের অন্তর্ভুক্ত।
পুনরায় বলেনঃ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
অর্থাৎঃ “খোদা সর্বশক্তিমান” (২:১৪৯)
এই নাম উপাসকগণের জন্য বড়ই শান্তি প্রদায়ক। কারণ, খোদা যদি দুর্বল হন এবং সর্বশক্তিমান না হন, তবে এরূপ খোদার নিকট আমরা কি আশা করিব?
তারপর বলেনঃ
رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمـنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدِّينِ
অর্থাৎঃ তিনিই খোদা যিনি সকল জগতের পালনকর্তা রহমান, রহীম এবং বিচার দিনের স্বয়ং মালিক। এই দিনের কর্তৃত্ব তিনি কাহারো হাতে দেন নাই। (১:২-৪)
أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
প্রত্যেক আহ্বানকারীর আহ্বান শ্রবণকারী এবং জবাব দানকারী অর্থাৎ প্রার্থনা মঞ্জুরকারী। (২:১৮৭)
আবার বলিয়াছেনঃ
الْحَيُّ الْقَيُّومُ
অর্থাৎ, “সদা বিদ্যমান, সকল প্রাণের প্রাণ এবং সব অস্তিত্বের আশ্রয়” (২:২৫৬)
ইহা বলার কারণ, তিনি অনাদি ও অনন্ত না হইলে তাঁহার জীবন সম্বন্ধে আশঙ্কা রহিত যে, আমাদের পূর্বেই না তাঁহার মৃত্যু হইয়া যায়। তারপর বলেনঃ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ
অর্থাৎ “সেই খোদা এক-অদ্বিতীয় খোদা। তিনি কাহারও পুত্র নহেন, এবং কেহ তাঁহার পুত্র নহে। কেহ তাঁহার সমকক্ষ নহে এবং কেহ তাঁহার স্বজাতীয় নহে”। (১১২:২-৫)
প্রতিশ্রুত মসীহ্‌ (আঃ) তাঁর এক ঐতিহাসিক বক্তৃতায় মহান আল্লাহ্‌র পরিচয় এভাবে তুলে ধরেনঃ
“...ইসলাম ধর্মের যাবতীয় বিধি-বিধানের মূখ্য উদ্দেশ্য হলো, 'ইসলাম' শব্দে নিহিত প্রকৃত মর্মার্থ যেন বাস্তবায়িত হয়। এই লক্ষ্য অর্জন করার জন্য খোদার ভালবাসা জাগ্রত করতে কুরআনের বিবিধ শিক্ষা সচেষ্ট। কখনো এটি খোদার সৌন্দর্য বর্ণনা করে, আবার কখনো তাঁর অনুগ্রহ স্মরণ করায়। কেননা, অন্তরে কারও ভালবাসা হয় তার সৌন্দর্যের কারণে জন্ম নেয় কিংবা তার অনুগ্রহের দরুণ সৃষ্টি হয়। তদনুযায়ী, খোদাকে নিজ গুণাবলীতে এক এবং অদ্বিতীয় বর্ণনা করা হয়েছে। তাঁর মাঝে কোন খুঁত নেই। তিনি পূর্ণ গুণাবলীর সমষ্টি আর পবিত্র শক্তিসমূহের আধার। তিনি সমস্ত সৃষ্টির ভিত্তি এবং যাবতীয় কল্যাণের উৎস। তিনি সর্বপ্রকার পুরস্কার ও শাস্তি-প্রদানের মালিক এবং যাবতীয় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। তিনি দূরত্ব সত্ত্বেও সন্নিকটে বিদ্যমান এবং নৈকট্য সত্ত্বেও তিনি দূরে অবসি'ত। তিনি সবচেয়ে গোপনীয় কিন্তু তাঁর চেয়েও বেশী প্রকাশ্য অন্য কেউ আছে একথা বলা যাবে না। তিনি নিজ সত্তায় জীবিত আর প্রত্যেক সত্তা তাঁর কারণে জীবন্ত। তিনি নিজ সত্তায় অনাদি এবং প্রতিটি জিনিষ তাঁর মাধ্যমে প্রতিষ্ঠিত। তিনি যাবতীয় জিনিষের বাহক কিন্তু তিনি কারও দ্বারা বহনকৃত নন। এমন কিছুই নেই যা তাঁকে ছাড়াই নিজে নিজে সৃষ্ট কিংবা তাঁর সাহায্য ছাড়া নিজেই বেঁচে থাকতে পারে। তিনি প্রত্যেকটি বস্তুর পরিবেষ্টনকারী কিন্তু এই বেষ্টনী বোঝানো দুস্কর। তিনি আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তুর জ্যোতি এবং প্রত্যেকটি জ্যোতি তাঁর দ্বারা আলোকিত এবং তাঁরই সত্তার প্রতিবিম্ব। তিনি সমস্ত জগতের প্রতিপালক। এমন কোন আত্মা নেই যা তাঁর দ্��ারা পালিত না হয়ে নিজ সত্তায় বর্তমান। আত্মার যাবতীয় ক্ষমতা নিজ থেকে সৃষ্ট নয় বরং তাঁরই প্রদত্ত।” (ইসলাম ও এদেশের অন্যান্য ধর্মমত)
এই সুমহান বিশাল অস্তিত্বই আমাদের সবার আশ্রয়। আমাদের উৎস তিনি, আমাদের জীবন, আমাদের চৈতন্য, আমাদের যাবতীয় ইন্দ্রীয় ও শক্তি সব তাঁরই দান। এগুলোকে তাঁর ইচ্ছা অনুযায়ী কাজে লাগানোর যথাসাধ্য চেষ্টার নাম ইবাদত বা উপাসনা। সবশেষে আমাদের সবার প্রত্যাবর্তণ তাঁরই কাছে। তিনিই আমাদের হিসেব নিকেশ ও বিচার করবেন। আমরা তাঁর কাছে দয়া, ক্ষমা ও মার্জনা প্রত্যাশা করি।

ঈসা (আঃ) এর মৃত্যু

নুযূলে মসীহ্‌ নবীউল্লাহ্‌

Tomb of Jesus Christ

মসীহ্‌ বিভ্রাট

সহী হাদীস পাঠে জানা যায় যে, আখেরী জামানায় যখন মুসলমান জাতি অধঃপতনের চরম স্তরে গিয়ে পৌঁছবে, সারা বিশ্বে বিকৃত খ্রীস্টান ধর্ম প্রসার লাভ করবে এবং সমগ্র জগতে যখন ব্যাপকভাবে যুদ্ধ-বিগ্রহ চলতে থাকবে তখন ক্রুশীয় মতবাদকে বাতিল এবং যুদ্ধ-বিগ্রহ রহিত করে বিশ্বে শান্তি স্থাপন করবার উদ্দেশ্যে মসীহ্‌ নবীউল্লাহ্‌ আগমন করবেন। তাঁর শুভাগমনে ইসলাম নব জীবন লাভ করে সারা দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত হবে। এ সম্বন্ধে কয়েকটি হাদীস হলঃ
  • (১) “ইউশেকুমান আশামিনকুম আইয়ালকা ঈসাবনা মারয়ামা ইমামান মাহ্দীয়ান ওয়া হাকামান আদলান ফাইয়াক সেরুসসালীবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া ইয়াযায়াল হারবা” (মসনদ আহ্‌মদ হাম্বল, জিল্‌দ-২, পৃঃ৪১১) অর্থঃ- তোমাদের (মুসামানদের) মধ্যে (তখন) যারা জীবিত থাকবে তারা অচিরেই ঈসা ইবনে মরিয়ম রূপে ইমাম মাহ্‌দীকে ন্যায়-বিচারক মীমাংসাকারীরূপে আসতে দেখবে। তিনি ক্রুশ ভঙ্গ করবেন, শূকর বধ করবেন ও যুদ্ধ রহিত করবেন।
  • (২) “কাইফা তাহ্লেকু উন্মাতুন আনা ফি আউয়ালিহা ওয়াল মাসীহু ফি আখিরিহা” (মেশকাত ও জামেউসসাগীর সাইউতি, জি-২, পৃঃ ১০৬) অর্থঃ- কি করে ধ্বংস হবে আমার উম্মত যার প্রথম দিকে আমি রয়েছি এবং শেষ দিকে মসীহ রয়েছেন।
  • (৩) “কাইফা আনতুম ইযা নাযালাবনু মারয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম” (বোখারী)। অর্থঃ- কেমন হবে তখন যখন ইবনে মরিয়ম নাযিল হবেন, তোমাদের মধ্য হতে তোমাদেরই ইমাম হয়ে?
এ ধরণের আরও বহু রেওয়ায়াত হাদীস গ্রন্থে বিদ্যমান আছে।
এই প্রতিশ্রুত ঈসা নবীউল্লাহ্‌র আগমন সম্বন্ধে যদিও সমগ্র উম্মত একমত, কিন্তু শেষ যুগে ইসলাম-তরীর কর্ণধার এই মহাপুরুষের সত্য পরিচয় সম্বন্ধে যথেষ্ঠ ইখতেলাফ রয়েছে। গয়ের আহ্‌মদীগণ বলেন, এই প্রতিশ্রুত মসীহ্ নবীউল্লাহ্ হলেন বনীইস্রাঈলী নবী হযরত ঈসা (আঃ)। কিন্তু আহ্‌মদী জামা'ত নিম্নবর্ণিত কারণে এই বিশ্বাসের সমর্থন করেন না।

ঈসা (আঃ) মৃত

ঈসা (আঃ)-এর মৃত্যু সম্বন্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। যথা-
  • ১। ইহুদীদের বিশ্বাসঃ ইহুদীদের বিশ্বাস এই যে, ঈসা (আঃ) নবুওয়তের মিথ্যা দাবীদার ছিলেন। এ জন্য তৌরাতের ব্যবস্থা (দ্বিতীয় বিবরণ- ২১:২৩ দ্রষ্টব্য) অনুযায়ী তাঁকে শূলে দিয়ে অভিশপ্ত করে বধ করা হয়েছে।
  • ২। খ্রীস্টানদের বিশ্বাসঃ খ্রীস্টানরা বিশ্বাস করে যে, ঈসা (আঃ) খোদার পুত্র ছিলেন। তিনি পাপী মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য শূলে অভিশপ্ত মৃত্যুবরণ করে তিন দিন পর পুনরায় জীবিত হয়ে আকাশে উঠে খোদার দক্ষিণ পার্শ্বে বসে আছেন- (ইব্রীয়- ৯:২৭,২৮, মার্ক-১৬:১৯ দ্রষ্টব্য)
  • ৩। গয়ের আহ্‌মদীদের বিশ্বাসঃ গয়ের আহ্‌মদীদের বিশ্বাস এই যে, ঈসা (আঃ) আল্লাহর এক নবী ছিলেন। তাঁকে ইহুদীগণ শূলে দিয়ে বধ করতে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ্ তাঁকে উঠিয়ে চতুর্থ আকাশে নিজের কাছে নিয়ে গিয়েছেন। আর ঈসা (আঃ)-এর আকৃতি বিশিষ্ট অন্য এক ব্যক্তিকে শূলে দিয়ে বধ করেছে।
  • ৪। আহ্‌মদীদের বিশ্বাসঃ আহ্‌মদীগণ বিশ্বাস করেন যে, আল্লাহ্‌র নবী ঈসা (আঃ)-কে ইহুদীরা অভিশপ্ত করে বধ করবার জন্য শূলে দিয়েছিল। কিন্তু তিনি শূলে প্রাণত্যাগ করেন নি। শিষ্যদের চেষ্টা মুর্ছিত অবস্থায় শূল থেকে নামবার পর বহু বৎসর জীবিত থেকে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

কোরআনের কষ্টি পাথরে

আমরা এখন কোরআনের আলোকে আলোচনা করে দেখব যে, এই চার প্রকার বিশ্বাসের মধ্যে কোন্‌টি সত্য।
পবিত্র কোরআনের সূরা নেসার ২২ রুকূতে আল্লাহ্ তা’আলা ইহুদীদের দাবী উল্ল্যেখ করে বলেন, ‘ওয়া কাউলিহিম ইন্না কাতাল নাল মাসীহা ঈসাবনা মারয়ামা রাসূলাল্লাহি’- অর্থাৎ ‘(ইহুদীগণ) বলে আমরা বধ করেছি আল্লাহ্‌র রসূল (হওয়ার দাবীদার) মরিয়ম পুত্র মসীহ্‌কে’। এর প্রতিবাদে আল্লাহ্ বলেন, ওয়া কাতালুহু ওয়াম সাবাবুহু ওয়াকিন শুব্বিহা লাহুম, অর্থঃ- তারা (ঈসাকে) কতল করে নাই, শূলে দিয়েও বধ করে নাই তবে তদ্রুপই অর্থাৎ মৃতবৎ মনে হয়েছিল।’ এই আয়াতে ইহুদী এবং খ্রীষ্টানদের ভ্রান্ত বিশ্বাস খন্ডন করে আল্লাহ্ তা’আলা বলেছেন যে, ইহুদীরা ঈসাকে হত্যা করতে পারেনি এবং শূলে দিয়ে অভিশপ্তও করতে পারেনি, তবে শূলে ঈসাকে মৃত মনে করা হয়েছিল। কেউ কেউ বলেন, “ওমা সালাবুহু” বাক্য দ্বারা বুঝা যায় যে, ঈসা (আঃ)-কে শূলে দেয়া হয়নি। কিন্তু তা ঠিক নয়, কেননা, আরবীতে ‘সালাবা’ শব্দ শূলে দিয়ে মারা এবং হাড় চুর্ণ করা অর্থে ব্যবহৃত হয় (আরবী অভিধান দ্রষ্টব্য)। বাংলাতেও এরূপ ব্যবহার আছে। যেমন, যদি বলা হয় অমুক ব্যক্তির ফাঁসী হয়নি তবে এর অর্থ হবে, ঐ ব্যক্তির ফাঁসীতে মৃত্যু হয়নি। কোন ব্যক্তিকে ফাঁসীকাষ্ঠে উঠিয়ে আবার নামিয়ে দিলে তাকে ফাঁসী হওয়া বলে না। আরবীতে ‘সালাবা’র ব্যবহারও এইরূপ। অতএব ‘ওমা সালাবুহু’ দ্বারা প্রমাণ হয় যে, ঈসা (আঃ)-এর শূলে মৃত্যু হয়নি। এবং তাঁর হাড়ও চুর্ণ হয় নাই (যোহন- ২৯:৩৬ দ্রষ্টব্য)। এর কয়েক আয়াত পর আল্লাহ্ তা’আলা বলেছেন, ‘বার্রাফা হুল্লাহু ইলাইহী’ অর্থঃ‘ বরং আল্লাহ্ উদ্ধরণ করেছেন (ঈসাকে) নিজের দিকে’। এই আয়াতকে সম্বল করে একদল লোক ঈসা (আঃ)-এর আকাশে জীবিত থাকা বিশ্বাস করে। অথচ, এই আয়াত দ্বারা কোন প্রকারেই তাঁর আকাশে উঠা প্রমাণ হয় না। ইহুদীগণ ঈসা (আঃ)-কে শূলে বধ করে অভিশপ্ত প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ্ তাঁকে এই প্রকার মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আত্মিকভাবে নিজের দিকে উন্নীত করেছেন। আরবী ‘রাফা’ শব্দ দ্বারা কেবল দৈহিকভাবে উপরে উঠান বুঝায় না, বরং এর দ্বারা আত্মিক উন্নতিও বুঝিয়ে থাকে। পবিত্র কুরআন ও হাদীসে এই জাতীয় বহু ব্যবহার বিদ্যমান রয়েছে। বালয়াম বাউর সম্বন্ধে সূরা আ’রাফের বাইশ রুকুতে আল্লাহ্ বলেন, ‘ওয়াওশিনা লারাফানাহু বিহা ওলা কিন্নাহু আখলাদা ইলাল আরযে’। অর্থঃ ‘আর আমরা যদি চাইতাম তা হলে তাকে উন্নীত করতাম। কিন্তু সে মর্ত্যের দিকে ঝুকে গেল’। এখানে ‘রাফা’ অর্থ কেউই আকাশে উঠা করবে না। সূরা মরিয়মের চার রুকূতে আল্লাহ্ ইদ্রীস (আঃ) সম্বন্ধে বলেন, ‘ওয়া রাফানাহু মাকানান আলীয়া’। অর্থঃ আমি তাকে এক উচ্চ মকামে উন্নীত করেছিলাম। এখানেও ‘রাফা’ দ্বারা সশরীরে উর্ধ্বে উঠা বুঝায় না। সূরা নূরের পঞ্চম রুকুতে আছে, ‘ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরায়া ওয়া ইউয কারা ফি হাসমুহু’। অর্থঃ (আল্লাহ্‌র নূর) এমন ঘরগুলিতে আছে, যেগুলির উন্নতির আদেশ আল্লাহ্ দিয়েছেন।
সহী মুসলিম শরীফে আছে, ‘ওমা তওয়াজায়া আহাদুনলিল্লাহি ইল্লা রাফ��য়াল্লাহ্’। অর্থাৎ, ‘যে ব্যক্তি আল্লাহ্‌র জন্য বিনয়ী হয় আল্লাহ্ তাকে উন্নীত করেন।’ এই হাদীসে প্রত্যেক বিনয়ী এবং নম্র মুমিনের ‘রাফা’ হবে বলে রসূল করীম (সাঃ) বলেছেন। অথচ, ঈসা (আঃ) সম্বন্ধে বলা হয়েছে যে, আল্লাহ্ তাঁকে নিজের দিকে ‘রাফা’ করেছেন।
আমরা সকলেই জানি আল্লাহ্ অসীম ও নিরাকার। তিনি সর্বত্র বিরাজমান। পবিত্র কোরআনে আল্লাহ্ বলেন, ‘ওয়া নাহনু আকরাবু ইলাইহী মিন হাবলিল অরিদ’ অর্থৎ আমি মানুষের জীবন শিরা থেকেও নিকটে (কাফ, রুকূঃ ২)। ‘ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম’ অর্থঃ তোমরা (সৃষ্টি) যেখানে আমিও সেখানে, (হাদীদ, রুকুঃ ১)। ‘ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতে ওয়াল আরযে’ অর্থঃ আল্লাহ্‌র অবস্থিতি গগন-ভুবন ব্যাপীয়া, (বাকারা, রুকূঃ ৩৪)। হাদীসে আছে, ‘কুলুবুল মুহমিনীনা আরশুল্লাহ’ অর্থঃ বিশ্বাসীর অন্তরে আল্লাহর আসন। অতএব, আল্লাহর দিকে উঠিয়ে নেওয়ার অর্থ আকাশে উঠান কখনও হতে পারে না। আল্লাহর দিকে উদ্ধরণ অর্থে আল্লাহর নৈকট্য লাভ করা বুঝায়। যেমন, কোরআনের অন্যত্র ঈসা (আঃ) সম্বন্ধে বলা হয়েছে, ‘ওয়ামিনাল মুকাররাবিন’ অর্থাৎ ঈসা নৈকট্যপ্রাপ্তদের অন্তর্গত (আলে ইমরান, রুকূঃ ৫)।

মানুষ আকাশে যেতে পারে না

সূরা বনী ইসরাঈলের দশ রুকূ পাঠে জানা যায় যে, কাফেরগণ আঁ হযরত (সাঃ)-কে কতিপয় অলৌকিক কার্য করে দেখাতে বলেছিল। তন্মধ্যে একটি ছিল ‘আউ তারকা ফিসসামায়ী’ বা ‘তুমি আকাশে উঠে দেখাও।’ এর উত্তরে আল্লাহ্ তাআলা আঁ হযরত (সাঃ)-কে বললেন, ‘কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার্রাসুলা’, অর্থঃ তুমি এদেরকে বলে দাও যে, আমার প্রভু এই সকল (অনর্থক কার্য করা) থেকে পবিত্র, আর আমি মানুষ রসূল ব্যতিরেকে অন্য কিছু নই। অর্থাৎ মানুষ রসূলের পক্ষে এই সকল কাজ করা আল্লাহ্‌র নীতি বিরুদ্ধ। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে, কোন মানুষের পক্ষে যদিও বা তিনি, আল্লাহ্‌র রসূল হন তবুও আকাশে যাওয়া পবিত্র খোদার আইন বিরুদ্ধ। অতএব, পবিত্রময় প্রভুর পক্ষে তাঁর এই আদেশের খেলাফ কাকেও আকাশে উঠান সম্ভবপর নয়। ‘ওলা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা’ (বনী ইসরাঈল, রুকূঃ ৮)। অর্থাৎ আল্লাহ্‌র নিয়মের কখনও ব্যতিক্রম হয় না।

কোরআনে ঈসা (আঃ)-এর মৃত্যু প্রমাণ

ইহুদীরা যখন ঈসা (আঃ)-কে শূলে দিল তখন তিনি এই অভিশপ্ত মৃত্যু থেকে রক্ষা পাবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন, এলী এলী লামা সবক্তানী (মথি- ২৭:৪৬ দ্রষ্টব্য)।
আল্লাহ্ তাআলা ঈসা (আঃ) কে সান্ত্বনা দিয়ে বললেনঃ ‘ইয়া ঈসা ইন্নি মুতাওওয়াফফিকা ওয়া লাফেউকা ইলাইয়া ওয়া মুতাহহেরুকা মিনাল্লাযীনা কাফারূ’ অর্থঃ ‘হে ঈসা! আমি তোমাকে মৃত্যু দিব (অর্থাৎ বিরুদ্ধবাদীরা তোমাকে বধ করতে পারবে না) আমার দিকে উদ্ধরণ করব এবং কাফেরদিগের (অপবাদ) হতে তোমাকে পবিত্র করব (আলে ইমরান, রুকু ৬)। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে, ঈসা (আঃ) এর স্বাভাবিক মৃত্যুর পর আল্লাহ্ নিজের দিকে তাকে ‘রাফা’ বা উদ্ধরণ করবেন এবং কাফেরদিগের মিথ্যা ইলজাম থেকে রক্ষা করবেন। কিছুক্ষণ পূর্বে আমরা সুরা নেসায় পাঠ করে এসেছি যে, ইহুদীদের মিথ্যা দাবী খন্ডন করে আল্লাহ্ বলেছেন যে, ঈসা (আঃ)-এর ‘রাফা’ হয়ে গিয়েছে। অতএব এর দ্বারা প্রমাণ হল যে, আল্লাহ্‌র ওয়াদানুযায়ী প্রথম ঈসা (আঃ)-এর ওফাত বা মৃত্যু হয়েছে, অতঃপর আল্লাহ্‌র দিকে ‘রাফা’ বা উদ্ধরণ হয়েছে এবং এতে কাফেরদিগের মিথ্যা ইলজাম থেকে তাঁকে পবিত্র করা হয়েছে। অনেকে বরেন মুতাওওয়াফফিকা অর্থ মৃত্যু নয়। কিন্তু তা ঠিক নয়। পবিত্র কোরআনের সর্বত্র ‘তাওওয়াফফী’ মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন, ‘ওয়াল্লাযিনা ইউতাওওয়াফফাওনা মিনকুম’ অর্থঃ আর তোমাদের মধ্যে যারা মরে যায় (বাকারা রুকু, ৩১) ‘ওয়া তাওওয়াফফানা মায়াল আবরার, অর্থঃ আর আমাদিগকে সৎ ব্যক্তিদের সঙ্গে মৃত্যু দাও (আলে ইমরান, রুকু ২০)। ‘হাত্তা ইযা জায়া আহাদাকুমুল মাওতু তাওয়াফফাতহু’ অর্থঃ আল্লাহর প্রেরিত ফেরিশতা মৃত্যু ঘটায় (আনআম, রুকু ৮)। ‘রাব্বানা আফরিদ আলায়না সাবরাওঁ ওয়া তাওওয়াফফানা মুসলিমীন’ অর্থঃ ‘হে আমাদের প্রভু! আমাদিগকে ধৈর্য দান কর এবং মুসলমান অবস্থায় আমাদিগকে মৃত্যু দান কর তফসীর বয়জবী, আবু সউদ, কবীর, ইবনে জরীর, কাতাদা ইবনে কসীর, ফারা, রুহুল বয়ান প্রভৃতিতেও ‘মুতাওওয়াফফিকা’ অর্থ মৃত্যু করা হয়েছে। আরবী ভাষায় বিখ্যাত অভিধান তাজুল উরুস, লেসানুল আরব ও কামুসেও এর অর্থ মৃত্যু লিখা রয়েছে। সহী বোখারী কিতাবুত তফসীরে বর্ণিত হয়েছে যে, কালা ইবনে আব্বাসিন মুত্তাওওয়াফফিকা মুমিতুকা অর্থঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, মুতাওওয়াফফিকা অর্থ মৃত্যু। আমরা জানাযার দোয়ায় বলে থাকি, ‘ওমান তাওওয়াফফায়তাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমানে’ অর্থাৎঃ হে আল্লাহ্! যদি আমাদেরকে মৃত্যু দাও তা হলে ঈমানের সঙ্গে মৃত্যু দিও। আহ্‌মদীয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ (আঃ) চ্যালেঞ্জ দিয়েছেন যে, যদি রাত্রি এবং নিদ্রার সম্পর্ক বিদ্যমান না থাকে আর আল্লাহ্ কর্তা হন তা হলে ‘তাওওয়াফফী’ অর্থ মৃত্যু ব্যতিরেকে যদি অন্য কিছু হয় বলে কেউ আরবী সাহিত্য থেকে প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই ব্যক্তিকে এক সহস্র টাকা পুরস্কার দিবেন (ইযালায়ে আওহামঃ ৩৭৫ পৃঃ)। কিন্তু আজ পর্যন্ত কেউই প্রমাণ পেশ করতে সক্ষম হন নি। আমরা হঠকারীদেরকে পুনরায় আহবান জানাচ্ছি যে, যদি তারা পারেন তাহলে প্রমাণ পেশ করে আমাদের নিকট থেকে ঐ টাকা নিয়ে যেতে পারেন। ‘ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুলু আফা ইম্মাতা আওকুতিলান কালাবতুম আলা আকাবিকুম’ (আলে ইমরান, রুকূঃ ১৫) অর্থঃ মোহাম্মদ রসূল ব্যতিরেকে অন্য কিছু নহে, আর পূর্বের সকল রসূল মরে গিয়েছে, অতএব, যদি সে মরে যায় অথবা কতল হয় তা হলে কি তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে? এখানে ‘খালাত’ শব্দ ব্যবহৃত হওয়ায় ঠিক নয়, কেননা, আয়াতে গত হওয়ার দু’টি পথ বর্ণনা করা হয়েছে যথা, মৃত্যু এবং কতল, অর্থাৎ পূর্ববর্তী নবীগণ এই দুই ভাবেই গত হয়েছেন, অতএব নবী মোহাম্মদ (সাঃ)ও যদি এইরূপে গত হয়ে যান তাহলে কি মুসলমানগণ মুরতাদ হয়ে যাবে? এই বলে আল্লাহ্ প্রাথমিক মুসলমানদের বিবেকের কাছে প্রশ্ন উত্থাপন করেছেন।
আরবী ভাষার সর্ব বৃহৎ অভিধান তাজুল উরুসে আছে, ‘খালা ফলানুন’ বললে এর অর্থ হয়, অমুক ব্যক্তি মরে দিয়েছে। সহী বোখারী দ্বিতীয় খন্ডে আছে, আঁ হযরতের যখন মৃত্যু হল তখন হযরত ওমর (রাঃ) বলতে লাগলেন, ‘যে ব্যক্তি বলবে রসূলের ওফাত হয়েছে, আমি তার শিরচ্ছেদ করব’। এর পর হযরত আবূ বকর (রাঃ) এসে আঁ হযরতের মুখের চাদর উন্মোচন করে দেখলেন এবং বাইরে এসে সকলকে সম্বোধন করে উপরে বর্ণিত আয়াত পাঠ করলেন। অর্থাৎ এই আয়াত পাঠ করে তিনি সকলকে জানিয়ে দিলেন যে, পূর্ববর্তী সকল নবীর ন্যায় হযরত মোহাম্মদ (সাঃ)ও মৃত্যু প্রাপ্ত হয়ে গত হয়ে গিয়েছেন। এর পর বললেন, ‘ইয়্যা আইয়্যুহাননাসু মান কানা মিনকুম ইয়া’বুদু মুহাম্মাদান ফাকাদমাতা ওমান কানা ইয়্যাবূদুল্লা ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামূতু’ অর্থাৎঃ হে লোক সকল! যারা মোহাম্মদের উপাসনা করতে তারা জেনে রাখ যে, তিনি মরে গেছেন আর যারা আল্লাহর উপসনা কর তারা জানবে তিনি চিরঞ্জীব,তিনি মরবেন না। তখন ঈসা (আঃ) জীবিত আছেন বলে কেউই প্রতিবাদ করলেন না। অতএব, এই আয়াতে ‘খালা’ মৃত্যু অর্থেই ব্যবহৃত হয়েছে। ঈসা (আঃ)-এর পূর্ববর্তী নবীদের সম্বন্ধেও এইরূপ ‘খালা’ শব্দ প্রয়োগ করা হয়েছে। যথাঃ ‘মাল মাসীহুবনু মারয়ামা ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রসূল’ অর্থঃ ‘মসীহ ইবনে মরিয়ম একজন রসূল ব্যতীত অন্য কিছু নহে, তার পূর্ববর্তী সকল রসূলই গত হয়ে গিয়েছে’ (মায়েদা, রুকূঃ ১০)। এখানে ঈসা (আঃ)-এর পূর্ববর্তী নবীগণ যেভাবে গত হয়ে গিয়েছেন ঠিক সেই ভাবে আঁ-হযরত (সাঃ)-এর পূর্বের নবীগণও গত হয়ে গিয়েছেন। অতএব ঈসা (আঃ)-এর জীবিত থাকার আর কোন প্রশ্নই উঠতে পারে না।
উপরে উল্লিখিত সুরা মায়েদার আয়াতে আরও বলা হয়েছে,‘ওয়া উম্মুহু সিদ্দিকাতুন কানা ইয়াকুলানিত্‌ তায়ামা’ অর্থঃ (ঈসার) মাতা এক সাধ্বী রমণী ছিল, তারা উভয়েই (ঈসা ও মরিয়ম) খাদ্য খেত (মায়েদা, রুকূঃ ১০)। এখানে বলা হয়েছে যে, ঈসা ও তার মা খাদ্য খেতেন অর্থাৎ এখন আর খান না। অথচ আল্লাহ্ বলেন,‘ওমা জায়ালনাহুম জাসাদল লাইলা কুলুনাত্‌ তায়ামা ওমা কানু খালীদিন’ অর্থঃ: আল্লাহ্ তার রসুল দিগকে এমন দেহ দেন নাই যে,তাঁরা না খেয়ে বাঁচতে পারে; আর না তার অস্বাভাবিক দীর্ঘ আয়ুর অধিকারী ছিল (আম্বিয়া রুকূঃ ১) এই আয়াতে ঈসা (আঃ)-এর না খেয়ে দুই হাজার বৎসর জীবিত থাকা মিথ্যা বিশ্বাশকে ভেঙ্গে দেয়া হয়েছে। সুরা আম্বিয়ার তৃতীয় রুকুতে আছে,‘ওমা জায়ালনা লিবাশিম মিন কাবলিকাল খলদা আফা ইম্মিত্তা ফা হুমুল খালেদুন’ অর্থঃ: আর (হে মোহাম্মদ!) তোমার পুর্বে কোন মানুষকেই আমি অস্বাভাবিক দীর্ঘায়ু দান করিনি। অথচ তুমি মরে যাবে আর অন্যরা জিবিত থাকবে? এর দ্বারাও ঈসা (আঃ)-এর মৃত্যুই প্রমান হয়। কিন্তু আশ্চর্য ! এর পরেও আমাদের গয়ের আহ্‌মদী ভাইয়েরা হযরত মোহাম্মদ (সা:) কে মৃত এবং ঈসা (আঃ) কে জীবিত মনে করে থাকেন। ঈসা (আঃ) নিজের সম্বন্ধে বলেন,‘ওয়া আওসাইনী বিস সালাতি ওয়ায্‌ যাকাতি মা দুমতু হাইয়া’(মরিয়ম, রুকূঃ ২) অর্থঃ আল্লাহ্ আমাকে হুকুম করেছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামায পড়তে ও যাকাত দিতে। দিনরাত যারা যাকাতের টাকার অন্বেষণে ঘুরে ফিরছে তারাও বলতে পারবেনা যে, ঈসা (আঃ) এখন যাকাত দিয়ে থাকেন। অতএব এর দ্বারাও প্রমান হয় যে ঈসা (আঃ) এখন আর জীবিত নেই। কেননা, জীবিত থাকলেই নামায পড়া ও যাকাত দেয়া তাঁর উপর ফরজ বাধ্যতামূলক হবে। সুরা নহলের দ্বিতীয় রুকুতে আছে, ‘ওয়াল্লাযিনা ইয়াদউনা মিনদুনিল্লাহি লা ইয়খলুকুনা শাইয়াওঁ ওয়াহুম ইউখলাকুন আমওয়াতুন গায়রু আহ্‌ইয়াইন’ অর্থঃ তারা যাদেরকে খোদার পরিবর্তে আহবান করে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনা বরং তারাও সৃষ্ট। এরা জীবিত নয় মৃত। খ্রীষ্টানরা ঈসা (আঃ)-কে উপাস্যরুপে মান্য করে থাকে। কিন্তু আল্লাহ্, বলেছেন যে এই সকল ঝুটা এবং কল্পিত উপাস্যগুলি জীবিত নয় বরং মৃত। এই আয়াত দ্বারাও খ্রীষ্টানদের মাবুদ (ঈশ্বরপুত্র) ঈসা (আঃ)-এর মৃত্যু প্রমাণ হয়। সুরা মায়েদার শেষ রুকুতে বর্নিত হয়েছে যে, খ্রীষ্টানদের বর্তমান বিশ্বাস সম্বদ্ধে আল্লাহ্‌তা’আলা ঈসা (আঃ)-কে জিজ্ঞেস করবেন যে, এইরূপ বিশ্বাস তিনি লোকদিগকে শিক্ষা দিয়েছেন কিনা। তখন ঈসা(আঃ) বলবেন ‘সুবহানাকা মাইয়া কুনুলি আন আকুলা মা লাইসালি বি হাক্কিন ইনকুন্তু কুলতুহু ফাসাদ আলিমতাহু তা’লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনাতা আল্লামুল গুয়োব।মা কুলতু লাহুম ইল্লা মা আমার তানি বিহি আনি বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম ফালাম্মা তাওয়াফফায়তানী কুনতা আনতার রকিবা আলাহিম ওয়া আন্তা আলাকুল্লে শাইইন শাহীদ’ অর্থঃ পবিত্রময়! আমি কি করে তা বলবো যা বলার কোন হক আমার নেই। আর যোদি বলেই থাকি তা হলে তুমিই জ্ঞাত আছ, তুমি জান আমার অন্তরে যা আছে কিন্তু আমি জানি না তোমার অন্তরের কথা, কেননা তুমিই একমাত্র অদৃশ্য সম্বদ্ধে জ্ঞাত। আমি তা ই বলেছিলাম যা তুমি আমাকে বলতে আদেশ করেছিলে বলেছিলাম,। উপাসনা কর আল্লাহর যিনি আমার এবং তোমাদের প্রভু, এবং এই বিষয়ে আমি সক্ষি ছিলাম,যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, অতঃপর যখন তুমি আমাকে মৃত্যু দিলে তখন তুমিই পর্যবেক্ষক,আর তুমিইতো সর্ববিষয়ে সম্যক সাক্ষি। এই আয়াত পাঠে জানা যায় যে, ঈসা (আঃ) যতদিন জীবিত ছিলেন ততদিন খ্রীষ্টানগন সৎপথে ছিল কিন্তু তাঁর মৃত্যুর পর তারা ঈসা (আঃ)-উপাস্য রূপে গ্রহন করেছে। ঈসা (আঃ)-কে জীবিত রাখার জন্য এখনও যারা শেষ চেষ্টা করছেন, তারা হয়ত বলবেন যে,এই কথোপকথন কেয়ামতের সময় হবে, এজন্য এর দ্বারা ঈসা (আঃ) এখন মৃত তা প্রমাণ হয়না । কেননা কেয়ামতের পুর্বে তিনি আকাশ থেকে অবতরনকরবার পর মৃত্যুবরণ করবেন। অতএব, এখানে যখন আমাকে মৃত্যু দিলে দ্বারা অবতরণের পরবর্তীকালের মৃত্যুকে বুঝাচ্ছে। এর উত্তর জেনে রাখা দরকার যে, খ্রীষ্টানগণ বহু পুর্বেই প্রকৃত শিক্ষা হতে দুরে সরে গিয়েছে, যদি সত্য সত্যই ঈসা (আঃ) আকাশ হতে অবতরন করে পুনরায় মর্ত্যে আগমন করেন তা হলে তিনি দেখতে পাবেন যে, খ্রীষ্টানগণ তাঁর অনুপস্থিতিতে ভ্রান্ত হয়েগিয়েছে এবং তাঁকে খোদার আসনে বসিয়ে পুজো করছে। অতএব, তিনি কিয়ামতের সময়ে বলতে পারবেন না যে খ্রীষ্টানগণ তাঁর মৃত্যুর পর সত্য ধর্ম হতে দুরে সরে গিয়েছে। বরং তখন তাঁকে ‘ফালাম্মা তাওয়াফফায়তানী’ স্থলে ফালাম্মা রাফাতানী ইলাস সামায়ী হাইয়া ’বলতে হবে। অর্থাৎ তাঁর জীবিত অবস্থায় আকাশে চলে যাওয়ার পর খ্রীষ্টানগন পথহারা হয়েছে বলতে হবে। বোখারী শরীফের তৃতীয় খন্ডের কিতাবুত্‌ তফসীরে আছে ,রসুল করীম (সাঃ) কেয়ামতের দিনে তাঁর একদল সাহবীকে দোযখের দিকে নিয়ে যেতে দেখবেন। তখন তিনি ‘এরা আমার সাহাবী’ বলে আহবান করবেন, তখন তাঁকে বলা হবে যে, এরা আপনার মৃত্যুর পরে মুরতাদ হয়ে গিয়েছিল। আঁ-হযরত (সাঃ) বলেন, ‘তখন আমি সেই উত্তরই দিব ,যে উত্তর ঈসা (আঃ) দিয়েছিলেন। অর্থাৎ ‘কুনতু আলায়হিম শাহিদাম মা দুমতু ফিহীম ফালাম্মা তাওয়াফফায়েতানী কুনতা আনতার রকিবা আলায়হিম ইত্যদি’। এই হাদীস দ্বারা বুঝা গেল যে, রসুল করীম (সাঃ)-এর ওফাতের পর যেমন তাঁর কতিপয় সাহাবী মরতাদ হয়ে গিয়েছিল, তদ্রুপ ঈসা (আঃ)-এর মৃত্যুর পরও তাঁর উম্মত সত্য ভ্রষ্ট হয়ে গিয়েছে। খাতামান্নাবীঈন হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর এই ব্যাখ্যার পর ঈসা (আঃ)-এর মৃত্যু সম্মদ্ধে কোন প্রকৃত মুসলমানের আর কোন সন্দেহ থাকতে পারে না।

হাদীসে ওফাতে ঈসা(আঃ)

আল্লাহ্‌ বলেন, ফাবি আইয়ে হাদিসীন বাদাল্লাহি ওয়া আয়াতিহী ইউমিনুন (জাসিয়া রুকু, ১) অর্থাৎঃ ‘আল্লাহ্ এবং তাঁর আয়াতের বিরূদ্ধে আর কোন হাদীস গ্রহনীয় হবে ? অতএব উপরে আমর কুরআন শরীফ থেকে যে সব প্রমাণ পেশ করে এসেছি এর পর আর কোন হাদীসের উল্ল্যেখ না করলেও চলে,তবুও পাঠকের অবগতির জন্য কয়েকটি হাদীস নিম্নে উদ্ধৃতি করলাম। ইতিপুর্বে আলোচনায় আমরা সহী হাদীস গ্রন্থ বোখারী থেকে তিনটি হাদীস পেস করে এসেছি।
একটি হাদীসে দেখেছি যে, আঁহযরত (সাঃ) নিজের মৃত্যু সম্বন্ধে ‘তাওওয়াফাফী’ শব্দ ব্যাবহার করেছেন, তাছাড়া ঐ হাদীসে ‘তাওওয়াফ্‌ফী’ শব্দযুক্ত কোরআনের আয়াত পেশ করে তিনি ঈসা (আঃ)-এর মৃত্যুর প্রমাণ করে দিয়েছেন। অন্যত্র রসুল করীম (সাঃ) বলেছেন, ‘লাও কানা মুসা ওয়া ঈসা হাইয়াইনী লামা ওয়া সিয়া হুমা ইল্লাত তিবায়ী’ (ইবনে কছির, জিলদ-২ পৃঃ২৪৬) অর্থঃ যদি মুসা ও ঈসা জীবিত থাকতেন তা হলে আমার অনুসরন ব্যাতিরেকে তাদের কোন গতি ছিল না। দেখুন, কেমন স্পষ্টভাবে এই হদীসে হযরত মুসা ও ঈসা (আঃ)-এর মৃত্যুর কথা বর্নিত হয়েছে। অন্য একস্থানে নবী করীম (সাঃ) বলেন, ‘আন্না ঈসাইবনা মরিয়ামা আশা ইশরিনা ওয়া মিয়াতা সানাতিন’ (তিবরানী, কনযুল, ওম্মাল জিলদ, ৬ ও মুয়াহিবুদ দুনয়া, ১ম খন্ড, ৪২ পৃঃ) অর্থঃ ঈসা (আঃ) একশত বিশ বছর জীবিত ছিলেন। এই হাদীস নবী করীম (সাঃ) এর কন্যা হযরত ফাতেমা (রাঃ) বর্ণনা করেছেন। সহী হাদীসে আছে মিরাজে নবী করীম (সাঃ) ঈসা (আঃ) কে মৃত নবীদের মধ্যে দেখেছিলেন।

বুযুর্গানে দীনের অভিমত

নবী করীম (সাঃ)-এর সাহাবাগণ ঈসা (আঃ)-এর মৃত্যু হয়েছে বলে বিশ্বাস করতেন। আঁ-হযরত (সাঃ)-এর মৃত্যুর পর খলীফা আউয়াল হযরত আবূ বকর (রাঃ) যে ভাষণ দিয়ে ছিলেন তাতে হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পূর্ববর্তী সকল নবীর ওফাত হয়েছে বলে উল্ল্যেখ করেছেন। আর উপস্থিত সকল সাহাবী প্রতিবাদ না করে এর সমর্থন জ্ঞাপন করেছেন। ঈসা (আঃ) একশত বিশ বৎসর জীবিত ছিলেন বলে হযরত ফাতেমা (রাঃ) বর্ণিত যে হাদীস ইতিপূর্বে উল্ল্যেখ করা হয়েছে তাতে বুঝা গেল যে, নবী করীম (সাঃ)-এর কন্যা হযরত ফাতেমা (রাঃ) ঈসা (আঃ)-এর মৃত্যুতে বিশ্বাসী ছিলেন। হযরত ইমাম হাসান (রাঃ) বলেন, ২৭শা রমযানের রাত্রে হযরত ঈসা (আঃ)-এরও মৃত্যু হয়েছিল (তাবাকাত ইবনে সাদ, জিলদ ৩)। এই সব বর্ণনা থেকে প্রমাণ হয় যে, রসূল করীম (সাঃ)-এর পরিবারের সকলই হযরত ঈসা (আঃ)-এর মৃত্যুতে বিশ্বাস করতেন। বোখারীতে ঈসা (আঃ)-এর মৃত্যু প্রমাণকারী হাদীসগুলি ইমাম বোখারী (রাঃ) নিজ সহীতে লিপিবদ্ধ করায় প্রমাণ হল যে, তিনিও ঈসা (আঃ)-এর মৃত্যুতে বিশ্বাসী ছিলেন। ইমাম মালেক (রঃ) ঈসা (আঃ)-এর মৃত্যুতে বিশ্বাস করতেন (মজমাউল বেহার, জিলদ, ১, পৃঃ ২৮৬)। ইমাম হাজম (রঃ) ঈসা (আঃ)-এর মৃত্যু হয়েছে বলে বিশ্বাস করতেন (আলমুহল্লা, জিলদ, ১, পৃঃ ২৩)। মুতাজিলা ফিরকার বিশ্বাস হযরত ঈসা (আঃ)-এর মৃত্যু হয়ে গিয়েছে, (মজমাউল বয়ান, জিলদ ১)। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতবী সাহেব বলেন, “হযরত আদম থেকে আরম্ভ করে যত নবী হয়েছেন সকলেই মৃত্যুবরণ করেছেন” (লতায়েফ কাসেমীয়া, মুজতবায়ী প্রেস, দিল্লী, ২২ পৃঃ)।

বর্তমান যুগের বিশিষ্ট ব্যক্তিদের অভিমত

মিশরের প্রাক্তন মুফতী আল্লামা রশিদ রেযা বলেছেন, ‘হযরত ঈসা (আঃ)-এর হিন্দুস্থানে হিজরত পূর্বক তথায় মৃত্যু হওয়া বিচার, বুদ্ধি ও ইতিহাসের বিরোধী নয় (রেসালা আলমিনার, জিলদ-৬, পৃঃ ৯০০, ৯০০১)। কবি ইকবাল বলেন, ‘আহ্‌মদীদের বিশ্বাস যে, ঈসা (আঃ) একজন মরণশীল মানুষের ন্যায় মৃত্যুবরণ করেছেন এবং তাঁর দ্বিতীয় আগমনের অর্থ আত্মিকভাবে তাঁর মসীল আসবেন, কতকটা যুক্তিসঙ্গত (আজাদ, উর্দূ, ৬ই এপ্রিল, ১৯৫১ ইংরেজী)। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের রেকটর, আল্লামা শেখ মাহমুদ সালতুত মরহুম লিখেছেন, ‘কুরআন করীম এবং সহী হাদীস হতে আমরা এমন কোন প্রমাণ পাই না যার উপর ঈসা (আঃ) এর সশরীরে আকাশে উত্তোলিত হয়ে এখন পর্যন্ত জীবিত থাকা এবং শেষ যুগে পৃথিবীতে পুনরাগমন কাল পর্যন্ত বাঁচিয়ে থাকা সম্বন্ধে বিশ্বাসের ভিত্তি স্থাপন করা যেতে পারে’ (আল ফতোয়া, মিশর সংস্করণ, ৫৮ পৃষ্ঠা; মুজাল্লাতুল আজহার, ফেব্রুয়ারী ১৯৬২ ঈসাব্দ)। মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ সাহেব তাঁর তফসীরে ঈসা (আঃ)-এর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন, (সূরা আল ইমরানের তফসীর দ্রষ্টব্য)। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী বলেন, ‘ঈসার (আঃ) জীবিত থাকা এবং সশরীরে আকাশে উত্তোলিত হওয়া নিশ্চিতভাবে প্রতিপন্ন নহে এবং কোরআনের বিভিন্ন আয়াত হতে এ বিষয়ে প্রতীতি জন্মে না’ (বক্তৃতা, ২৮শে মার্চ ১৯৫১ ঈসাব্দ)। তিনি ঈসা (আঃ)-এর মৃত্যুও স্বীকার করেছেন (তাফহিমুল কুরআন, ২য় খন্ড)।
এছাড়াও খাজা হাসান নিযামী (আখবার মুনাদী, দিল্লী, ১৮ই সেপ্টেম্বর, ১৯৩৬, পৃঃ ১৬), মুফতী আবদুহু, আল্লামা নিয়াজ ফতেপুরী এবং আবুল কালাম আযাদও ঈসা (আঃ)-এর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন। ‘জাহানে নও’ ইসলামী আন্দোলন সংখ্যা, ১৯৬৯, ২৫ পৃঃ ও ৩৩ পৃষ্ঠায় ঈসা (আঃ)-এর মৃত্যু স্বীকার করে। বাংলা দৈনিক আযাদের ৩রা মে তারিখের সংখ্যায় মৌলানা মোন্তাসির আহমদ রহমানী, ৬ই মে তারিখে এবং মৌলানা ওলিউর রহমান মুহাদ্দিস ১০ই মে সংখ্যায় ও আফতাব আহমদ রহমানী এম, এ (আরবী), গোল্ড মেডেলিস্টও ঈসা (আঃ)-এর মৃত্যু স্বীকার করেছেন (মোহাম্মদীঃ কার্ত্তিক, ১৩৭০ বাংলা হইতে উদ্ধৃত)। রাবেতা আলমে ইসলামী, মক্কা থেকে একখানা ইংরেজী তফসীর প্রকাশ করেছেন। এতেও ঈসা (আঃ)-এর মৃত্যু স্বীকার করা হয়েছে (১৭৭-৮০)। নবী শ্রেষ্ঠ- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ১৩৫ পৃঃ, বিজ্ঞানে মুসলমানের দান, ১ম খঃ ১৫ পৃঃ ও দৈনিক ইনকিলাব ৪ চৈত্র, ১৩৯৩ তেও ঈসা (আঃ)-এর মৃত্যু স্বীকার করা হয়েছে।

ঈসা (আঃ)-এর জীবিত থাকার বিশ্বাস মুসলমানদের মধ্যে কোথা হতে আসল?

মথি, মার্ক, লুক এবং যোহন লিখিত সুমাচার ব্যতীত খ্রীস্টানদিগের আরও অনেকগুলি সুসমাচার ছিল। সেগুলি জাল এবং কাল্পনিক বলে পরবর্তীকালে খ্রীস্ট সমাজ কর্তৃক পরিত্যাক্ত হয়। এই সব সুসমাচারের মধ্যে ‘বার্ণাবার সুসমাচার’ (Gospel according to Barnaba) একটি। এতে লিখিত আছে, ভুলক্রমে ইস্করিয়োতীয় যিহুদাকেই ক্রশে বধ করা হয়েছিল। যিহুদা যখন সৈন্য সামন্ত নিয়ে যীশুখ্রীস্টকে ধৃত করবার নিমিত্ত উপস্থিত হয়েছিল তখন বিপদ দেখে ঈশ্বর গাব্রিয়েল ও অন্যান্য স্বর্গদূতকে যীশুকে জগৎ থেকে তুলে নেবার আদেশ দিয়েছিলেন। তিনি (যীশু) গৃহের মধ্যে ছিলেন, দুতগণ তাঁকে জানালা দিয়ে বের করেছিলেন এবং তৃতীয় স্বর্গে দুতগণের মধ্যে স্থাপন করলেন, যেন তিনি অনন্তকাল পর্যন্ত ঈশ্বরের স্তবগান করেন। যখন শিষ্যগণ গৃহমধ্যে নিদ্রিত ছিলেন তখন যিহুদা সবিক্রমে তথায় প্রবেশ করল এবং সেই মুহূর্তে আশ্চর্য ঈশ্বর আশ্চর্য কার্য করলেন - যিহুদাকে আকৃতি ও কথাবার্তায় সম্পূর্ণ যীশুর মত পরিবর্তিত করলেন এবং আমরা (শিষ্যগণ) তাকে যীশু বলেই গ্রহণ করলাম। যিহুদা আমাদিগকে জাগ্রত করে প্রভুকে খুঁজতে লাগল, এতে আশ্চর্যান্বিত হয়ে আমরা (শিষ্যগণ বললাম, ‘প্রভু আপনিই তো আমাদের প্রভু, আপনি কি আমাদেরকে ভুলে গিয়েছেন’? সেও ঈষৎ হেসে উত্তর করল, ‘তোমরা কি এমন বোকা যে, আমাকে ঈস্করিয়োতীয় যিহুদা বলে চিনতে পারছ না?’ এই কথার পরেই সৈন্যগণ গৃহে প্রবেশ করে তাকে গ্রেফতার করল, কারণ সর্বতোভাবে তার চেহারা যীশুর চেহারার মত হয়েছিল। যিহুদা যখন বাধা দান করল তখন সৈন্যদল অধৈর্য হয়ে তাকে লাথি, চড় ও বিদ্রুপ করে যিরুযালেমে নিয়ে গেল।‘ কালক্রমে এই ভ্রান্ত বিশ্বাসই মুসলমানদের মধ্যে প্রবেশ লাভ করে। ঈসা (আঃ) এর পরিবর্তে কাকে শূলে দেয়া হয়েছিল সে সম্বন্ধেও বিভিন্ন মুফাসসিরের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন, ঐ ব্যক্তির নাম টিটেনাস ছিল, কেউ বলেন, ফলতিয়ানাস, কেহ বলেন, ইহুদীরাজ সুয়ুগ, আবার কেউ কেউ বলেন তার নাম স্বর্গীয়ান ছিল, একদল বলেছেন, ইস্করিয়োতীয় যিহুদা, অন্যদল বলেন, কুরীনীয় শিমোন।
ঈসা (আঃ) এর আকাশে যাওয়া এবং এখনও জীবিত থাকার বিশ্বাস খ্রীস্টানদের দ্বারা মুসলমানদের মধ্যে প্রবেশ লাভ করেছে (দেখুন, ফৎহুল বয়ানঃ ৩য় খন্ড, ৪৯ পৃঃ)।

একটা কাল্পনিক বিশ্বাস

অনেকে বলেন ঈসা (আঃ) নাকি রসূল করীমে (সাঃ) এর উম্মত হওয়ার জন্য আকাঙ্খা করেছিলেন তাই আল্লাহ্ পাক তাঁকে জীবিত অবস্থা সশরীরে চতুর্থ আকাশে হাজার হাজার বৎসর যাবৎ রেখে দিয়েছেন যাতে শেষ যুগে আখেরী নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাতে পারেন। এই বিশ্বাস সম্পূর্ণ ভুল। কুরআন হাদীসে এর কোন সমর্থন খুঁজে পাওয়া যায় না। বরং রসূল করীম (সাঃ) এর মিরাজ দ্বারা এই বিশ্বাস ভ্রান্ত প্রমাণিত হয় কেননা, রসূল করীম (সাঃ) মিরাজে ঈসা (আঃ)-কে মৃতদের মধ্যে দ্বিতীয় আকাশে দেখেছিলেন। তাছাড়া হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত অপর একটি হাদীস দ্বারাও এই বিশ্বাস বাতিল হয়ে যায়। হাদীসটি এই, বর্ণিত আছে যে, ‘একদা আল্লাহ্ তাআলা মূসা (আঃ)-কে বললেন যে, তুমি বনী ইস্রাঈলকে বলে দাও, যে ব্যক্তি আহমদ (সাঃ)-কে অস্বীকার করে আমার নিকট হাজির হবে সে যেই হোউক না কেন আমি তাকে দোযখে নিক্ষেপ করব। মূসা (আঃ) বললেন, এই আহমদ কে? ইরশাদ হল, হে মূসা! কসম আমার সম্মান ও প্রতাপের, আমি এমন কোন কিছু সৃষ্টি করিনি যা তার চেয়ে আমার কাছে অধিক মর্যাদা সম্পন্ন, আমি তার নাম আমার নামের সঙ্গে আকাশ পৃথিবী, চন্দ্র ও সূর্য সৃষ্টির বিশ লক্ষ বৎসর পূর্বে আরশে লিখে রেখেছিলাম। আমার ইজ্জত ও প্রতাপের শপথ, জান্নাত আমার সমস্ত সৃষ্টির জন্য হারাম যতক্ষণ না মোহাম্মদ এবং তার উম্মত তাতে প্রবেশ করে, (এর পর উম্মতে মোহাম্মদীয়ার ফযিলত বর্ণনা করলেন) অতপর মূসা (আঃ) আরজ করলেন, হে প্রভু! আমাকে এই উম্মতের নবী করে দিন। এরশাদ হল, এই উম্মতের নবী ঐ উম্মত হতেই হবে। মূসা (আঃ) আরজ করলেন, তাহলে আমাকে ঐ উম্মতে মোহাম্মদীয়ার মধ্যেই দাখিল করে দিন। ইরশাদ হল, তুমি প্রথমে হয়ে গিয়েছ কিন্তু ওরা পরবর্তী কালে হবে।” মৌলানা আশরাফ আলী থানবীও তাঁর ‘নসরুত্তিব’, নামক পুস্তকের ১৯৩ পৃষ্ঠায় (দেওবন্দ থেকে প্রকাশিত) এই হাদীসটি উল্ল্যেখ করেছেন। এই হাদীস দ্বারা দেখা যায় যে, মহানবী (সাঃ)-এর উম্মত হওয়ার জন্য মূসা (আঃ)-এর প্রার্থনা আল্লাহ্ তাআলা এই বলে নামঞ্জুর করলেন যে, ‘তুমি প্রথমে হয়ে গিয়েছ কিন্তু ওরা পরবর্তী কালে হবে। অতএব ঈসা (আঃ) পূর্বের হয়ে পরে কি করে উম্মতে মোহাম্মদীয়অতে আবির্ভুত হবেন? এটা কি আল্লাহর এই স্পষ্ট ফরমানের বিরুদ্ধে যায় না? তাছাড়া উপরে বর্ণিত হাদীস দ্বারা এও প্রমাণ হল যে, এই উম্মতের নবী এই উম্মত (অর্থাৎ উম্মতে মোহাম্মদীয়া) হতেই হবে। উম্মতি নবী সম্বন্ধে যথাস্থানে আলোচনা করা হবে। অতএব প্রতিশ্রুত মসীহ যে এই উম্মত হতেই হবেন তাতে কোন সন্দেহ নেই। রসূল করীম (সাঃ) বলেছেন, “আলা আন্নাহু খালিফাতি ফি উম্মতি আলা আন্নাহু লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবীউন” (তিবরানী) অর্থাৎঃ তিনি (প্রতিশ্রুত মসীহ্‌) আমার উম্মত হতে আমার খলীফা হবেন এবং তাঁর ও আমার মধ্যখানে কোন নবী নেই।